কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:০২ পিএম
আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:১১ পিএম
অনলাইন সংস্করণ

নতুন দল গঠন নিয়ে মির্জা ফখরুলের কড়া বার্তা

মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি : সংগৃহীত
মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি : সংগৃহীত

দেশে নতুন রাজনৈতিক দলকে স্বাগত জানাবে বিএনপি। তবে সরকারে বসে সর ধরনের সুবিধা নিয়ে নতুন দল গঠন মেনে নেওয়া হবে না বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্যে এমনটা জানান তিনি।

‘ঢাকা মহানগর ছাত্রদলের সদস্য সংগ্রহ ফরম বিতরণ, সদস্য নবায়ন ও গণঅভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশে নতুন ধারার ছাত্ররাজনীতি’ শীর্ষক ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপি মহাসচিব।

আওয়ামী লীগের বিষয়ে মির্জা ফখরুল বলেন, স্থানীয় সরকার উপদেষ্টা বলেছেন, ফ্যাসিস্টদের লোকেরা যদি কেউ মাফ চেয়ে নির্বাচনে অংশ নিতে চায়, তাহলে তারা অংশ নিতে পারবে। এর থেকে এটাই প্রমাণিত হয়েছে, তারা নিজেদের স্বার্থে ফ্যাসিস্টদের জায়গা দিতে চায়। তাহলে কি আমরা মনে করব তারা সরকারে থেকে তাদের দল গোছানোর জন্য বিভিন্ন রকম কৌশল নিচ্ছে? এমন কৌশল নিলে আমরা তা হতে দেব না, এ দেশের মানুষ তা হতে দেবে না।

সরকারি সুযোগ-সুবিধার বিষয়ে বিএনপি মহাসচিব বলেন, খুব পরিষ্কার করেই বলছি, অবশ্যই নতুন রাজনৈতিক দলকে আমরা স্বাগত জানাব। ছাত্র-সংগঠন উজ্জীবিত করেছেন, আমরা স্বাগত জানাচ্ছি। যত দল তৈরি করবেন স্বাগত জানাব। কিন্তু তার অর্থ এই নয় যে আপনারা সরকারে বসে সরকারের সব সুযোগ-সুবিধা নিয়ে আপনাদের দল গঠন করবেন, সেটা কখনোই মেনে নেওয়া হবে না।

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, আপনি অবিলম্বে এই বিষয়গুলোয় ব্যবস্থা নিন। তা নাহলে আপনাদের ওপর জনগণের যে আস্থা, সেটি আর থাকবে না।

মির্জা ফখরুল বলেন, আমরা এক-এগারোর ভুক্তভোগী। এক-এগারো যারা তৈরি করেছে, তারা মানুষের কাছে টিকতে পারেনি। আবারও হুঁশিয়ার করে দিতে চাই, যদি আবার কেউ সেই এক-এগারোর কথা চিন্তা করে, গণতন্ত্রকে বিসর্জন দিয়ে আবার সেই একদলীয় শাসন বা ফ্যাসিস্ট সরকারের দিকে যেতে চায়, তাহলে জনগণ কখনোই তা মেনে নেবে না।

ছাত্রদের উদ্দেশে বিএনপি মহাসচিব বলেন, এখন যুদ্ধ চলছে সাইবারে, সোশ্যাল মিডিয়ায়। এখানে যে যত বেশি অ্যাক্টিভ, যত বেশি তার অবস্থান, সে তত জয়লাভ করছে। আজ আমাদের দলের বিরুদ্ধে বিভিন্ন রকম কথা বলা হয়, ছাত্রদলের বিরুদ্ধে কথা বলা হয়।

পরামর্শ দিয়ে তিনি বলেন, তোমরা সোশ্যাল মিডিয়াতে অনেক বেশি অ্যাক্টিভ হও। শুধু নিজের ছবি না দিয়ে আসল বিষয়গুলো নিয়ে তোমরা কথা বলতে শুরু করো। এটা তোমাদের দায়িত্ব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কেমব্রিজ ইউনিভার্সিটির রড স্মিথের সঙ্গে মাহাদী আমিনের বৈঠক

দেশের যেসব অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির শঙ্কা

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ

সিলেটে হাম ও নিউমোনিয়ায় আরও দুই শিশুর মৃত্যু

কালো পলিথিনের প্যাকেটে ছিল নবজাতক, ইউএনওর উদ্যোগে চমেকে ভর্তি

১৭ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

মেসিকে দলে সাইন করানোর কথা ভাবছি: ব্রাজিল প্রেসিডেন্ট

যমজ বোনের সঙ্গে যমজ ভাইয়ের বিয়ে, এলাকায় উৎসবের আমেজ

মোদি দেখতে দেবদূত হলেও ভেতরে ‘কিলার’, বললেন ট্রাম্প

এইচএসসি ২০২৬ : স্বপ্নের শিখরে পৌঁছানোর কৌশল, পরিমিত পরিকল্পনা ও নিয়মিত অনুশীলনে যুদ্ধজয়

১০

দেশে বাড়ল স্বর্ণের দাম, ভরিতে কত?

১১

কারখানায় পানি পান করে হাসপাতালে শতাধিক শ্রমিক

১২

ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা / এক্সে দেওয়া পোস্ট সংশোধন করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১৩

বাজারে আগুন নেভাতে গিয়ে যুবকের মৃত্যু

১৪

স্বপ্নে দেখলেন জীবিত আছে তরুণী, মৃত্যুর ১৮ দিন পর কবর খুঁড়লেন স্বজনরা

১৫

৯৬ ঘণ্টা পর চারজনকে থানায় হস্তান্তর, শূন্যরেখায় এখনো ৫ নাগরিক

১৬

কুড়িগ্রামে রেললাইনে ট্রাক উল্টে যাওয়ায় ভোগান্তিতে যাত্রীরা

১৭

রোনালদোই কি পর্তুগালের সবচেয়ে বড় বোঝা?

১৮

শ্বশুরবাড়ির এলাকায় চুরি করতে গিয়ে আটক জামাতা

১৯

রেললাইনে উল্টে গেল ট্রাক, কুড়িগ্রামের সঙ্গে ট্রেন যোগাযোগ বন্ধ

২০
X