কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

‘শিশু শিক্ষার্থীদের সামনে দেশের সঠিক ইতিহাস তুলে ধরতে হবে’

শেরে বাংলা আইডিয়াল স্কুলের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। ছবি : কালবেলা
শেরে বাংলা আইডিয়াল স্কুলের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। ছবি : কালবেলা

শিশু শিক্ষার্থীদের সামনে সঠিক ইতিহাস তুলে ধরতে হবে বলে জানিয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মো. রহমাতুল্লাহ। তিনি বরিশাল সদর উপজেলা বিএনপির ১নং সদস্যও।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) নগরীর ২৯ নং ওয়ার্ডস্থ শেরে বাংলা আইডিয়াল স্কুলের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এ কথা বলেন তিনি।

আবু নাসের বলেন, শিক্ষার্থীরা আগামী দিনের ভবিষ্যৎ। তারাই দেশের হাল ধরবে। এজন্য প্রতিটি শিশুকে দেশের সঠিক ইতিহাস সম্পর্কে জানতে হবে। গত ১৫ বছর দেশে আওয়ামী স্বৈরাচারী সরকার ক্ষমতায় ছিল। তারা শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়ে গেছে। ছাত্রলীগের তাণ্ডবের কারণে হাজারও শিক্ষা প্রতিষ্ঠান ধ্বংস হয়ে গেছে। শিক্ষার নামে হাজার হাজার কোটি টাকার দুর্নীতি করা হয়েছে। ভাবতে কষ্ট হয়, যে আমার দেশের ছেলেমেয়েদের বই তৈরি হয় অন্য দেশে। কারণ তখন নতজানু স্বৈরাচারী সরকার ক্ষমতায় ছিল।

তিনি আরও বলেন, তারা দেশের ছেলেমেয়েদের গর্বের সঙ্গে মাথা উঁচু করে দাঁড়াতে দেয়নি। শুধু তাই নয়, সাধারণ জনগণ থেকে শুরু করে শিক্ষক, সাংবাদিক, চিকিৎসক ও রাজনীতিবিদসহ সবাইকে হাসিনার রোষানলে পড়তে হয়েছিল। তার বিরুদ্ধে কেউ মুখ খুলতে পারেনি। কথা বললে, খুন, গুম ও নির্যাতন করা হয়েছে। হাসিনা সরকার মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছিল। দেশে যখন জনগণের মূল্য থাকে না তখন সরকার স্বৈরাচার হয়ে যায়।

এসময় তিনি মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের আত্মার মাগফিরাত কামনা করে শ্রদ্ধা জ্ঞাপনের পাশাপাশি ’৭১ সালের মহান মুক্তিযুদ্ধে সকল শহীদ ও ৫ আগস্টে গণঅভ্যুত্থানের শহীদ ছাত্র-জনতাকে শ্রদ্ধাভরে স্মরণ করেন।

শেরে বাংলা আইডিয়াল স্কুলের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মো. আরিফুর রহমানের (তুহিন) সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন নগর বিএনপির সদস্য ও শিক্ষক নেতা অধ্যক্ষ মনজুরুল হক জিসান, নগর মহিলা দলের নেত্রী অধ্যাপিকা ফারহানা তিথী প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘সবার আগে পরিবার’  / ইরানের বিপক্ষে ম্যাচের আগেই বেলজিয়াম শিবিরে দুঃসংবাদ

এমপি হানজালাকে চিড়িয়াখানায় রাখা হোক: রাশেদ খাঁন 

মাদক সেবনের ভিডিও ভাইরাল, বিএনপি নেতাকে অব্যাহতি

মাদ্রাসা ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন মারা গেছেন

গোলের আনন্দ থেকে সবুজের বার্তা: বিশ্বকাপ ঘিরে ব্যতিক্রমী উদ্যোগ

কুমিল্লা বিসিকে তৈরি হচ্ছিল অবৈধ ওষুধ, মালিক আটক

লন্ডনে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ৩

সোমবার পদত্যাগ করতে পারেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

১০

দাম কমার পর আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

১১

ছাগল উদ্ধারে গিয়ে নিহত ৪: পরিবারের পাশে আইসিটি মন্ত্রী

১২

ভাঙল রেকর্ড, ব্রাজিলকেও ছাড়িয়ে গেল নেদারল্যান্ডস

১৩

২১ জুন / আজকের নামাজের সময়সূচি

১৪

১৩ বছর আগের হত্যা মামলায় জামায়াত নেতা গ্রেপ্তার

১৫

কানাডায় মসজিদের ইমামের ওপর হামলা

১৬

২০০ বছরে প্রকৃতির সঙ্গে মানুষের সংযোগ কমেছে ৬০ শতাংশ: গবেষণা

১৭

‘ইতিহাস সাক্ষী আওয়ামী লীগ ইসলাম ও দেশের চিরশত্রু’

১৮

লেবাননে ইসরায়েলি সেনা নিহত, হামলায় আহত আরও ১৩

১৯

রাজধানীতে আজ কোথায় কী

২০
X