ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশ : ১৪ ডিসেম্বর ২০২৫, ০১:০৮ পিএম
অনলাইন সংস্করণ

গৃহশিক্ষকের মারধরে নাক ফাটল শিশু শিক্ষার্থীর

কাঁঠালিয়া থানান, ঝালকাঠি। ছবি : সংগৃহীত
কাঁঠালিয়া থানান, ঝালকাঠি। ছবি : সংগৃহীত

ঝালকাঠির কাঁঠালিয়ায় পড়া না পারায় টেবিলের ওপর আঘাত করে মীম আক্তার নামের ৯ বছরের এক তৃতীয় শ্রেণির শিশু শিক্ষার্থীকে জখম করার অভিযোগ উঠেছে গৃহশিক্ষক হাসিব মীরের বিরুদ্ধে।

শনিবার (১৩ ডিসেম্বর) বিকেলে উপজেলার আওরাবুনিয়া এলাকায় এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় শিশুর পরিবারের লোকজন মারধর করেছে অভিযুক্ত শিক্ষককে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

শিশু মীম রাজাপুর উপজেলা আবুল কালাম আজাদের মেয়ে। নানা বাড়িতে থেকে একটি নুরানি মাদ্রাসায় পড়াশোনা করছে মীম।

শিশুর আত্মীয় স্বজনের বরাত দিয়ে পুলিশ জানায়, উপজেলার আওরাবুনিয়া গ্রামের বাসিন্ধা রফিকুল ইসলাম বাবুলের মেয়ের ঘরের নাতনি মীম আক্তার নানা বাড়িতে থেকে একটি নুরানি মাদ্রাসায় পড়াশোনা করে। একই বাড়ির গৃহশিক্ষক হাসিবুর রহমান মীরের কাছে মীমসহ কয়েকজন প্রাইভেট পড়ে। শনিবার বিকেলে প্রাইভেট পড়ার সময় পড়া না পারার কারণে মীমকে মারধর করেন শিক্ষক হাসিব। এতে তার নাক ফেটে রক্তাক্ত জখম হয়। ওই শিক্ষার্থীর কান্নায় তার আত্মীয় স্বজন ছুটে এসে শিক্ষক হাসিবকে মারধর করে।

অভিযুক্ত শিক্ষক হাসিব মীর বলেন, পড়ানোর সময় অন্য শিক্ষার্থীকে শাসন করার সময় মীম আহত হয়। তিনি ইচ্ছে করে মিমকে আঘাত করেননি। অথচ মীমের আত্মীয় স্বজন তাকে মারধর করেছে।

কাঁঠালিয়া থানার ওসি মো. নাছের রায়হান বলেন, আহত শিক্ষার্থীকে থানায় নিয়ে আসা হয়েছিল। তাকে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা/এসআই/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপে ট্রাম্পের হস্তক্ষেপ / ফিফার বিরুদ্ধে অভিযোগ করবে নরওয়ে

১১ দলের কর্মসূচিতে নাম ব্যবহার করায় খেলাফত আন্দোলনের প্রতিবাদ

অভিনয়ের পাশাপাশি গান গাওয়া আমার ভীষণ পছন্দের: অপূর্ব

পদত্যাগের পর রাষ্ট্রপতির গ্রেপ্তার দাবি নাহিদ ইসলামের

ভাতিজার স্পর্শকাতর অঙ্গ কেটে চাচি উধাও

কুয়েত সীমান্তে ইরানের ড্রোন হামলা

কারাগারে অসুস্থ সাবেক এমপি 

কক্সবাজারের পর্যটন নিয়ে সরকারের মহাপরিকল্পনা

রাজস্ব আয় বৃদ্ধি ও সেবার মানোন্নয়নে বিআইডব্লিউটিএর কার্যক্রম আরও জোরদারের নির্দেশনা

যুক্তরাজ্যে পানিতে ডুবে প্রাণ হারালেন বাংলাদেশি রাজনীতিকের স্ত্রী ও কন্যা

১০

রাষ্ট্রপতি ইস্যুতে আসিফ মাহমুদ / অবশেষে অপসারণ হচ্ছে, এটা সুসংবাদ

১১

১৭ বছর পর লর্ডসে টেস্ট খেলবে বাংলাদেশ, ইসিবির সূচি ঘোষণা

১২

গবেষণাভিত্তিক শিক্ষায় নতুন দৃষ্টান্ত গড়ল সিকৃবি

১৩

রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যু / সফর সংক্ষিপ্ত করে শুক্রবার দেশে ফিরছেন স্পিকার

১৪

সমমনা জোটের নতুন সমন্বয়ক ডা. নূরুল ইসলাম

১৫

‘সুন্দর ভবন থাকলেই হবে না, শ্রেণিকক্ষে শিক্ষার্থীও থাকতে হবে’

১৬

সুনামগঞ্জে ভারতীয় কাপড়সহ আটক ৩

১৭

জামায়াত দেশ ও ইসলামের জন্য অকল্যাণকর: উবায়দুল্লাহ ফারুক

১৮

কেপ ভার্দের ভোজিনহা ও তার পরিবারকে মেসির ‘বিশেষ উপহার’

১৯

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের পথে / আর্জেন্টিনাকে আজীবন বহিষ্কারে ২৩ মিলিয়ন গণস্বাক্ষর

২০
X