বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৩১ পিএম
অনলাইন সংস্করণ

অছাত্র ও বিবাহিতদের দিয়ে মেডিকেল কলেজ ছাত্রদলের কমিটি করায় ক্ষোভ

ছবি : কালবেলা গ্রাফিক্স
ছবি : কালবেলা গ্রাফিক্স

দলের হাইকমান্ডের নির্দেশনা উপেক্ষা করে সরকারি মেডিকেল কলেজ শাখায় অছাত্র এবং বিবাহিতদের দিয়ে কমিটি গঠন করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। এ নিয়ে ব্যাপক সমালোচনা ও প্রশ্ন দেখা দিয়েছে। অনেকেই ক্ষোভ প্রকাশ করেছেন।

ছাত্রদলের সংশ্লিষ্ট সূত্র জানায়, গত বছরের জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণ‌অভ্যুত্থানের পর নতুন করে ছাত্রদলকে ঢেলে সাজানোর নির্দেশনা দেন সংগঠনের সাংগঠনিক অভিভাবক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিশেষ করে নিয়মিত শিক্ষার্থীদের নেতৃত্বে রেখে ছাত্রদল ঢেলে সাজানোর নির্দেশনা দেন তিনি। কিন্তু বাস্তবে অছাত্র, বিবাহিত, ক্যাম্পাসের বাইরে থাকা নেতাদের দিয়ে ছাত্রদলের কমিটি গঠিত হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।

খোঁজ নিয়ে জানা গেছে, সম্প্রতি ফরিদপুর, গোপালগঞ্জ, সিলেট, জামালপুর ও কিশোরগঞ্জ সরকারি মেডিকেল কলেজে ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা দেওয়া হয়। তন্মধ্যে গত ২৪ ফেব্রুয়ারি ঘোষিত ফরিদপুর সরকারি মেডিকেল কলেজ ছাত্রদলের কমিটির সভাপতি শাকিল হোসেন ২০১০-১১ ও সাধারণ সম্পাদক মো. মোস্তাকীম কবীর ২০১৩-১৪ সেশনের শিক্ষার্থী। যাদের বর্তমানে ছাত্রত্ব নেই।

সভাপতি ৯ বছর আগে ও সাধারণ সম্পাদক ৬ বছর আগে ডাক্তারি পেশায় চলে গেছেন। ক্যাম্পাসে নিয়মিত না হওয়ায় তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে তাদের কোনোরকম সম্পর্ক নেই। ফলে নতুন কমিটি গঠনের পর ফরিদপুর মেডিকেল কলেজ ক্যাম্পাসে উত্তেজনা ছড়িয়ে পড়ে‌।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ছাত্র জানান, অছাত্রদের নিয়ে গঠিত কমিটির ব্যাপক সমালোচনা হচ্ছে। এ ছাড়া গোপালগঞ্জ মেডিকেল কলেজ ছাত্রদলের নতুন সভাপতি‌ মো. রাকিবুল আলম রাফি ২০১৭-১৮ সেশনের ছাত্র। তারও এখন ছাত্রত্ব নেই এবং তিনি বিবাহিত।

এছাড়াও সিলেট মেডিকেল কলেজ ছাত্রদল ও কিশোরগঞ্জ মেডিকেল কলেজ ছাত্রদলের কমিটিতেও অছাত্র ও ডাক্তারদের শীর্ষ পদে রাখা হয়েছে বলে অভিযোগ রয়েছে। তবে এ বিষয়ে কেউ নাম প্রকাশ করতে চাননি।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে ফরিদপুর সরকারি মেডিকেল কলেজ ছাত্রদলের কমিটির সভাপতি শাকিল হোসেন বলেন, ২০১০-১১ সেশনে ভর্তি হওয়ার পর তার এখন ছাত্রত্ব নেই। তিনি চিকিৎসা পেশায় নিয়োজিত এবং প্রায় ঢাকার নবাবগঞ্জে চেম্বার করেন। সাধারণ সম্পাদক মো. মোস্তাকীম কবীর বলেন, তিনি ঢাকায় চাকরির পড়ালেখা করছেন। তারও ছাত্রত্ব শেষ হয়েছে। কলেজে সাংগঠনিক কাজে শিগগিরই যাবেন বলে জানান তিনি।

সার্বিক বিষয়ে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, বিভাগীয় টিমের সুপারিশের ভিত্তিতেই বিভিন্ন ইউনিটে কমিটি গঠন করা হয়েছে। অনেক ক্ষেত্রে সাংগঠনিক কৌশলের অংশ হিসেবে বিভিন্ন সিদ্ধান্ত নিতে হয়। বিবাহিত বা অছাত্র সম্পর্কে তিনি অবগত নন বলে জানান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইংল্যান্ডের দারুণ শুরু

ভারতে পাচার ৬ বাংলাদেশি নারীকে ট্রাভেল পারমিটে ফেরত

ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত

আর্জেন্টিনা বিজয়ী হওয়ায় মাথা ন্যাড়া করলেন ব্রাজিলের সমর্থক

সীমান্তের শূন্যরেখায় অনিশ্চয়তায় ৯টি প্রাণ

স্বামীর হাত-পা-মুখ বেঁধে গৃহবধূকে সংঘবদ্ধ ‘ধর্ষণ’

ধর্ষণের পর মৃত্যু নিশ্চিত করেই ঘটনাস্থল ত্যাগ করে আসামিরা

চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে নেওয়া হচ্ছে দুই মেগা প্রকল্প

ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হলো পর্তুগালকে

একই দিনে চট্টগ্রামে দুই চাঞ্চল্যকর মামলার রায়

১০

‘বাজেট বা জনবল সংকটের অজুহাতে নাগরিক সেবা ব্যাহত করা যাবে না’

১১

বাবা ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলে ভাইরাল সেই এমপির বাবা এখনো জীবিত

১২

সচেতনতা বাড়াতে সাতক্ষীরা কমিউনিটি গ্রুপের পোস্টারিং

১৩

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু 

১৪

ঝিনাইদহে চিকিৎসকের বিরুদ্ধে রোগীর নাড়ি কেটে ফেলার অভিযোগ

১৫

টানা তিন মাস সেরা ডিএমপির মিরপুর বিভাগ

১৬

সিলেটে সীমান্তে উত্তেজনার মাঝেই মানবিকতা, ভারতীয় কৃষককে ফেরত দিল বিজিবি

১৭

স্কুল দখল ও টাকা আত্মসাতের অভিযোগ এমপির বিরুদ্ধে 

১৮

মেসির বিতর্কিত ফাউল ও লাল কার্ড বিতর্ক, যা বলছে ফিফার নিয়ম

১৯

পুশইন ইস্যুতে সরকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে : আইনমন্ত্রী

২০
X