কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

জনগণের সরকারই ১৭ বছরের ধ্বংসস্তূপ পুনর্গঠন করতে পারবে : আমিনুল হক 

বাঙলা কলেজ মাঠে জিয়া আন্তঃথানা ফুটবল টুর্নামেন্টে বক্তব্য রাখছেন আমিনুল হক। ছবি : কালবেলা
বাঙলা কলেজ মাঠে জিয়া আন্তঃথানা ফুটবল টুর্নামেন্টে বক্তব্য রাখছেন আমিনুল হক। ছবি : কালবেলা

বিএনপির কেন্দ্রীয় ক্রীড়াবিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল হক বলেছেন, স্বৈরাচার সরকারের পতন হয়েছে ছয় মাস। তবে তাদের ১৭ বছরের শাসনে বিভিন্ন প্রতিষ্ঠান ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ধ্বংসস্তূপ হওয়া প্রতিষ্ঠান এবং রাষ্ট্র পুনর্গঠনে জনগণের সরকার দরকার।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর মিরপুর সরকারি বাঙলা কলেজ মাঠে জিয়া আন্তঃথানা ফুটবল টুর্নামেন্টের তেজগাঁও ও উত্তরা-পূর্ব থানার একটি ম্যাচে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বিএনপির এই নেতা বলেন, আমরা গত ছয় মাস ধরে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান করছি, রাষ্ট্রীয় সংস্কারের জন্য দরকার একটি নির্বাচিত সরকার। সেই নির্বাচিত সরকারই পারবে বাংলাদেশে পরিপূর্ণ গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে। তাই আমরা সরকারের কাছে ফের আহ্বান করছি, অতি দ্রুত আপনারা একটি নির্বাচন দিন।

তিনি বলেন, ৫ আগস্ট স্বৈরাচার শেখ হাসিনার পতন হলেও পরিপূর্ণভাবে দেশ এখনো স্বৈরাচারমুক্ত হতে পারেনি। আমরা গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার দ্বারপ্রান্তে পৌঁছেছি, কিন্তু পরিপূর্ণ গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে পারিনি। সেটি তখনই সম্ভব, যখন বাংলাদেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন হবে আর সেই নির্বাচনের মাধ্যমে দেশে জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে। জনগণের সরকারের মাধ্যমেই দেশকে ঢেলে সাজানো সম্ভব হবে।

এ সময় উপস্থিত ছিলেন- ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মোস্তফা জামান, যুগ্ম আহ্বায়ক এসএম জাহাঙ্গীর হোসেন, ফেরদৌসী আহমেদ মিষ্টি, এবিএমএ রাজ্জাক, গাজী রেজাউনুল হোসেন রিয়াজ, এম কফিল উদ্দিন আহমেদ, হাজি মো. ইউসুফ, আফাজ উদ্দিন, মো. শাহ আলম, মাহাবুব আলম মন্টু, মহানগর সদস্য আনোয়ারুজ্জামান আনোয়ার, জাহেদ পারভেজ চৌধুরী, সালাম সরকার, শামীম পারভেজ, হাফিজুর রহমান শুভ্র, হাজি নাসির উদ্দীন, এমএস আহমাদ আলী, শফিকুল ইসলাম শাহীন, ছাত্রদল ঢাকা মহানগর পশ্চিমের সাধারণ সম্পাদক আকরাম আহমেদ প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তিস্তার পানি বিপৎসীমা ছুঁইছুঁই, দুশ্চিন্তায় কৃষক

রোববার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

মাদকবিরোধী অভিযানের সময় হ্যান্ডকাপ পরা মাদক ব্যবসায়ীকে ছিনতাই

ভোটের আগে ও পরে সরকারের কথায় মিল পাচ্ছি না : মজিবুর রহমান মঞ্জু

আড়াইহাজারে ডাকাতের হামলায় এসিল্যান্ডসহ আহত ৬

বাংলাদেশি ব্রাজিল প্রেমীদের সাড়া দিলেন নেইমার

শেষ মুহূর্তের গোলে নকআউট পর্বে জার্মানি

এনসিপির এমপিদের ৬ জনই শিবিরের সঙ্গে যুক্ত ছিল : আব্দুল্লাহ হিল বাকী

অবশেষে ১-১ গোলে সমতায় ফিরল জার্মানি

অফসাইড নয়, যে কারণে বাতিল হলো জার্মানির গোল

১০

স্কটল্যান্ড ম্যাচের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ

১১

প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিলেন ফুলবাড়িয়ার মিতুল

১২

প্রথমার্ধে জার্মানির বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আইভোরি কোস্ট

১৩

বিশ্বকাপে পরের ম্যাচেই যে ৩ রেকর্ড ভাঙতে পারেন মেসি

১৪

৬৮ বছর পর যে রেকর্ড দেখল ২০২৬ বিশ্বকাপ

১৫

ছাত্রশক্তিকে শিবিরশক্তিতে রূপান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু : আব্দুল কাদের

১৬

নজর কাড়ছেন নেইমার সঙ্গী ব্রুনা বিয়ানকার্দি

১৭

মুখ ঢেকে কথা বলার খেসারত, দেখলেন বিশ্বকাপে প্রথমবার লাল কার্ড

১৮

৭২ বছরেও অক্ষত বিশ্বকাপের যে রেকর্ড

১৯

সুইডেনকে উড়িয়ে গ্রুপের শীর্ষে নেদারল্যান্ডস

২০
X