কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৮ জুন ২০২৫, ০৩:৫৫ এএম
আপডেট : ২৮ জুন ২০২৫, ০৮:০৪ এএম
অনলাইন সংস্করণ

২০ হাজার নিমগাছ রোপণের উদ্যোগ ঘোষণা আমিনুল হকের

রাজধানীর রূপনগর ৯২ নম্বর ওয়ার্ড যুবদলের আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতে কথা বলেন আমিনুল হক। ছবি : কালবেলা
রাজধানীর রূপনগর ৯২ নম্বর ওয়ার্ড যুবদলের আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতে কথা বলেন আমিনুল হক। ছবি : কালবেলা

ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক ও কেন্দ্রীয় ক্রীড়াবিষয়ক সম্পাদক আমিনুল হক জানিয়েছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে পল্লবী-রূপনগর এলাকায় ২০ হাজারেরও অধিক নিমগাছ রোপণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

শুক্রবার (২৭ জুন) দুপুরে রাজধানীর রূপনগর ৯২ নম্বর ওয়ার্ড যুবদলের আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে এ কথা জানান তিনি।

আমিনুল হক জানান, ঢাকা মহানগর উত্তর বিএনপির চলমান সদস্য নবায়ন কার্যক্রম আগামী ৩ জুলাই শেষ হওয়ার পরপরই প্রতিটি ওয়ার্ডের বাসাবাড়ি ও রাস্তার পাশে নিমগাছ রোপণ শুরু হবে। এই বৃক্ষরোপণ কার্যক্রমে যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, জাসাসসহ সব অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীদের সম্পৃক্ত করা হবে।

তিনি বলেন, বিএনপি শুধু রাজনীতিই করে না, পরিবেশ রক্ষার মতো সামাজিক দায়বদ্ধতাও পালন করে। দেশের জলবায়ু পরিবর্তন, প্রাকৃতিক দুর্যোগ ও পরিবেশ বিপর্যয়ের প্রতিকারে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। আমরা চাই, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ রেখে যেতে।

তিনি আরও বলেন, বিএনপি সবসময় মানুষের কল্যাণের জন্য রাজনীতি করে। আমরা মানবিক বাংলাদেশ গড়তে চাই। সেই মানবিক পথেই আমাদের রাজনীতি ও কর্মসূচি পরিচালিত হবে।

দলীয় শৃঙ্খলা রক্ষার বিষয়ে নেতাকর্মীদের কঠোর হুঁশিয়ারি দিয়ে ঢাকা মহানগর উত্তর বিএনপির এই আহ্বায়ক বলেন, কোনো নেতাকর্মী বিশৃঙ্খলা বা অন্যায় কাজে জড়িত হলে তার বিরুদ্ধে সাংগঠনিক ও আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এটা আত্মসমালোচনার জায়গা থেকে বলছি।

আমিনুল হক বলেন, গত ১৭ বছরে আওয়ামী স্বৈরাচার সরকারের অধীনে মানুষ কেবল অবিচার ও দমননীতির শিকার হয়েছে। কিন্তু বিএনপি ক্ষমতায় গেলে মানুষের অধিকার, মর্যাদা ও কল্যাণই হবে মূল অগ্রাধিকার। সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে আগামী দিনে আমরা একটি সুন্দর, শান্তিপূর্ণ ও মানবিক বাংলাদেশ গড়তে চাই।

উদ্বোধকের বক্তব্যে ঢাকা মহানগর উত্তর যুবদলের সদস্যসচিব সাজ্জাদুল মিরাজ বলেন, গাছ লাগান, পরিবেশ বাঁচান-এ স্লোগান শুধু মুখের কথা নয়, এটি বাস্তবায়নের জন্য আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। পরিবেশ বাঁচাতে বেশি বেশি করে গাছ লাগাতে হবে।

৯২নং ওয়ার্ড যুবদলের সভাপতি মো. নূরনবীর সভাপতিত্বে এবং সদস্যসচিব আলমগীর হোসেন বাবুর সঞ্চালনায় এতে আরও বক্তব্য রাখেন- ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক গাজী রেজাউনুল হোসেন রিয়াজ, মহানগর সদস্য সাজ্জাদ হোসেন, এমএস আহমাদ আলী, জাসাস ঢাকা মহানগর উত্তরের সদস্যসচিব আনোয়ার হোসেন আনু, রূপনগর থানা বিএনপির আহ্বায়ক জহিরুল হক প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পল্লবীতে মিলল আরেক নারীর অর্ধগলিত মরদেহ

যুবদলের ১৫১ সদস্যবিশিষ্ট কমিটিতে কে কোন পদ পেলেন

সরকারি ব্যাংকে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, এখনই আবেদন করুন

‘বাথরুমে বোনের কাটা মাথা দেখে চিৎকার দিয়ে চলে আসি’

কচুরিপানা দিয়ে ঢেকে রাখা ছিল যুবকের লাশ

মামি-ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে মামলা

তথ্য মন্ত্রণালয় ও বাফুফের মিশন সফল / বিশ্বকাপ ফুটবল দেখাবে বিটিভি, সঙ্গী টি-স্পোর্টস

চেয়ারম্যানসহ বিএসইসির চার কমিশনারের পদত্যাগ

যুক্তিতর্ক শুনানির আগে অসুস্থ রামিসা হত্যার আসামি স্বপ্না

১০ বছর পর আবারও ফাইনালে মুখোমুখি বাংলাদেশ-ভারত

১০

থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে বেধড়ক মারধর, ৩ পুলিশ প্রত্যাহার

১১

যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

১২

ঋতুপর্ণার জাদুকরী সেই গোলের নাম কেন ‘অলিম্পিক গোল’?

১৩

আর্থিক লেনদেনের জেরে প্রেমিকাকে শ্বাসরোধে হত্যা, গ্রেপ্তার ৩

১৪

ঈদযাত্রায় সড়ক দুর্ঘটনায় হতাহত ১১১৮ জন

১৫

মহাসড়কে আ.লীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ১২

১৬

বিহারের হাসপাতালে ভয়াবহ আগুন, নিহত ৪

১৭

এবার জেমস বন্ড সাজে ডোনাল্ড ট্রাম্প

১৮

স্ত্রীর গর্ভে ৫ সন্তান, উন্নত চিকিৎসার খরচ জোগাতে পারছেন না দরিদ্র রংমিস্ত্রি

১৯

সীমান্তে পুশইন চেষ্টা রুখে দিল বিজিবি

২০
X