কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৫ জুন ২০২৫, ১০:১১ পিএম
অনলাইন সংস্করণ

‘পতিত আ.লীগের চাঁদাবাজ-দখলদাররা বিএনপিতে অনুপ্রবেশের চেষ্টা করছে’

রাজধানীর আদাবর ও দারুসসালাম থানা বিএনপির উদ্যোগে আয়োজিত সদস্য ফরম বিতরণ ও নবায়ন কর্মসূচির দুটি পৃথক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন আমিনুল হক। ছবি : কালবেলা
রাজধানীর আদাবর ও দারুসসালাম থানা বিএনপির উদ্যোগে আয়োজিত সদস্য ফরম বিতরণ ও নবায়ন কর্মসূচির দুটি পৃথক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন আমিনুল হক। ছবি : কালবেলা

পতিত আওয়ামী লীগ থেকে আসা কিছু অসাধু ও অনৈতিক ব্যক্তি বিএনপির নাম ব্যবহার করে চাঁদাবাজি, দখলদারি, লুটপাট ও মব সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় ক্রীড়াবিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক।

বুধবার (২৫ জুন) আদাবর ও দারুসসালাম থানা বিএনপির উদ্যোগে আয়োজিত সদস্য ফরম বিতরণ ও নবায়ন কর্মসূচির দুটি পৃথক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

আমিনুল হক বলেন, বিএনপি কোনো চাঁদাবাজ, দখলদার, লুটতরাজ ও মব সৃষ্টিকারীকে প্রশ্রয় দেয় না। যারা এমন কাজে জড়িত, তারা বিএনপির কর্মী হতে পারে না।

তিনি আরও বলেন, আওয়ামী লীগ গত ১৭ বছর যা করেছে, বিএনপি তা করবে না। বিএনপি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে গড়া একটি গণতান্ত্রিক দল। আমাদের দলের প্রতিটি নেতাকর্মী জুলুম-নিপীড়নের মধ্য দিয়ে পরীক্ষিত ও সুসংগঠিত।

আগামী ফেব্রুয়ারিতে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে উল্লেখ করে তিনি বলেন, এই ঘোষণায় একটি দলের গায়ে জ্বালা ধরে গেছে। তারা নির্বাচন পেছাতে নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে।

সদস্য নবায়ন কর্মসূচি প্রসঙ্গে আমিনুল হক বলেন, আওয়ামী দোসর কিংবা স্বৈরাচারের দালালরা যদি সদস্য হয়ে যায়, তবে তার দায় নিতে হবে সেই দায়িত্বপ্রাপ্ত সংগঠককে। আমরা আন্দোলন-সংগ্রামে রাজপথে থাকা পরীক্ষিত নেতাকর্মীদেরই মূল্যায়ন করব।

তৃণমূলে ভালো, যোগ্য ও নৈতিকভাবে দৃঢ় মানুষের প্রয়োজনের কথা উল্লেখ করে তিনি বলেন, সামনের দিনগুলোতে বিএনপির তৃণমূলকে আরও সুসংগঠিত করতে ভালো মানুষ ও যোগ্য নেতৃত্বের বিকল্প নেই।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দারুসসালাম থানা বিএনপির আহ্বায়ক এসএ সিদ্দিক সাজু এবং আদাবর থানা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক সাদেক হোসেন স্বাধীন।

বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, আতাউর রহমান ঢালী, মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মোস্তফা জামান, যুগ্ম আহ্বায়ক এস এম জাহাঙ্গীর হোসেন, ফেরদৌসী আহমেদ মিষ্টি, এবিএমএ রাজ্জাক (দপ্তরের দায়িত্বপ্রাপ্ত), গাজী রেজাউনুল হোসেন রিয়াজ, মুহাম্মদ আফাজ উদ্দিন, হাজি মুহাম্মদ ইউসুফ, মো. শাহ আলম, মাহাবুব আলম মন্টু প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১১ বছরে লিটনের ‘প্রথম’ ফিফটি

আজ বিশ্ব গোসল দিবস

ওমানে ট্যাংকারে ভারতীয় নাবিকের মৃত্যু

আমিনবাজারে ডিবির জালে মাদকচক্র, আটক ৩

ময়লা অপসারণ কার্যক্রম পরিদর্শন ও বৃক্ষরোপণ করলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম

বেরোবি ও বিসিকের ‘উদ্যোক্তা উন্নয়ন’ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

মৌসুমি বায়ু সক্রিয়, ঢাকাসহ বিভিন্ন অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস

‘১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে, ৮০ হাজারই হবেন নারী’

ইন্ডিপেনডেন্টের প্রতিবেদন / বিশ্বকাপ আসতেই কেন সংঘর্ষে জড়াচ্ছেন বাংলাদেশি আর্জেন্টিনা-ব্রাজিল ভক্তরা

মাছ ধরতে গিয়ে বজ্রপাতে মাদ্রাসা শিক্ষকসহ নিহত ২

১০

টিকটকে পরিচয়, একসঙ্গে থাকার সিদ্ধান্ত দুই তরুণীর

১১

শান্তি চুক্তি নিয়ে আলোচনা করতে ইরানে কাতারের প্রতিনিধিদল

১২

বিশ্বকাপে জিতেছে, মিরপুরে কি পারবে অস্ট্রেলিয়া?

১৩

ঘুরতে নিয়ে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, প্রেমিকসহ আটক ৩

১৪

সরকারি স্বাস্থ্যসেবায় অবহেলা অনিয়ম গ্রহণযোগ্য নয় : স্বাস্থ্যমন্ত্রী

১৫

থানার ব্যারাকে পুলিশ কনস্টেবলের মৃত্যু, কী লিখে গেলেন চিরকুটে

১৬

স্থায়ী জামিন পেলেন মুফতি আমির হামজা

১৭

বেনজীরের গ্রেপ্তার ইস্যুতে সংসদকে অবহিত করলেন স্বরাষ্ট্রমন্ত্রী

১৮

শূন্যরেখায় ৯ নাগরিক / বিজিবি-বিএসএফ পতাকা বৈঠকেও মেলেনি সমাধান

১৯

সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী / দুবাইয়ে গ্রেপ্তার বেনজীরকে ‘অতি দ্রুত’ দেশে আনা হবে

২০
X