কালবেলা ডেস্ক
প্রকাশ : ০২ মার্চ ২০২৫, ০৫:৩৫ এএম
অনলাইন সংস্করণ

রাজধানীতে প্রান্তিক মানুষের মাঝে রমজানের উপহার বিতরণ বিএনপির

রাজধানীর তৃণমূল প্রান্তিক মানুষের হাতে ইফতার ও সেহেরি সামগ্রী বিতরণ। ছবি : কালবেলা
রাজধানীর তৃণমূল প্রান্তিক মানুষের হাতে ইফতার ও সেহেরি সামগ্রী বিতরণ। ছবি : কালবেলা

পবিত্র মাহে রমজান উপলক্ষে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে রাজধানীর তৃণমূল প্রান্তিক মানুষের হাতে ইফতার ও সেহেরি সামগ্রী তুলে দেওয়া হয়েছে। বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল এ উপহার তুলে দেন।

শনিবার ( ০১ মার্চ) রাতে বিএনপির পল্টন কার্যালয়ের সামনে থেকে শুরু করে রাজধানীর বিভিন্ন অঞ্চলে চলে এই কার্যক্রম। এ সময় ভাসমান ও নিম্ন আয়ের মানুষের হাতে তুলে দেওয়া হয় চাল, ডাল, তেল, পেয়াজ, বেসন, মুড়িসহ অন্যান্য খাদ্যসামগ্রী।

হাবিব উন নবী খান সোহেল বলেন, পবিত্র রমজানে তৃণমূল মানুষের পাশে দাঁড়ানোর এই আয়োজন অব্যাহত থাকবে। তিনি পবিত্র রমজানে তৃণমূল মানুষের পাশে দাঁড়ানোর এই আয়োজন চলমান থাকবে।

ইফতার ও সেহেরি সামগ্রী বিতরণ ছাড়াও দলের শীর্ষ নেতা বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের জন্য দোয়া প্রার্থনা করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম নোমান, কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট পরিচালনা পরিষদের সদস্য রাশেদ উল হক সরকারসহ বিএনপি ও অন্যান্য অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

ককটেল বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

১০

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

১১

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

১২

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

১৩

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১৪

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১৫

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১৬

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১৭

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৮

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

১৯

ইরানের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক একটি ঐতিহাসিক ঘটনা: জেডি ভ্যান্স

২০
X