কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৯ মার্চ ২০২৫, ০৫:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

ইফতারের নতুন সূচি ঘোষণা বিএনপির

ছবি : কালবেলা গ্রাফিক্স
ছবি : কালবেলা গ্রাফিক্স

রাজনৈতিক দলগুলো এবং পেশাজীবীদের সম্মানে ইফতার মাহফিলের নতুন সূচি প্রকাশ করেছে বিএনপি। সে অনুযায়ী, আগামী ১৯ মার্চ রাজনৈতিক দলগুলোর সম্মানে এবং ২১ মার্চ পেশাজীবীদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হবে। দুটি ইফতারই হবে ইস্কাটনের লেডিস ক্লাবে।

রোববার (০৯ মার্চ) বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান কালবেলাকে এ তথ্য জানিয়েছেন।

এবার রমজানে বিএনপির পক্ষ থেকে চারটি ইফতার মাহফিল অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে প্রথম রোজায় আলেম-ওলামা ও এতিম এবং গত ৬ মার্চ কূটনীতিকদের সম্মানে দলটির ইফতার মাহফিল হয়েছে।

পূর্বঘোষণা অনুযায়ী, রোববার (০৯ ফেব্রুয়ারি) রাজনীতিকদের সম্মানে এবং ১২ ফেব্রুয়ারি পেশাজীবীদের সম্মানে ইফতার মাহফিল হওয়ার কথা ছিল। তবে অনিবার্য কারণে রাজনীতিবিদদের সম্মানে বিএনপির পূর্বঘোষিত ইফতার মাহফিলটি স্থগিত করা হয়। গতকাল শনিবার (০৮ মার্চ) দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা / এক্সে দেওয়া পোস্ট সংশোধন করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

বাজারে আগুন নেভাতে গিয়ে যুবকের মৃত্যু

স্বপ্নে দেখলেন জীবিত আছে তরুণী, মৃত্যুর ১৮ দিন পর কবর খুঁড়লেন স্বজনরা

৯৬ ঘণ্টা পর চারজনকে থানায় হস্তান্তর, শূন্যরেখায় এখনো ৫ নাগরিক

কুড়িগ্রামে রেললাইনে ট্রাক উল্টে যাওয়ায় ভোগান্তিতে যাত্রীরা

রোনালদোই কি পর্তুগালের সবচেয়ে বড় বোঝা?

শ্বশুরবাড়ির এলাকায় চুরি করতে গিয়ে আটক জামাতা

রেললাইনে উল্টে গেল ট্রাক, কুড়িগ্রামের সঙ্গে ট্রেন যোগাযোগ বন্ধ

সাভারে ‘ঘুষের নামে লাখ লাখ টাকা চাঁদা উত্তোলন ও আত্মসাতের’ অভিযোগ ভিত্তিহীন

ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রাখার পক্ষে ট্রাম্প

১০

দেশের ভোকেশনাল স্কুলগুলোতে জাপানি ভাষা শেখানো হোক

১১

অভিযোগ দিয়ে ফেরার পথে বাদীপক্ষের ওপর হামলা, থানায় আশ্রয় নিয়েও মেলেনি রক্ষা

১২

ঘর থেকে ডেকে উঠানে নিয়ে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

১৩

শেষ কবে গোলের দেখা পেয়েছিলেন পর্তুগালের মহাতারকা?

১৪

রিজার্ভ চুরি / সাবেক গভর্নরসহ ৬৪ ব্যক্তি-প্রতিষ্ঠানের সম্পৃক্ততা মিলেছে

১৫

কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাংকিংয়ে বৈশ্বিক অবস্থান ধরে রাখল ডিআইইউ

১৬

লড়াই করেও অভিষেকটা রাঙাতে পারল না উজবেকিস্তান

১৭

জি৭ সম্মেলনে ট্রাম্পের ‘আমি-ই বস’ মন্তব্যে হাসির রোল

১৮

প্রয়াত বাবার নামে এলো মন্ত্রণালয়ের আমন্ত্রণপত্র, সংসদে আবেগাপ্লুত ছেলে

১৯

দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

২০
X