কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৮ মার্চ ২০২৫, ০৮:২৩ পিএম
অনলাইন সংস্করণ

নির্বাচন বিলম্বিত করার টালবাহানা জনগণ মেনে নেবে না : মুরাদ 

ধামরাইয়ের সানোড়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠন আয়োজিত ইফতার মাহফিলে বক্তব্য দেন ইয়াছিন ফেরদৌস মুরাদ। ছবি : কালবেলা
ধামরাইয়ের সানোড়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠন আয়োজিত ইফতার মাহফিলে বক্তব্য দেন ইয়াছিন ফেরদৌস মুরাদ। ছবি : কালবেলা

ঢাকা জেলা যুব দল সভাপতি ইয়াছিন ফেরদৌস মুরাদ বলেছেন, নির্বাচন বিলম্বিত করার টালবাহানা জনগণ মেনে নেবে না। সংস্কারের নামে দীর্ঘ সময়ক্ষেপণ কোনো অবস্থায় কাম্য নয়।

মঙ্গলবার (১৮ মার্চ) ধামরাইয়ের সানোড়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠন আয়োজিত ইফতার মাহফিলে তিনি এ কথা বলেন। স্থানীয় মহিসাষী পূর্ব পাড়া ইসলামীয়া মাদ্রাসা মাঠে এ মাহফিল হয়।

ইয়াছিন ফেরদৌস মুরাদ বলেন, বর্তমানে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি উদ্বেগজনক। নির্বাচিত সরকার ছাড়া এ ধরনের পরিস্থিতি থেকে উত্তরণ কোনোভাবেই সম্ভব না। তিনি অবিলম্বে নির্বাচনের তারিখ ঘোষণার দাবি জানান।

তিনি বলেন, বাংলাদেশে গত ছয় মাসে রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানে স্বৈরাচারের দোসররা এখনো পর্যন্ত বহাল তবিয়তে বসে আছে। তারা বিভিন্নভাবে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে বেড়াচ্ছে।

এ সময় ষড়যন্ত্রকারীদের রুখে দিতে সবাইকে দৃঢ় হাতে ঐক্যবদ্ধ হয়ে সামনে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে মুরাদ বলেন, আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আগামীতে বাংলাদেশকে স্বৈরাচারমুক্ত করার লক্ষ্যে ও দেশে পরিপূর্ণ গণতন্ত্র প্রতিষ্ঠা করার লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

স্থানীয় নেতা আব্দুল জলিলের সভাপতিত্বে উপস্থিত ছিলেন- সাবিনা ইয়াসমিন, এম এ জলিল, খন্দকার আবু তাহের মুকুট, খলিলুর রহমান, আমিনুল ইসলাম, যুবদল নেতা এবাদুল হক জাহিদ, মনিরুল ইসলাম, ইসমাইল হোসেন সুমন, ইসতিয়াক আহমেদ ফারুক প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেলজিয়ামের বিপক্ষে মানবপ্রাচীর আলিরেজার জীবনের ৫ চমকপ্রদ তথ্য

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পূজা উদযাপন পরিষদ নেতাদের সাক্ষাৎ

নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীদের ধরিয়ে দিলে পুরস্কার ঘোষণা

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা সফলভাবে শেষ: শেহবাজ শরিফ  

চট্টগ্রাম বন্দরের কন্টেইনার টার্মিনালে আগুন

আশুরা নিয়ে প্রচলিত ৫ ভুল ধারণা

৪ বছর পর শিপ্রা হত্যার রহস্য উদঘাটন

বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ছেলের হাতে প্রাণ গেল বাবার

ডিসি সারওয়ারকে শুভাকাঙ্ক্ষীর খোলা চিঠি, জানালেন অজানা তথ্য

যুব অধিকার পরিষদের নেতাকে ছুরিকাঘাতে হত্যার চেষ্টা

১০

৬ জেলায় সেনা মোতায়েনের ব্যাখ্যা দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী

১১

প্রবাসীর স্ত্রীকে ধর্ষণচেষ্টা, যুবলীগ নেতা আটক

১২

কে হতে যাচ্ছেন যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী

১৩

কাঠগড়ায় দাঁড়িয়ে ইনুর হুমকি, ‘কি করতেছে তা খাতায় সংরক্ষণ করে রাখছি’

১৪

নামাজে শরিক হওয়ার পর সামনে খালি জায়গা দেখলে যা করবেন

১৫

হাসপাতালে মনির খানের মা, স্বস্তির খবর দিলেন গায়ক

১৬

বিদায়ের আগে চা-শ্রমিককে কারামুক্ত করলেন ডিসি সারওয়ার

১৭

মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স বলাতেই সিলেট ডিসি প্রত্যাহার : শিবির সভাপতি

১৮

মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী

১৯

বরিশালের সাবেক প্যানেল মেয়র খোকন গ্রেপ্তার

২০
X