কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২০ মার্চ ২০২৫, ০৩:২০ এএম
আপডেট : ২০ মার্চ ২০২৫, ০৩:৫৩ এএম
অনলাইন সংস্করণ

খালেদা জিয়ার সুস্থতায় ছাত্রদলের দোয়া ও ইফতার মাহফিল

বেগম জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও ইফতার বিতরণের আয়োজন করে মিটফোর্ড হাসপাতালের ছাত্রদলের বর্তমান ও সাবেক নেতৃবৃন্দ। ছবি : সংগৃহীত
বেগম জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও ইফতার বিতরণের আয়োজন করে মিটফোর্ড হাসপাতালের ছাত্রদলের বর্তমান ও সাবেক নেতৃবৃন্দ। ছবি : সংগৃহীত

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) ছাত্রদলের বর্তমান ও সাবেক নেতৃবৃন্দ।

বুধবার (১৯ মার্চ) বিকেল মিটফোর্ড হাসপাতাল মসজিদে বেগম জিয়ার সুস্থতা কামনায় এই দোয়ার আয়োজন করা হয়।

এসময় খালেদা জিয়া, তারেক রহমান সহ সবার জন্য বিশেষ মুনাজাত করা হয়। পরে ইফতারের আগে হাসপাতালে ভর্তি রোগী ও তাদের স্বজন, পথচারী ও মসজিদে আগত মুসল্লিদের মাঝে ইফতার বিতরণ করা হয়।

অনুষ্ঠানের সার্বিক দায়িত্বে ছিলেন স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ছাত্রদলের বর্তমান আহ্বায়ক মো. মেহেদী হাসান সাকিব ও সদস্য সচিব সাদবিন নেওয়াজ।

এসময় আরও উপস্থিত ছিলেন ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক তানভীর রহমান তন্ময়, যুগ্ম আহ্বায়ক মোখলেসুর রহমান মামুন, সসমেক ছাত্রদলের সাবেক সভাপতি ও ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক স্বাস্থ্য বিষয়ক সহ-সম্পাদক ডা. মুনজুর রশিদ, সাবেক যুগ্ম সম্পাদক ডা. শাহিন রেজা, সাবেক সহ-সভাপতি ডা. মশিউর রহমান, সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক ডা. শাকিল আল মামুন, সাবেক সদস্য ও ড্যাবের কার্যনির্বাহী পরিষদের সদস্য ডা. আসিফ ইমরান।

আরও উপস্থিত ছিলেন ডা. আশফাক আজিজ, ডা. সাহাবুদ্দিন, ডা. হীরা, ডা. নিয়াজ, ডা. সাইফুল্লাহ, ডা. হুমায়ুন, ডা. হাবীব উল্লাহ, ডা. আশিক, ডা. জাকি, ডা. নয়ন ও আরও অনেকে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্কের নতুন অধ্যায়ের প্রত্যাশা প্রধানমন্ত্রীর

৯২ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে বিশ্বকাপেও মিসরের নায়ক সালাহ

ছাত্রলীগ নেতা সাকিব আল হাসান গ্রেপ্তার

কেপ ভার্দের রুপকথা চলছেই, স্পেনের পর উরুগুয়েকেও রুখে দিল

খাল খননে গলার কাঁটা অকেজো দুটি স্লুইচ গেট

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠকে বাণিজ্য ও কর্মসংস্থানে নতুন সম্ভাবনা

ফুটবল ইতিহাসের অন্যতম সেরা গোলকিপিং! ২৩ শটের ঝড় সামলে ইরানের নায়ক যিনি

জ্বালানি সংকটেও স্পেনে কমেছে বিদ্যুৎ বিল, কারণ কী? 

কুমিল্লায় ড্রেনে পড়ে শিশুর মৃত্যু

দুই গ্রামের বাসিন্দাদের সংঘর্ষে নিহত ১

১০

ট্রাম্পের হুমকিতে সুইজারল্যান্ডে আলোচনা স্থগিত, কঠোর বার্তা ইরানের

১১

আনোয়ার ইব্রাহিমের সঙ্গে তারেক রহমানের বৈঠক শুরু

১২

রাস্তা ভেঙে নদীর সঙ্গে একাকার

১৩

কাতারের বৃহৎ এলএনজি উৎপাদন ও রপ্তানি কেন্দ্রে বিস্ফোরণ

১৪

খোলা ম্যানহোলে পড়ে নারীর মৃত্যু

১৫

লেবানন থেকে সেনা প্রত্যাহার করবে না ইসরায়েল : নেতানিয়াহু

১৬

পুত্রাজায়ায় তারেক রহমানকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর উষ্ণ অভ্যর্থনা

১৭

ঢাকাসহ দেশের ৯ জেলায় দুপুরের মধ্যে ঝড়বৃষ্টির আশঙ্কা

১৮

২০ বছরের হাফ ভাড়ার প্রতিদানে শিক্ষার্থীরা কী দিল?

১৯

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

২০
X