কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৩ আগস্ট ২০২৩, ০৮:১১ পিএম
অনলাইন সংস্করণ

অপশক্তির বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে : মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী

মন্ত্রণালয়ের সভাকক্ষে কথা বলছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। ছবি: কালবেলা
মন্ত্রণালয়ের সভাকক্ষে কথা বলছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। ছবি: কালবেলা

দেশের তিন বিভাগের ৮ জেলার ১৬টি উপজেলায় জুম প্লাটফর্মের মাধ্যমে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের অর্থায়নে নির্মিত ‘উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স’ ভবনের উদ্বোধন করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। বুধবার (২৩ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে মন্ত্রণালয়ের সভাকক্ষে এসব ভবন উদ্বোধন করা হয়। প্রধান অতিথির বক্তব্যে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী বলেন, খুনি মোশতাক, জিয়ার দল এ দেশকে মিনি পাকিস্তান বানানোর জন্য এ দেশের সংবিধান পরিবর্তন করেছিল। সংবিধানের মৌলিক নীতি ধর্ম নিরপেক্ষতাকে পরিবর্তন করে ধর্ম ভিত্তিক রাষ্ট্র পাকিস্তানি কায়দায় বানানোর জন্য ব্যবস্থা নিয়েছিল। বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনিদের তারা শুধু নিরাপদে বিদেশে চলে যাওয়ার সুযোগ তৈরি করে দিয়েই ক্ষান্ত হয়নি বরং তাদেরকে দুই ধাপ পদোন্নতি দিয়ে দূতাবাসসমূহে পদায়ন করেছিল।

আ ক ম মোজাম্মেল হক বলেন, যারা ১৯৭১ সালে প্রত্যক্ষভাবে মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিলো তাদেরকে দিয়ে জিয়া মন্ত্রীসভা গঠন করেছিল। ৭১-এর পরাজিত শক্তি আবার যেন ক্ষমতায় আসতে না পারে সেজন্য সবাইকে সজাগ থাকতে হবে। অশুভ শক্তিকে মোকাবেলা করার জন্য প্রস্তুত এবং অপশক্তির বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

উপজেলাসমূহ হলো- চট্টগ্রাম বিভাগের চাঁদপুর জেলার মতলব (দক্ষিণ), লক্ষীপুর জেলার সদর, কমলনগর, রায়পুর, ফেনী জেলার ছাগলনাইয়া, ব্রাম্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ, সিলেট বিভাগের সিলেট জেলার জৈন্তাপুর, কানাইঘাট, হবিগঞ্জ জেলার চুনারুঘাট, সুনামগঞ্জ জেলার সদর, তাহিরপুর, বিশ্বম্ভরপুর, জামালগঞ্জ, শাল্লা, রংপুর বিভাগের কুড়িগ্রাম জেলার উলিপুর ও চর রাজিবপুর।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ইসরাত চৌধুরী এবং পরিচালনা করেন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রঞ্জিত কুমার দাস। বিশেষ অতিথি হিসেবে স্থানীয় এমপি, উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসার, বীর মুক্তিযোদ্ধারা জুম প্লাটফর্মে ভার্চুয়ালি যুক্ত থেকে অংশগ্রহণ করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

যুক্তরাষ্ট্রে শত শত গোয়েন্দা কর্মীকে বহিষ্কারের পরিকল্পনা 

১০

পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে গুজব ছড়াচ্ছে আ.লীগ : পুলিশ

১১

ব্রাজিলের বিপক্ষে হাইতি দৌড়াবে, স্বপ্ন দেখবে : কোচ মিনিয়ের বার্তা

১২

৪৮ দলের বিশ্বকাপে সেরা ৩২: তৃতীয় হওয়া ৮ দল উঠবে যে নিয়মে

১৩

৬ মাসের মধ্যে চালু হচ্ছে ৫টি বিশেষায়িত শিশু হাসপাতাল

১৪

রাজশাহীতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, সড়ক অবরোধ

১৫

এবার ‘থালা-চামচ’ হাতে বিক্ষোভে নামতে যাচ্ছে ককরোচ পার্টি

১৬

রাবিতে সাংবাদিকদের ওপর হামলা

১৭

বিশ্বকাপে নাজুক অবস্থায় গিয়েই শিরোপা জেতে ব্রাজিল, ইতিহাস যা বলছে

১৮

দেশের আসল শক্তি লুকিয়ে আছে বৈচিত্র্যের মাঝে: পর্যটনমন্ত্রী

১৯

চোরাই মোটরসাইকেল উদ্ধারের সময় পুলিশের ওপর হামলা

২০
X