কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:৫২ এএম
আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:২১ পিএম
অনলাইন সংস্করণ

গাজীপুরের ঘটনায় সারজিসের কড়া বার্তা

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

গাজীপুরে সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে হামলা চালিয়েছেন বিক্ষুব্ধ জনতা। ভাঙচুর চলাকালে বিক্ষুদ্ধ জনতার ওপর হামলা চালায় স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। এতে ১৬ জন আহত হয়েছেন। এ ঘটনায় প্রতিক্রিয়া জানিয়ে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে স্ট্যাটাস দিয়েছেন বৈষম্যবিরোধী আন্দোলনের অন্যতম নেতা সারজিস আলম।

শুক্রবার গভীর রাতে ওই স্ট্যাটাসে তিনি লেখেন, ‘গাজীপুরে আজকেই হবে আওয়ামী সন্ত্রাসীদের শেষ দিন। আমরা আসছি...।’

পুলিশ সূত্রে তাৎক্ষণিকভাবে আহতদের মধ্যে মো. হিমেল, নাভিল আহাম্মেদ, মো. হাসান হাসান, গৌরব, শুভ, ইয়াকুব, অপু, বিশাল, ইমন হোসেন ও জাহিদুল ইসলামের নাম জানা গেছে। তবে তাদের পরিচয় বিস্তারিত জানা যায়নি।

এলাকাবাসী জানান, সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের পৈতৃক বাড়ি থেকে রাত ১০টার দিকে চিৎকার শোনা যায়। একপর্যায়ে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা বিক্ষুব্ধ জনতার ওপর হামলা চালায়। এ সময় অন্তত ১২-১৬ জন আহত হন। তাদের উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখান থেকে গুরুতর আহত কয়েকজনকে ঢাকায় পাঠানো হয়েছে। ঘটনার খবর পেয়ে জয়দেবপুর থানা পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ কয়েকটি ভিডিও ফুটেজ থেকে দেখা গেছে, বেশ কয়েকজনকে মারধর করে রক্তাক্ত অবস্থায় বাড়ির ভেতরেই ফেলে রেখেছে। অনেককেই আটক করে মারধর করা হচ্ছে।

গাজীপুর সদর থানার ওসি আরিফুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে জানা গেছে ছাত্র-জনতার পরিচয় দিয়ে সাবেক মন্ত্রীদের বাড়িতে হামলার ঘটনা ঘটেছে। এ সময়ে কয়েকজনকে আটক করে ব্যাপক মারধর করেছে। এতে ১৬ জন আহত হয়েছে বলে তাদের কাছে তথ্য রয়েছে। এ ঘটনায় আহত ১৬ জনকে শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। তবে আহতের সংখ্যা আরও বেশি।

তিনি জানান, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় কেউ নিহত হয়নি।

গাজীপুরের সিভিল সার্জন মাহমুদা আখতার কালবেলাকে বলেন, ১৫-১৬ জনকে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হয়েছে। আহতদের মধ্যে তিনজনের অবস্থা খুবই খারাপ। তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার্ড করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকের সময় জানাল ইরান

একদিন ম্যানেজ হলেই আগস্টে মিলবে লম্বা ছুটি

অভিনেতা আলভীর ১০ দিনের রিমান্ড চেয়েছে পুলিশ

আশুরার রোজা রাখার সঠিক নিয়ম

কুড়িগ্রামে নদ-নদীর পানি বৃদ্ধি, বন্যার আশঙ্কা

ঋণে জর্জরিত হয়ে শিক্ষকের আত্মহত্যা

নাহিদা আক্তারের রেকর্ড

জামিন পেলেন ‘অগ্রযাত্রা প্রতিদিন’র ভারপ্রাপ্ত সম্পাদক রেজানুর ইসলাম

বিদেশি শিক্ষার্থীদের ‘শর্ট-টার্ম গ্র্যাজুয়েট ভিসা’ দিচ্ছে নিউজিল্যান্ড

১১ বলে হাফ সেঞ্চুরি, ক্রিকেট বিশ্বকে তাক লাগালেন সূর্যবংশী

১০

পূর্ববর্তী সরকারের গাফিলতিতেই টিকা সংকট: ড. জিয়াউদ্দিন হায়দার

১১

গণশুনানিতে নির্ধারণ হবে বগুড়ার সেই ৩ ইউনিয়নের নতুন নাম

১২

যুক্তরাষ্ট্র-ইরানের বৈঠকে বসতে সুইজারল্যান্ডে পাকিস্তানের সেনাপ্রধান

১৩

নবম পে-স্কেল / শুরুতেই ১০০% বেসিক দাবি, আংশিক বাস্তবায়ন শুভঙ্করের ফাঁকি!

১৪

সরকারি কর্মসূচিতে বিতর্কিত নেতার উপস্থিতি, তদন্তে সিলেট জেলা প্রশাসন

১৫

সুইজারল্যান্ডে পৌঁছেছে ইরানের প্রতিনিধি দল 

১৬

ফের বাড়ছে তিস্তার পানি, আতঙ্কে চরাঞ্চলের মানুষ

১৭

অনিশ্চয়তার মধ্যেও সুইজারল্যান্ডে ভ্যান্স, নজর ইরানের ইউরেনিয়ামে

১৮

২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার

১৯

বিরোধীদলীয় নেতার সঙ্গে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

২০
X