কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৪ এপ্রিল ২০২৫, ০২:১২ এএম
অনলাইন সংস্করণ

বিএনপি ক্ষমতায় গেলে ত্যাগী নেতাদের পরিবারও মূল্যায়িত হবে : রহমাতুল্লাহ

টুঙ্গিবাড়িয়ায় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ। ছবি : কালবেলা
টুঙ্গিবাড়িয়ায় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ। ছবি : কালবেলা

বিএনপি জনগণের ভোটে আগামীতে রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে ত্যাগী নেতাদের পরিবারকেও মূল্যায়ন করা হবে বলে জানিয়েছেন দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ। তিনি বরিশাল সদর উপজেলা বিএনপি'রও ১নং সদস্য।

বৃহস্পতিবার (৩ এপ্রিল) বরিশাল সদর উপজেলার টুঙ্গিবাড়িয়া ইউনিয়ন বিএনপির ত্যাগী নেতা মরহুম আব্দুর রশিদ মোল্লার পরিবারের খোঁজ নিতে বাসবভনে গিয়ে এ কথা বলেন তিনি।

এ সময় মরহুম আব্দুর রশিদ মোল্লাকে শ্রদ্ধাভরে স্মরণ করে আবু নাসের বলেন, রশিদ মোল্লা ছিলেন বিএনপি'র দুঃসময়ের একজন সাহসী কর্মী। স্বৈরাচারী আওয়ামী লীগের অন্যায়ের বিরুদ্ধে লড়াকু একজন সম্মুখ যোদ্ধা হিসেবে ইউনিয়ন রাজনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। এছাড়া পরবর্তীতে ইউনিয়নের অসুস্থ আরও এক ত্যাগী বিএনপি নেতা নুরুজ্জামান মেম্বারের বাড়িতে গিয়েও তার খোঁজখবর নেন রহমাতুল্লাহ।

এ সময় তিনি বলেন, বিএনপি ক্ষমতায় গেলে ত্যাগী নেতাদের পরিবারকেও যথাযথ মূল্যায়ন করা হবে। তৃণমূল কর্মীরা স্বৈরাচারী আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে বিভিন্ন সময়ে প্রাণ হারিয়েছেন। বহু কর্মীকে মিথ্যা মামলায় কারাবরণও করতে হয়েছে। এছাড়া নানাভাবে হয়রানি, হামলায় পঙ্গুত্বও বরণ করেছেন অনেক কর্মী। দল ক্ষমতায় গেলে নিহতদের পরিবারও মূল্যায়ন পাবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

এদিকে সন্ধ্যার পর সদর উপজেলার চাঁদপুর ও চরমোনাই ইউনিয়নের বিশ্বাসের হাটে পৃথক দুটি কীর্তন অনুষ্ঠানে অংশ নিয়ে আবু নাসের বলেন, বিএনপি ক্ষমতায় থাকলে সংখ্যালঘু পরিবারগুলো নিরাপদে থাকে। তাদের সার্বিক উন্নয়নে কাজ করা হয়। আগামীতে ক্ষমতায় গেলে সনাতন ধর্মাবলম্বীদের জীবনমান উন্নয়নে পাশে থাকবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। এ সময় তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান। একইসাথে বেগম খালেদা জিয়ার রোগমুক্তিতে দোয়া কামনা করেন।

পৃথক এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সহ-সভাপতি আসিফ আল মামুন, টুঙ্গিবাড়িয়া ইউনিয়ন বিএনপির যুগ্ন আহবায়ক আনোয়ার হোসেন মৃধা, ছাত্রদল সভাপতি জাহিদুর ইসলাম শাকিল, সহ -সভাপতি জাকির হোসেন উজ্জলসহ চাঁদপুরা ও চরমোনাই ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্কের নতুন অধ্যায়ের প্রত্যাশা প্রধানমন্ত্রীর

৯২ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে বিশ্বকাপেও মিসরের নায়ক সালাহ

ছাত্রলীগ নেতা সাকিব আল হাসান গ্রেপ্তার

কেপ ভার্দের রুপকথা চলছেই, স্পেনের পর উরুগুয়েকেও রুখে দিল

খাল খননে গলার কাঁটা অকেজো দুটি স্লুইচ গেট

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠকে বাণিজ্য ও কর্মসংস্থানে নতুন সম্ভাবনা

ফুটবল ইতিহাসের অন্যতম সেরা গোলকিপিং! ২৩ শটের ঝড় সামলে ইরানের নায়ক যিনি

জ্বালানি সংকটেও স্পেনে কমেছে বিদ্যুৎ বিল, কারণ কী? 

কুমিল্লায় ড্রেনে পড়ে শিশুর মৃত্যু

দুই গ্রামের বাসিন্দাদের সংঘর্ষে নিহত ১

১০

ট্রাম্পের হুমকিতে সুইজারল্যান্ডে আলোচনা স্থগিত, কঠোর বার্তা ইরানের

১১

আনোয়ার ইব্রাহিমের সঙ্গে তারেক রহমানের বৈঠক শুরু

১২

রাস্তা ভেঙে নদীর সঙ্গে একাকার

১৩

কাতারের বৃহৎ এলএনজি উৎপাদন ও রপ্তানি কেন্দ্রে বিস্ফোরণ

১৪

খোলা ম্যানহোলে পড়ে নারীর মৃত্যু

১৫

লেবানন থেকে সেনা প্রত্যাহার করবে না ইসরায়েল : নেতানিয়াহু

১৬

পুত্রাজায়ায় তারেক রহমানকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর উষ্ণ অভ্যর্থনা

১৭

ঢাকাসহ দেশের ৯ জেলায় দুপুরের মধ্যে ঝড়বৃষ্টির আশঙ্কা

১৮

২০ বছরের হাফ ভাড়ার প্রতিদানে শিক্ষার্থীরা কী দিল?

১৯

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

২০
X