কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৫ এপ্রিল ২০২৫, ০৬:৩১ পিএম
আপডেট : ১৫ এপ্রিল ২০২৫, ১০:২৭ পিএম
অনলাইন সংস্করণ

রাজনৈতিক দল আনছেন ডেসটিনির রফিকুল আমীন

মোহাম্মদ রফিকুল আমিন। ছবি : সংগৃহীত
মোহাম্মদ রফিকুল আমিন। ছবি : সংগৃহীত

নতুন রাজনৈতিক দল নিয়ে আসছে ডেসটিনি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রফিকুল আমীন। আগামী ১৭ এপ্রিল দলটি আত্মপ্রকাশ করার কথা রয়েছে।

ডেসটিনি গ্রুপের কর্মকর্তারা গণমাধ্যমকে জানিয়েছেন, রাজধানীর হোটেল শেরাটন (বনানী) নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ উপলক্ষে দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

এই অনুষ্ঠানে যোগদানের জন্য রাজনৈতিক দল, নাগরিক সমাজের প্রতিনিধি ছাড়া বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে আমন্ত্রণ জানানো হয়েছে।

নতুল দলের আহ্বায়ক হিসেবে আছেন মোহাম্মদ রফিকুল আমীন এবং সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন ফাতিমা তাসনিম।

দলের এক শুভেচ্ছবার্তায় বলা হয়, ‘অপার সম্ভাবনাময়ের দেশ-বাংলাদেশ আজ নতুন এক রাজনৈতিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। জুলাই ২৪-এর ছাত্র-জনতার ঐক্যবদ্ধ অভ্যুত্থানে, মহান শহীদদের আত্মত্যাগের মধ্য দিয়ে ফ্যাসিবাদী শাসনের পতন হয়েছে, সূচনা হয়েছে নতুন রাজনৈতিক ধারা। ’৫২-এর ভাষা আন্দোলন, ’৭১-এর মহান মুক্তিযুদ্ধ এবং জুলাই ২৪-এর ছাত্র-জনতার অভ্যুত্থানের মাধ্যমে মহান শহীদদের আত্মত্যাগের চেতনাকে ধারণ করে বৈষম্যহীন সমাজব্যবস্থা প্রতিষ্ঠিত করার লক্ষ্যে জনআকাঙ্ক্ষার প্রতি দায়বদ্ধতায় গণতান্ত্রিক ধারাকে এগিয়ে নিতে আমরা নতুন রাজনৈতিক দল গঠনের উদ্যোগ নিয়েছি। আত্মপ্রকাশের শুভ এই দিনে আপনার উপস্থিতি একান্তভাবে কামনা করছি।’

উল্লেখ্য, ডেসটিনি গ্রুপ ছাড়াও মোহাম্মদ রফিকুল আমীন বৈশাখী টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক এবং দৈনিক ডেসটিনির সম্পাদক। অর্থ পাচার ও ডেসটিনি ট্রি প্লান্টেশন নিয়ে দুর্নীতি দমন কমিশনের করা দুটি মামলায় দীর্ঘ সময় কারাভোগ করেন তিনি। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর তিনি কারামুক্তি পান।

এদিকে দল-সংশ্লিষ্টরা নিশ্চিত করেছেন, ফাতিমা তাসনিম গণঅধিকার পরিষদ থেকে উচ্চতর পরিষদের সদস্য থেকে পদত্যাগ করেছেন।

রোববার (১৩ এপ্রিল) দলটির সভাপতি বরাবর লেখা চিঠিতে পদত্যাগের ঘোষণা দিয়ে তিনি লেখেন, ‘আমি ফাতিমা তাসনিম, গণঅধিকার পরিষদ থেকে ব্যক্তিগত কারণে পদত্যাগ করছি।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৫ বছরের কম বয়সীদের সামাজিকমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা আমিরাতের 

সিলেটের সাদাপাথর সাময়িকভাবে বন্ধ ঘোষণা

পরের দুই ম্যাচে জিততে না পারলে কী হবে আর্জেন্টিনার?

জীবনের প্রথম খিঁচুনি কি ক্যানসারের লক্ষণ? যা বলছে গবেষণা

ফৌজদারি অপরাধে দণ্ড নির্ধারণে অভিন্ন মানদণ্ড চায় আইন কমিশন

প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বিজনেস ডিপার্টমেন্টে এআই নিয়ে ২ দিনের কর্মশালা

সুইস পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করলেন আব্বাস আরাগচি

সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা শুরু

১০০০তম বিশ্বকাপ ম্যাচ: সংখ্যার আড়ালে লুকানো চমকপ্রদ তথ্য

‘তারেক রহমান বিদেশনীতিতে নাহিদ ইসলামের পথ অনুসরণ করছেন’

১০

যুবককে পিটিয়ে বৈদ্যুতিক শক দিয়ে হত্যা, পুলিশের গাড়ি অবরুদ্ধ

১১

কোরবানির হাটে অবিক্রিত সেই ভাইরাল উট নিয়ে নতুন সিদ্ধান্ত 

১২

দোকান ভাড়ার বিরোধে ব্যবসায়ী খুন, আসামির যাবজ্জীবন

১৩

রাতের মধ্যে ঝড়সহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

১৪

সমঝোতার প্রথম ধারা যুক্তরাষ্ট্র বাস্তবায়ন করতে পারেনি: ইরান

১৫

পাকিস্তানি মধ্যস্থতাকারীদের সঙ্গে মার্কিন প্রতিনিধিদলের সাক্ষাৎ

১৬

যুবদল নেতা মাসুদ হত্যা মামলার আসামি পাহাড় থেকে গ্রেপ্তার

১৭

গুলি করতে করতে হেঁটে যাচ্ছেন যুবক, ভিডিও ভাইরাল

১৮

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার করে যেখানে পদায়ন করল সরকার

১৯

জাতীয় কবির দর্শন ছড়িয়ে দিতে ‘নজরুল বর্ষ’ পালনের সিদ্ধান্ত

২০
X