কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৬ এপ্রিল ২০২৫, ০৯:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

ক্ষমতা ধরে রাখার চিন্তাতেই ব্যস্ত সরকার : রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। পুরোনো ছবি
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। পুরোনো ছবি

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ক্ষমতা কীভাবে ধরে রাখবে সেই চিন্তাতেই ব্যস্ত রয়েছে অন্তর্বর্তী সরকার। আর প্রশাসন একদম নিশ্চুপ ভূমিকা পালন করছে।

পহেলা বৈশাখের আনন্দ শোভাযাত্রায় মোটিফ নির্মাণকারী চিত্রশিল্পী মানবেন্দ্র ঘোষের গ্রামের বাড়িতে আগুন লাগিয়ে পুড়িয়ে দেওয়ার ঘটনার প্রেক্ষিতে বুধবার (১৬ এপ্রিল) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

রিজভী বলেন, আমরা আগেই বলেছি ফ্যাসিবাদের পতন হলেও তাদের অর্থনৈতিক পতন হয়নি। পলাতক স্বৈরাচারের দোসররাই এই কাজটা করেছে। ফ্যাসিবাদের বিষাক্ত থাবা বিস্তার করার জন্য মাঝে মাঝেই তারা উঁকি দিচ্ছে।

বিএনপির পক্ষ থেকে এ ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, আওয়ামী ফ্যাসিবাদ যে কতটা ভয়াবহ হতে পারে, এই ঘটনা তার উদাহরণ। এদের কোনো মানবতাবোধ নেই। এরা শুধু ক্ষমতার আরাধনা করতো, তা করতে গিয়ে জনগণের সম্পদ লুট করেছে।

তিনি আরও বলেন, আমার কষ্ট লাগে- এখন যে সরকার আছে তারা নির্বিকার। তারা ক্ষমতা কীভাবে ধরে রাখবে সেই চিন্তাতেই ব্যস্ত আছেন। অন্তর্বর্তী সরকারের প্রশাসন একদম নিশ্চুপ ভূমিকা পালন করছে। তাদের মধ্যে ন্যূনতম আন্তরিকতা ও উদ্যোগ নেই বলেই আজকের এই পরিস্থিতি সৃষ্টি।

বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, ফ্যাসিবাসের দোসরদের দমন করা, তাদের আইনের আওতায় আনা- এই সরকারের প্রধান কাজ। সরকার তা করতে ব্যর্থ হয়েছে। যার ফলে বার বার গণতন্ত্রকামী মানুষরা হামলার শিকার হচ্ছে। প্রশাসনের অনেককে বদলি করা হয়েছে, তারা সেখানে গিয়ে শেখ হাসিনার পারপাস সার্ভ করছে। এসব করলে হবে না। প্রশাসনে থাকা ফ্যাসিবাদের দোসরদের বিরুদ্ধে আইনিব্যবস্থা নিতে হবে। সরকার এসবে কর্ণপাত করেনি বলে মানবেন্দ্র ঘোষের মতো শিল্পী ও সংস্কৃতি কর্মীর উপর তারা আঘাত করেছে এবং তার গ্রামের বাড়ি পুড়িয়ে দিয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাল সিল-স্বাক্ষরে ভবনের নকশা তৈরির অভিযোগ ডিপ্লোমা প্রকৌশলীর বিরুদ্ধে

সাদাপাথর লুট মামলার আসামিকে নিয়ে প্রতিমন্ত্রীর সফর

কাঁদলেন মেসি, কারণ ফুটবল নয় : হ্যাটট্রিকের পর জানালেন আবেগঘন সত্য

সংবাদ সম্মেলন করে আ.লীগের ৩ নেতার পদত্যাগ

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ৩ শিশুর মৃত্যু

জিজ্ঞাসাবাদে দায় অস্বীকার মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপার

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি / লেবানন থেকে ইসরায়েলের সেনা সরানোকে গুরুত্ব দিচ্ছে ইরান

বিশ্বকাপে প্রথম ম্যাচেই একগুচ্ছ নতুন রেকর্ড মেসির

দুমকিতে আর্জেন্টিনা সমর্থকদের বিশাল পতাকা শোভাযাত্রা

এআইয়ের প্রভাব / চাকরির বাজারে মূল্যহীন ১২ হাজার ডিগ্রি বাতিল করল চীন

১০

সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী, শ্রীমঙ্গলের পথে যাত্রা

১১

হত্যা মামলায় গ্রেপ্তার ছাত্রদল নেতা বহিষ্কার 

১২

প্রায় ৭৫ বছর পর ইংল্যান্ডের এমন টেস্ট একাদশ

১৩

শারীরিক প্রতিবন্ধিতার কাছে হার মানেননি কামাল

১৪

সিলেটে জাল দলিল চক্রের দুই সদস্যকে কারাদণ্ড

১৫

আলজেরিয়ার গোলরক্ষকের মুখে মাস্ক, নেপথ্যে কী?

১৬

বাকি থাকা রেকর্ডটা ছুঁয়ে প্রমাণ করলেন তিনি কেন মেসি

১৭

যুক্তরাষ্ট্র-ইরানের বোঝাপড়াকে সমর্থন জানাল কাতার

১৮

নেইমার ভক্তদের জন্য সুখবর

১৯

আবারও কাশ্মীরে টহলরত ভারতীয় সেনাদের কাছে বিস্ফোরণ

২০
X