কালবেলা ডেস্ক
প্রকাশ : ২০ এপ্রিল ২০২৫, ০৭:০৮ পিএম
আপডেট : ২০ এপ্রিল ২০২৫, ০৭:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

আসিফ মাহমুদ ও মাহফুজ আলমের পদত্যাগ দাবি করলেন নুর

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। ছবি : সংগৃহীত
গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। ছবি : সংগৃহীত

দুই ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ ও মাহফুজ আলমের পদত্যাগ দাবি করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। একই সঙ্গে আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচনের দাবি করেন তিনি।

রোববার (২০ এপ্রিল) বিএনপির লিয়াজোঁ কমিটির সঙ্গে বৈঠকের পর এ দাবি জানিয়েছেন নুর।

নুরুল হক বলেন, ‘এই সরকারে দুই ছাত্র উপদেষ্টা আছেন, তারা স্বেচ্ছায় পদত্যাগ না করলে গণঅধিকার পরিষদের পক্ষ থেকে কর্মসূচি নেওয়া হবে।’

অন্তর্বর্তী সরকারে ছাত্র প্রতিনিধি হিসেবে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া শ্রম ও কর্মসংস্থান এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে আছেন। এ ছাড়া মাহফুজ আলম আছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্বে।

এর আগে অন্তর্বর্তী সরকারে ছাত্র প্রতিনিধি হিসেবে নাহিদ ইসলাম তথ্য উপদেষ্টার দায়িত্বে ছিলেন। তিনি পদত্যাগ করে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়কের দায়িত্ব গ্রহণ করেন।

বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খাঁন প্রমুখ উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আওয়ামী লীগের ২ নেতা গ্রেপ্তার

চেয়ারে বসে নামাজ আদায়কালে চেয়ারের পা কোথায় থাকবে?

ক্যালকুলেটরে ‘ঘুষ’ হিসাব করা সেই কর্মকর্তা প্রত্যাহার

জামায়াত আমিরের সঙ্গে সুইস রাষ্ট্রদূতের বৈঠক

মিয়ানমারে ভোট ঘিরে ছয় মাসে ৭০০ নাগরিক নিহত: জাতিসংঘ

ধানমন্ডির সেই বাড়িতে ঢুকে ছবি-ভিডিও ধারণের সময় যুবক আটক

হরমুজ প্রণালি তেহরানই পরিচালনা করবে: গালিবাফ

ষড়যন্ত্রকারীদের রাজপথে ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করা হবে: সিসিক প্রশাসক

নিষিদ্ধ দলের তৎপরতা চোখে পড়া জাতির জন্য ব্যর্থতা: রেলমন্ত্রী 

হামলা-লুটপাট আতঙ্কে ঘর ছাড়ছেন পাংশার মানুষ

১০

জাতীয় চিড়িয়াখানা থেকে সাভারে ‘ডোনাল্ড ট্রাম্প’

১১

বগুড়ায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

১২

বিশ্বকাপ থেকে বিদায় নিল আরও এক দেশ

১৩

বিদায়বেলায় সাবেক ডিসি সারওয়ার আলমের আবেগঘন স্ট্যাটাস

১৪

বাংলাদেশি শিক্ষার্থীকে হত্যা, মারার পরও চাওয়া হচ্ছিল মুক্তিপণ

১৫

বর্ধিত স্বাস্থ্য বাজেট অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ব্যয়ের আহ্বান প্রজ্ঞার

১৬

সালমান শাহর মরদেহ কবর থেকে উত্তোলনের আদেশ বাতিল

১৭

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার কার্যকারিতা নিয়ে পেজেশকিয়ানের স্ট্যাটাস

১৮

বগুড়ায় সাবেক ইউপি সদস্য নিহত

১৯

আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বরিশালে আইনশৃঙ্খলা বাহিনীর মহড়া

২০
X