কালবেলা ডেস্ক
প্রকাশ : ২১ মে ২০২৫, ০৪:৫৯ পিএম
আপডেট : ২১ মে ২০২৫, ০৫:০১ পিএম
অনলাইন সংস্করণ

আইন উপদেষ্টা বিশ্বাসঘাতকতা করেছেন : নাসীরুদ্দীন পাটোয়ারী

নাসীরুদ্দীন পাটোয়ারী। ছবি : সংগৃহীত
নাসীরুদ্দীন পাটোয়ারী। ছবি : সংগৃহীত

আইন উপদেষ্টা আসিফ নজরুল বিশ্বাসঘাতকতা করেছেন, এমন অভিযোগ তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারী। বিএনপিপন্থি উপদেষ্টা হিসেবে ইঙ্গিত করে আসিফ নজরুল ছাড়াও অর্থ ও পরিকল্পনা উপদেষ্টাকে প্রয়োজনে পদত্যাগ করাতে বাধ্য হবেন বলেও হুঁশিয়ারি দেন তিনি।

বুধবার (২১ মে) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের সামনে কমিশন পুনর্গঠন ও স্থানীয় সরকার নির্বাচনের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় তিনি এসব কথা বলেন।

আসিফ নজরুল জুলাই ঘোষণাপত্র নিয়ে টালবাহানা করছেন মন্তব্য করে নাসীরুদ্দীন বলেন, ‘জনগণের রক্তের সঙ্গে তিনি বেইমানি করছেন।’ এ সময় হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, ‘জুলাই ঘোষণাপত্র না দিলে আপনি দেশে থাকতে পারবেন না।’

তিনি আরও বলেন, উপদেষ্টাদের মধ্যে যারা বিএনপির মুখপাত্র হিসেবে কাজ করছেন, তাদের পদত্যাগ করাতে বাধ্য হব। বাংলাদেশের অর্থনীতি গুঁড়িয়ে দিতে পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদ উদ্দিন মাহমুদ ও অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ কাজ করছেন। আর আইন মন্ত্রণালয় গুঁড়িয়ে দিতে কাজ করছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল।

ইসি পুনর্গঠন ছাড়া এনসিপি কোনো ভোট করতে দেবে না সতর্ক করে তিনি বলেন, ইসি বিএনপির দলীয় কার্যালয় হিসেবে কাজ করছে। রক্তের ম্যানডেট নিয়ে বিএনপির পক্ষে কাজ করতে পারেন না। ইসিকে আগে স্থানীয় নির্বাচন করার সিদ্ধান্ত নিতে হবে।

বিভিন্ন জায়গায় দালাল চক্র দখল করছে অভিযোগ করে পাটওয়ারী বলেন, উপদেষ্টা প্যানেল থেকে বিএনপিপন্থিদের বের করে দেন। বিএনপি লাশের রাজনীতি শুরু করেছে। আওয়ামী লীগের টাকায় তারা বড় বড় কথা বলে। তাদের টাকাতেই বিএনপি নগর ভবন বন্ধ করছে।

এ সময় বাংলাদেশে ‘মুজিবীয় সংবিধান’ চলবে না বলেও মন্তব্য করেন এনসিপির এই নেতা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেষ মুহূর্তের গোলে নকআউট পর্বে জার্মানি

এনসিপির এমপিদের ৬ জনই শিবিরের সঙ্গে যুক্ত ছিল : আব্দুল্লাহ হিল বাকী

অবশেষে ১-১ গোলে সমতায় ফিরল জার্মানি

অফসাইড নয়, যে কারণে বাতিল হলো জার্মানির গোল

স্কটল্যান্ড ম্যাচের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ

প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিলেন ফুলবাড়িয়ার মিতুল

প্রথমার্ধে জার্মানির বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আইভোরি কোস্ট

বিশ্বকাপে পরের ম্যাচেই যে ৩ রেকর্ড ভাঙতে পারেন মেসি

৬৮ বছর পর যে রেকর্ড দেখল ২০২৬ বিশ্বকাপ

ছাত্রশক্তিকে শিবিরশক্তিতে রূপান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু : আব্দুল কাদের

১০

নজর কাড়ছেন নেইমার সঙ্গী ব্রুনা বিয়ানকার্দি

১১

মুখ ঢেকে কথা বলার খেসারত, দেখলেন বিশ্বকাপে প্রথমবার লাল কার্ড

১২

৭২ বছরেও অক্ষত বিশ্বকাপের যে রেকর্ড

১৩

সুইডেনকে উড়িয়ে গ্রুপের শীর্ষে নেদারল্যান্ডস

১৪

হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

১৫

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

১৬

ব্যবসায়ী বাশারের গ্রেপ্তার নিয়ে মুখ খুললেন ববি 

১৭

বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের নতুন ইতিহাস

১৮

সকাল ৯টার মধ্যে ঝড়সহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

১৯

খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী

২০
X