কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৫ মে ২০২৫, ০৭:০১ পিএম
অনলাইন সংস্করণ

রাস্তায় নামলে ইউনূস সাহেব ২৪ ঘণ্টাও থাকতে পারবেন না : গয়েশ্বর

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। ছবি : সংগৃহীত
বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। ছবি : সংগৃহীত

কালকে রাস্তায় নামলে ইউনূস সাহেব (প্রধান উপদেষ্টা) ২৪ ঘণ্টাও থাকতে পারবেন না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

রোববার (২৫ মে) দুপুরে ঢাকায় জাতীয় প্রেস ক্লাবে ১২ দলীয় জোটের আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি।

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, আমরা যদি বলি কালকে রাস্তায় নামব, তাহলে আমার মনে হয় ইউনূস সাহেব (প্রধান উপদেষ্টা) ২৪ ঘণ্টা থাকতে পারবেন না। তাহলে ভবিষ্যৎ কী হবে? এই বিবেচনায় আমরা এই জায়গায়ই সমাপ্ত করতে চাই, আমরা চাই ড. ইউনূসই সফল হন। ড. ইউনূস সফল মানেই আমাদের জুলাই ও আগস্টের আন্দোলনের একটা সফলতা।

প্রধান উপদেষ্টার উদ্দেশে তিনি বলেন, আপনার তো সংস্কার করার কোনো ক্ষমতা নেই। নারী যদি সুন্দরীও হয়, সে যদি বন্ধ্যা হয়, তার প্রতি আকর্ষণ থাকতে পারে, কিন্তু সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা নাই।

গয়েশ্বর চন্দ্র রায় অভিযোগ করে বলেন, ক্ষমতায় থাকতে মৌলবাদীদের একসঙ্গে করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এই মৌলবাদীরাই সারা বিশ্বে নানা অশান্তি তৈরি করছে। সেইসঙ্গে সরকার দুর্নীতিবাজদের না ধরে, তাদের সঙ্গে আঁতাত করছে বলেও অভিযোগ করেন তিনি।

এ সময় জুলাই আন্দোলনের নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীদের উদ্দেশে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, যারা ২০২৪ সালের জুলাইয়ে ১১ দিনের আন্দোলন করে এখন মুকুট চাইছেন, তাদের সেই মুকুট জাতি অনেক আগেই দিয়ে দিয়েছে। আমরাও দিয়ে দিয়েছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ময়মনসিংহে প্রতারক হরিদাস চন্দ্রের বিরুদ্ধে মানববন্ধন

ভিডিও বিতর্কে গাজী নজরুলকে কড়া ভাষায় আক্রমণ জামায়াত এমপি এনামুলের

অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে নিয়োগ দেবে প্রাণ গ্রুপ, আবেদন শেষ ৩১ জুলাই

‘তাদের উচ্ছ্বাস আমার পুরো দিনটাকে আনন্দময় করে তুলল’

ফের পিছিয়ে উত্তর কোরিয়ার কাতারে বাংলাদেশের পাসপোর্ট

৩০০ তরুণ-তরুণীকে চাকরি দেবে বেসরকারি সংস্থা, বেতন ১৮ হাজার

ফ্রান্সে দাবানলে পুড়েছে ৬ হাজার একরের বেশি এলাকা

সাতক্ষীরায় গাজী নজরুলের পদত্যাগের দাবিতে বিক্ষোভ

প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস নেতাদের সাক্ষাৎ

সাতক্ষীরায় চড়া পেঁয়াজ-রসুনের দাম, বিপাকে ক্রেতারা

১০

আজও বিশ্ববাজারে বাড়ল রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম

১১

সড়কের পাশে যুবকের মরদেহ, হত্যার দাবি পরিবারের

১২

শাহ্ সিমেন্টের টাইটেল স্পন্সরশিপে আসছে আতিফ আসলামের মেইন স্টেজ শো

১৩

পুরোনো ফোন কেনার সময় যে ১০ বিষয়ে অবশ্যই খেয়াল রাখা উচিত

১৪

ইরানের হাতে হরমুজ গেলে বিশ্বজুড়ে ঝুঁকি তৈরি হবে: রুবিও

১৫

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে হাইকোর্টের রুল

১৬

লন্ডনের আন্তর্জাতিক স্কাউট জাম্বুরিতে যোগ দিচ্ছে শরীয়তপুরের ৩ স্কাউট

১৭

ইরানের বুশেহর প্রদেশে ৩ স্থানে মার্কিন হামলা

১৮

ফের মুখোমুখি হতে যাচ্ছে স্পেন-আর্জেন্টিনা!

১৯

এই ৪ অভ্যাস আছে? ভাইরাল হতে পারে আপনার ব্যক্তিগত মুহূর্তের ছবি-ভিডিও

২০
X