কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১২ জুন ২০২৫, ০৭:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

শহীদ ফারহানের পরিবারের সঙ্গে মহানগরী আমিরের ঈদ শুভেচ্ছা বিনিময়

শহীদ ফারহান ফাইয়াজের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ ও কুশল বিনিময় করেন মু. নূরুল ইসলাম বুলবুল। ছবি : কালবেলা
শহীদ ফারহান ফাইয়াজের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ ও কুশল বিনিময় করেন মু. নূরুল ইসলাম বুলবুল। ছবি : কালবেলা

জুলাই আন্দোলনে শহীদ ফারহান ফাইয়াজের পরিবারের সদস্যদের সঙ্গে ঈদ পরবর্তী সাক্ষাৎ ও কুশল বিনিময় করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির মু. নূরুল ইসলাম বুলবুল।

বৃহস্পতিবার (১২ জুন) বিকেলে তিনি জুলাই আন্দোলনে শহীদ ফারহান ফাইয়াজের রাজধানীর ইস্কাটনের বাসায় যান এবং শহীদের পিতা-মাতা ও পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে ঈদুল আজহার শুভেচ্ছা বিনিময় করেন। এসময় তিনি পরিবারের সার্বিক খোঁজখবর নেন এবং ঈদের শুভেচ্ছা উপহার প্রদান করেন। পরবর্তীতে পরিবারের সদস্য ও উপস্থিত দায়িত্বশীলদের নিয়ে মহান আল্লাহর দরবারে শহীদ ফারহানের রুহের মাগফিরাত কামনায় দোয়া করেন।

এ সময় মহানগরী আমির নূরুল ইসলাম বুলবুল বলেন, বৈষম্যবিরোধী বাংলাদেশ গড়ার লক্ষ্যে জুলাই গণঅভ্যুত্থানে যেসব ছাত্র-জনতা শাহাদতবরণ করেছেন ফারহান ফাইয়াজ তাদের মধ্যে অন্যতম। ফারহান ফাইয়াজসহ জুলাই বিপ্লবের শহীদেরা আমাদের প্রেরণার উৎস হয়ে থাকবে এবং জাতি তাদের অবদান চিরদিন কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করবে। বৈষম্যবিরোধী একটি সুন্দর বাংলাদেশ গড়ার যে মহৎ উদ্দেশ্য নিয়ে তিনি জীবন দিয়েছেন, সে মহৎ উদ্দেশ্য বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে।

উল্লেখ্য যে, ২০২৪ সালের ১৮ জুলাই ধানমন্ডির পুরাতন ২৭ নম্বর রোডে রাপা প্লাজা এবং জেনেটিক প্লাজার মাঝামাঝি স্থানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সামনের সারিতে থাকা ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের একাদশ শ্রেণির ছাত্র ফারহান ফাইয়াজ বুকে গুলিবিদ্ধ হয়ে শহীদ হন।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অভিনয়ের পাশাপাশি গান গাওয়া আমার ভীষণ পছন্দের: অপূর্ব

পদত্যাগের পর রাষ্ট্রপতির গ্রেপ্তার দাবি নাহিদ ইসলামের

ভাতিজার স্পর্শকাতর অঙ্গ কেটে চাচি উধাও

কুয়েত সীমান্তে ইরানের ড্রোন হামলা

কারাগারে অসুস্থ সাবেক এমপি 

কক্সবাজারের পর্যটন নিয়ে সরকারের মহাপরিকল্পনা

রাজস্ব আয় বৃদ্ধি ও সেবার মানোন্নয়নে বিআইডব্লিউটিএর কার্যক্রম আরও জোরদারের নির্দেশনা

যুক্তরাজ্যে পানিতে ডুবে প্রাণ হারালেন বাংলাদেশি রাজনীতিকের স্ত্রী ও কন্যা

রাষ্ট্রপতি ইস্যুতে আসিফ মাহমুদ / অবশেষে অপসারণ হচ্ছে, এটা সুসংবাদ

১৭ বছর পর লর্ডসে টেস্ট খেলবে বাংলাদেশ, ইসিবির সূচি ঘোষণা

১০

গবেষণাভিত্তিক শিক্ষায় নতুন দৃষ্টান্ত গড়ল সিকৃবি

১১

রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যু / সফর সংক্ষিপ্ত করে শুক্রবার দেশে ফিরছেন স্পিকার

১২

সমমনা জোটের নতুন সমন্বয়ক ডা. নূরুল ইসলাম

১৩

‘সুন্দর ভবন থাকলেই হবে না, শ্রেণিকক্ষে শিক্ষার্থীও থাকতে হবে’

১৪

সুনামগঞ্জে ভারতীয় কাপড়সহ আটক ৩

১৫

জামায়াত দেশ ও ইসলামের জন্য অকল্যাণকর: উবায়দুল্লাহ ফারুক

১৬

কেপ ভার্দের ভোজিনহা ও তার পরিবারকে মেসির ‘বিশেষ উপহার’

১৭

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের পথে / আর্জেন্টিনাকে আজীবন বহিষ্কারে ২৩ মিলিয়ন গণস্বাক্ষর

১৮

হুথিদের যে কোনো হামলার জন্য ইরানকে দায়ী করা হবে: ট্রাম্প

১৯

কারখানায় বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ৫

২০
X