কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৮ জুন ২০২৫, ১১:১০ পিএম
অনলাইন সংস্করণ

‘বিএনপির সদস্য ফরম আ.লীগের হাতে যেন না পড়ে’

বক্তব্য রাখেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব হাজি মো. মোস্তফা জামান। ছবি : কালবেলা
বক্তব্য রাখেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব হাজি মো. মোস্তফা জামান। ছবি : কালবেলা

ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব হাজি মো. মোস্তফা জামান বলেছেন, বিএনপির সদস্য ফরম যেন আওয়ামী লীগের কোনো নেতাকর্মীর হাতে না পড়ে এটা আমাদের নিশ্চিত করতে হবে। অতীতে আওয়ামী লীগের সঙ্গে থাকলে তাদের সদস্যপথ নবায়ন হবে না।

বুধবার (১৮ জুন) দুপুরে তুরাগ থানা বিএনপির আয়োজনে ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য ফরম বিতরণ ও সদস্য নবায়ন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্যে তিনি এ কথা বলেন।

কর্মসূচিতে প্রধান অতিথি থেকে বক্তব্য রাখেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিশেষ অতিথির বক্তব্য দেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক।

মোস্তফা জামান বলেন, দুঃসময়েই প্রমাণ হয় কে দলের জন্য নিবেদিত। এখন অনেকে দলে ভিড়তে চাইছে, কিন্তু মনে রাখতে হবে—যারা সুবিধার সময় আসে, তারা আবার সুবিধা শেষ হলে চলে যাবে। আমরা কেবল সেই কর্মীদেরই মূল্যায়ন করবো যারা দুঃসময়ে দলের পাশে ছিল।

তিনি আরও বলেন, আমরা বিশ্বাস করি, আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান খুব শিগগিরই দেশে ফিরে আসবেন এবং জনগণের সরকার প্রতিষ্ঠার লড়াইয়ে নেতৃত্ব দেবেন।

বিএনপিকে দেশের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল হিসেবে উল্লেখ করে মোস্তফা জামান বলেন, দলীয় আদর্শ, ত্যাগ ও জনগণের সঙ্গে সংযোগের কারণেই বিএনপি আজ মানুষের মনে জায়গা করে নিয়েছে। দেশের মানুষ পরিবর্তন চায়, আর সেই পরিবর্তনের নেতৃত্ব দিতে প্রস্তুত বিএনপি।

তিনি আগামী দিনের আন্দোলন ও জাতীয় নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে সদস্য সংগ্রহ কার্যক্রমকে আরও গতিশীল করার আহ্বান জানান।

নবায়ন ও নতুন সদস্য সংগ্রহে কর্মসূচিতে বিএনপির বিভিন্ন ইউনিটের নেতা-কর্মী এবং সাধারণ জনগণের অংশগ্রহণে প্রাণবন্ত পরিবেশ সৃষ্টি হয়।

কালবেলা/এফএফ/এমএ/এসওআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রামে ২৭ জুলাই থেকে এইচএসসি পরীক্ষা শুরু

টেক্সটে যে ১০ বিষয়ে কথা বলা উচিত নয়

নারী আইনজীবীর মাথা ফাটানো বিচারককে মন্ত্রণালয়ে সংযুক্ত করার উদ্যোগ

এক রাস্তায় ভুক্তভোগী ২০ হাজার মানুষ

আতিফ ঢাকায়, কাল শোনাবেন গান

কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু

‘ডা. হ্যানিম্যান’ নিয়ে আসছে মহাকাল নাট্য সম্প্রদায়

সকালের যে ৪ অভ্যাস শরীরকে ভিটামিন ডি শোষণে সাহায্য করে

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য: প্রধানমন্ত্রী

খুবিতে নারী হলের ওয়াশরুমে গোপন মোবাইল / প্রশাসনিক ভবনে তালা, ক্লাস-পরীক্ষা বন্ধ

১০

২২ হাজার টাকা বেতনে সহকারী অফিসার পদে চাকরি, আছে বিভিন্ন সুবিধা

১১

সুজন এলাকায় ঢুকলেই ঘটে চুরির ঘটনা

১২

সড়ক থেকে পাঙাশ মাছ তুলতে গিয়ে প্রাণ গেল ব্যবসায়ীর

১৩

একটি ফ্ল্যাটের দামে জার্মানিতে বিক্রি হচ্ছে ১৫টি বাড়ির ছোট্ট গ্রাম

১৪

যমুনা গ্রুপে চাকরি, বয়স ৪০ হলেও করা যাবে আবেদন

১৫

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চাঁদাবাজি, গ্রেপ্তার ৪

১৬

মোহাম্মদ সাহাবুদ্দিন আর রাষ্ট্রপতি থাকছেন না

১৭

এসএসসি পাসেই চাকরির সুযোগ, দ্রুত আবেদন করুন

১৮

নতুন ভিডিওতে ঘনিষ্ঠ অবস্থায় দেখা গেল এমপি নজরুলকে

১৯

গাজী নজরুলের ভিডিওকাণ্ডে টালমাটাল সাতক্ষীরা-৪: উপনির্বাচন নিয়ে চলছে জোর আলোচনা

২০
X