বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৫ জুলাই ২০২৫, ০৩:৪৮ এএম
আপডেট : ০৫ জুলাই ২০২৫, ০৮:০৩ এএম
অনলাইন সংস্করণ

জুলাই ঘোষণাপত্র অবশ্যই সংবিধানে যুক্ত করতে হবে : নাহিদ ইসলাম

নাহিদ ইসলাম। ছবি : সংগৃহীত
নাহিদ ইসলাম। ছবি : সংগৃহীত

জুলাই ঘোষণাপত্রকে অবশ্যই নতুন সংবিধানে যুক্ত করতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

শুক্রবার (০৪ জুলাই) রাতে নিজের ব্যক্তিগত ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে তিনি বিষয়টি উল্লেখ করেন।

নাহিদ ইসলাম লিখেছেন, কেবল যুক্ত নয়, একাত্তর ও চব্বিশের আকাঙ্ক্ষাই হবে নতুন সংবিধানের আদর্শিক ভিত্তি। প্রথমে রাজনৈতিক ঐকমত্যের দলিল হিসেবে জুলাই ঘোষণাপত্র প্রস্তুত হবে। পরবর্তীতে একে সাংবিধানিক ও আইনি ভিত্তি দিতে হবে।

তিন লিখেন, জুলাই ঘোষণাপত্রে জুলাইয়ের ছাত্র-গণঅভুত্থানের ঐতিহাসিক প্রেক্ষাপট, গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা, শহীদ ও আহতদের মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিতের প্রতিশ্রুতি থাকবে।

এর আগে শুক্রবার সকালে পঞ্চগড়ের আটোয়ারীতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ফ্যাসিস্ট পতনের পর দেশে আবারও সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদক শুরু হয়েছে। যুবসমাজকে আবার অধঃপতনের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। আমরা এটার জন্য হাসিনার বিরুদ্ধে লড়িনি, এই জন্য স্বৈরাচারের পতন ঘটানো হয়নি।

নাহিদ বলেন, জাতীয় নাগরিক পার্টি ইনসাফভিত্তিক ধর্ম-বর্ণ নির্বিশিষে সব মানুষের কথা বলতে চায়। আমরা দেখেছি বিগত আমলে আমাদের হিন্দু সম্প্রদায়ের ভাইয়েরা অনেক নির্যাযিত হয়েছে। তাদের জমি দখল করা হয়েছে। তাদের ঘরবাড়ি পোড়ানোসহ লুটপাট করা হয়েছে। কিন্তু বিগত আওয়ামী লীগ সরকার সেগুলোর ইনসাফ করেনি।

তিনি বলেন, আমরা চাই এই নতুন বাংলাদেশে ইনসাফের ভিত্তিতে সম্প্রীতির ভিত্তিতে একসঙ্গে বাংলাদেশের নাগরিক হিসেবে সব সুযোগ-সুবিধা ভোগ করব। বিগত সরকার যেমন তার নেতাকর্মীদের বিভিন্ন অন্যায়, দুর্নীতি, লুটতরাজ করার সুযোগ দিয়েছিল, সেভাবে তারা অন্যায়কারী ও জুলুমবাজ হয়ে উঠেছিল। বাংলাদেশে গুটি কয়েক মানুষ স্বৈরাচার সৃষ্টি করছে, ফ্যাসিস্ট তৈরি করেছে- এরাই সব সম্পত্তির মালিক রয়েছে। এই একটামাত্র পরিবার, মুজিব পরিবার, এরা স্বৈরশাসক তৈরি করেছে- এরাই সব সম্পত্তির মালিক হয়েছে।

তিনি আরও বলেন, আমরা এই জমিদারি প্রথা ভেঙেছি জুলাই গণঅভ্যুত্থানে। নতুন করে যদি কোনো জমিদার প্রথা, নতুন করে যদি কোনো স্বৈরশাসক, চাঁদাবাজ, সন্ত্রাস তৈরি হয় তার বিরুদ্ধে আমাদের কথা বলতে হবে এবং রুখে দাঁড়াতে হবে। এই লড়াই আর সংগ্রাম আটোয়ারী থেকেই শুরু করতে হবে। যদি কোনো অন্যায়, অবিচার, জুলুম দেখেন তার বিরুদ্ধে আপনাদের প্রতিবাদ করতে হবে, কথা বলতে হবে।

কালবেলা/এসওআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

গণঅধিকার পরিষদের সভাপতির বোনের বাসায় চুরি, শ্রমিকদল নেতা গ্রেপ্তার

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

১০

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

১১

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১২

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

১৩

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

১৪

ফেনীতে আ.লীগের কার্যালয় গুঁড়িয়ে দিল প্রশাসন

১৫

মেসিদের নিয়ে অপপ্রচার, কঠোর আইনি ব্যবস্থা নিচ্ছে আর্জেন্টিনা

১৬

দেশে জ্বালানি তেলের সংকট নেই: পেট্রোল পাম্প মালিক সমিতি

১৭

যুক্তরাষ্ট্রের হামলার মধ্যেও ক্ষেপণাস্ত্র উৎপাদন করছে ইরান

১৮

স্বামীর বিরুদ্ধে মিথ্যা মামলায় কারাগারে স্ত্রী

১৯

কালবেলায় সংবাদ প্রকাশ / কমলগঞ্জে সেই ১২০০ কমলা গাছ কাটার ঘটনায় উচ্চতর তদন্ত কমিটি গঠন

২০
X