কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৮ জুলাই ২০২৫, ০৮:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

নির্বাচন নিয়ে ষড়যন্ত্রকারীদের রুখে দিন : মুরাদ

ঢাকার ধামরাইয়ের বালিয়া ও কুল্লা ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন মুরাদ। ছবি : কালবেলা
ঢাকার ধামরাইয়ের বালিয়া ও কুল্লা ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন মুরাদ। ছবি : কালবেলা

নির্বাচন বানচাল করতে যারা ষড়যন্ত্র করছে, তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে নেতাকর্মী ও জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন ঢাকা জেলা যুবদলের সভাপতি ইয়াছিন ফেরদৌস মুরাদ। তিনি বলেন, দেশকে নতুন করে সাজাতে হলে দ্রুত নির্বাচন দিতে হবে। নির্বাচন যত দেরি হবে দেশ তত পিছিয়ে যাবে।

মঙ্গলবার (০৮ জুলাই) ঢাকার ধামরাইয়ের বালিয়া ও কুল্লা ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের মতবিনিময় সভায় মুরাদ এ কথা বলেন। রাষ্ট্র সংস্কারের ৩১ দফা বাস্তবায়ন ও আগামী নির্বাচনকে সামনে রেখে এ সভা অনুষ্ঠিত হয়।

ইয়াছিন ফেরদৌস মুরাদ বলেন, ১৭ বছর মানুষের ভোটাধিকারের জন্য আন্দোলন করেছে। কিন্তু গণতন্ত্র এখনো ফেরানো যায়নি। কারণ, দেশে যাতে নির্বাচন না হয় সে জন্য কয়েকটি দল ষড়যন্ত্র করছে।

যতদিন পর্যন্ত জনগণের সরকার প্রতিষ্ঠিত না হবে, ততদিন ভোটাধিকারের জন্য সংগ্রাম অব্যাহত থাকবে বলে মন্তব্য করেন তিনি।

মুরাদ আরও বলেন, আজকে দেখতে হবে কারা ভোটের আগে বিভিন্ন শর্ত দিচ্ছেন, কারা নির্বাচন পেছানোর অপচেষ্টা করছেন? যে গুটিকয়েক দল এটা করছে, তারা জানে- রাষ্ট্রক্ষমতায় জনগণ তাদের আনবে না। আজকে অনেকেই বড়গলায় কথা বলছেন, অথচ নিজ এলাকায় তাদের কোনো অবস্থান নেই।

বালিয়া ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা হয় দলটির প্রয়াত ব্যারিস্টার জিয়াউর রহমানের বাড়িতে। এতে সভাপতিত্ব করেন আসিফুর রহমান খান মিলন। বড় চন্দ্রাইল মাঠে কুল্লা ইউনিয়নের সভা হয়। এতে সভাপতিত্ব করেন মোকছেদ আলী।

আরও বক্তব্য দেন আনছার আলী, আবু তাহের মুকুট, লোকমান হোসেন দেওয়ান, শহিদুর রহমান শহীদ, এবাদুল হক জাহিদ, আবুল কালাম আযাদ, মনির হোসেন, মিজানুর রহমান জুয়েল, আবদুল হালিম কণ্ঠু প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হোয়াইটওয়াশের মিশনে দুর্দান্ত ব্যাট করছে টাইগাররা

মেক্সিকোতে সশস্ত্র হামলায় মেয়র নিহত

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে ইন্টিগ্রেটিভ মেডিসিনের অধ্যাপক হিসেবে যোগ দিলেন প্রফেসর ড. মজিবুল হক

তুরস্কের অঘটনে অস্ট্রেলিয়ার ঐতিহাসিক জয় 

আত্মসমর্পণ করতে সিরাজগঞ্জ যাচ্ছেন আমির হামজা

খুলনায় ফজরের নামাজের সময় মসজিদে ঢুকে গুলি, আহত ২

মহারাষ্ট্রে একই পরিবারের চার সদস্যের মরদেহ উদ্ধার

ডেমোক্র্যাটদের সমালোচনা / আজকের চুক্তি মোজতবা খামেনির কাছে ট্রাম্পের আত্মসমর্পণ

ঘরে ঢুকে নৃশংসভাবে মা-মেয়েকে কুপিয়ে হত্যা, নেপথ্যে কী?

নবম পে-স্কেলে সুখবর: দ্বিগুণ হচ্ছে পেনশন, বাড়ছে বিভিন্ন ভাতা

১০

রামিসা হত্যা মামলা / মৃত্যুদণ্ডপ্রাপ্ত ২ আসামির জেল আপিল শুনানির জন্য গ্রহণ করলেন হাইকোর্ট

১১

বেদে পল্লীতে এসি-সিসি ক্যামেরা লাগিয়ে মাদক ব্যবসায়ীর রাজকীয় জীবনযাপন

১২

উদ্বোধনী ম্যাচে ড্র, ব্রাজিলের জন্য বড় অশনি সংকেত!

১৩

কিশোরীকে ধর্ষণের অভিযোগ, পুলিশ পরিদর্শক প্রত্যাহার

১৪

প্রাথমিকের পরীক্ষায় ফি নির্ধারণ

১৫

নোয়াখালীতে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দিল ছাত্রলীগ

১৬

নেইমারের সেই জার্সি পরেই মাঠে ছিলেন সাকিব

১৭

নলকূপ বসাতে গিয়ে ২ শ্রমিকের মৃত্যু

১৮

মমেক হাসপাতালে হাম ও হাম উপসর্গে শিশু মৃত্যু বেড়ে ৫১

১৯

সীমান্তে বিজিবির গুলিতে ভারতীয় চোরাকারবারি আহত

২০
X