বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৮ জুলাই ২০২৫, ০৭:২৯ পিএম
আপডেট : ০৮ জুলাই ২০২৫, ০৭:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

জিএম কাদেরের সিদ্ধান্ত অবৈধ : আনিসুল ইসলাম

বক্তব্য রাখছেন আনিসুল ইসলাম মাহমুদ। ছবি : সংগৃহীত
বক্তব্য রাখছেন আনিসুল ইসলাম মাহমুদ। ছবি : সংগৃহীত

জিএম কাদেরের সিদ্ধান্ত ‘অবৈধ’ দাবি করে আনিসুল ইসলাম মাহমুদ বলেছেন, আমরা জাতীয় পার্টিতে স্বপদেই বহাল আছি, আমরা জাতীয় পার্টিতেই আছি, আমরা জাতীয় পার্টি ছাড়ব না।

মঙ্গলবার (০৮ জুলাই) দুপুরে এক সংবাদ সম্মেলনে গতকাল দল থেকে অব্যহতিপ্রাপ্ত সিনিয়র কো-চেয়ারম্যান এই দাবি করেন।

তিনি বলেন, ২৮ তারিখের কোরামবিহীন প্রেসিডিয়াম বৈঠকটি গঠনতন্ত্র মোতাবেক ডাকা হয়নি। সেই প্রেসিডিয়াম মিটিংয়ের দোহাই দিয়ে যে সিদ্ধান্ত উনি (জিএম কাদের) নিয়েছেন এই সিদ্ধান্ত সম্পূর্ণরূপে বেআইনি এবং অবৈধ। সুতরাং আমরা সবাই পার্টিতে স্বপদে বহাল আছি এবং পার্টির মহাসচিব মজিবুল হক চুন্নুই আছেন। অব্যহতিপত্রে, পার্টির বিরুদ্ধে কাজ করার যে অভিযোগ তোলা হয়েছে তা নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, পার্টির বিরুদ্ধে আমরা কোনো কাজ করিনি।

জিএম কাদেরের প্রতি আহ্বান জানিয়ে আনিসুল ইসলাম মাহমুদ বলেন, আমরা এখনো বলব, আসুন আমরা ঐক্যবদ্ধ হয়ে কাউন্সিল করি। সবাই মিলে ডিসাইড করব কে থাকবে, না থাকবে। আপনি তো পার্টির চেয়ারম্যান আছেন। কাউন্সিলে সব হবে। কাউন্সিলই হাইয়েস্ট বডি। এখনো সময় আছে, আমরা পার্টিকে ঐক্যবদ্ধ রাখতে চাই, পার্টি ঐক্যবদ্ধ থাকুক। অনতিবিলম্বে কাউন্সিল ডাকুন, যেসব বিষয় আমরা তুলেছি সেগুলো কাউন্সিলে উপস্থাপন করা হোক এবং কাউন্সিলের সিদ্ধান্তের মাধ্যমে এগুলোর সমাধান হবে।

গঠনতন্ত্র অনুযায়ী পার্টির কাউন্সিল ডিক্লিয়ার করার পরে দলের ভেতরে পরিবর্তন, পরিবর্ধন, অব্যহতি, বহিষ্কার করা যাবে না কেন তার ব্যাখ্যা দিয়ে আনিসুল ইসলাম মাহমুদ বলেন, এসব কেন করতে পারবেন না আপনি। ধরেন, আমি নিজেকে প্রার্থী ঘোষণা করলাম তখন ওই চেয়ারম্যান তো আমাকে বের করে দিতে পারেন। তাহলে তো কোনো দিন এখানে কেউ নির্বাচনে প্রার্থী হতে পারবে না, কোনো নির্বাচন হতে পারবে না। যেই নির্বাচনে দাঁড়াবে তাকে বলবে যে, আপনাকে বহিষ্কার করা হলো। সুতরাং পুরো জিনিসটা পুরো সিদ্ধান্ত বেআইনি।

আনিসুল ইসলাম মাহমুদ বলেন, নেতা-কর্মীদের প্রতি আমাদের বার্তা হলো, জাতীয় পার্টিকে আমরা ভাঙতে দেব না, আমরা কাউন্সিল করতে তাদের বাধ্য করব। সেই কাউন্সিলে আমরা সিদ্ধান্ত নিয়ে এই পার্টিকে শক্তিশালী ও ঐক্যবদ্ধ রেখে আমরা ভবিষ্যতের দিকে এগুবো।

সোমবার সিনিয়র কো-চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ ও দুই কো-চেয়ারম্যান এবিএম রুহুল আমিন হাওলাদার ও মজিবুর রহমান চুন্নুকে দলের সব পদ-পদবিসহ দল থেকে অব্যাহতি দেন পার্টির চেয়ারম্যান জিএম কাদের।

পার্টির এক সংবাদ বিজ্ঞিপ্তিতে বলা হয়, গত ২৮ জুন দলের প্রেসিডিয়াম সভায় এই তিনজনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত হয়। সেই প্রেক্ষিতে পার্টির চেয়ারম্যান গঠনতন্ত্রের প্রদত্ত ক্ষমতাবলে এই তিনজনকে প্রাথমিক সদস্যপদসহ পার্টির সব পদ-পদবি থেকে অব্যাহতি দিয়েছেন।

এই অব্যহতির বিরুদ্ধে নিজেদের অবস্থান পরিষ্কার করতে দুপুরে গুলশানে হাওলাদার টাওয়ারের কনফারেন্স হলে সাংবাদিকদের সামনে আসেন আনিসুল ইসলাম মাহমুদ, রুহুল আমিন হাওলাদার, মজিবুল হক চুন্নুসহ অতীতে অব্যহতি প্রাপ্ত কাজী ফিরোজ রশীদ (যিনি জাতীয় পার্টির রওশন এরশাদ অংশের নির্বাহী চেয়ারম্যান) প্রমুখ।

কালবেলা/এফএফ/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

১০

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

১১

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১২

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১৩

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১৪

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৫

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১৬

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৭

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৮

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

১৯

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে অভিযাত্রিক ফাউন্ডেশনের খাদ্য সহায়তা

২০
X