কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১০ জুলাই ২০২৫, ০৩:২৬ এএম
আপডেট : ১০ জুলাই ২০২৫, ১০:১৬ এএম
অনলাইন সংস্করণ

ক্যানসার আক্রান্ত ফাহিমার পাশে ‘আমরা বিএনপি পরিবার’

ব্লাড ক্যানসারে আক্রান্ত শিশু ফাহিমার পাশে দাঁড়িয়েছে ‘আমরা বিএনপি পরিবার’। ছবি : সংগৃহীত
ব্লাড ক্যানসারে আক্রান্ত শিশু ফাহিমার পাশে দাঁড়িয়েছে ‘আমরা বিএনপি পরিবার’। ছবি : সংগৃহীত

চট্টগ্রামে ব্লাড ক্যানসারে আক্রান্ত শিশু ফাহিমার পাশে দাঁড়িয়েছে ‘আমরা বিএনপি পরিবার’। বুধবার (৯ জুলাই) দুপুরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন শিশু ফাহিমার বাবার হাতে আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও ‘আমরা বিএনপি পরিবার’ এর প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এই আর্থিক সহায়তা তুলে দেন। এ সময় অসহায় ওই পরিবারের সার্বিক খোঁজখবর নেওয়া এবং সংশ্লিষ্টদের কাছে ফাহিমার পূর্ণাঙ্গ চিকিৎসা ব্যয় বহনের প্রত্যয় ব্যক্ত করা হয়।

পঞ্চম শ্রেণিতে পড়ুয়া ১১ বছর বয়সী ফাহিমার গ্রামের বাড়ি চট্টগ্রামের বাঁশখালীর গুনাগারি ইউনিয়নে। অন্য সাধারণ শিশুদের মতোই বেড়ে উঠছিল, খেলছিল, পড়ছিল স্বাভাবিকভাবেই। হঠাৎ অসুস্থ হয়ে পড়ে সে। পরীক্ষা-নিরীক্ষা করে জানা যায়, ফাহিমা মরণব্যাধি ব্লাড ক্যান্সারে আক্রান্ত। তারা ছয় ভাই-বোন। তার কৃষক বাবা কোনোমতে সংসার চালান নানা দুঃখ-কষ্ট সয়ে। হঠাৎ এমন বিপদে দিশেহারা হয়ে পড়ে পুরো পরিবার। তবুও হাল ছাড়েননি তারা। নিজেদের সমস্ত কিছু দিয়ে মেয়ের চিকিৎসা চালানো শুরু করেন। নিজের বসতভিটা ব্যতীত সবকিছু বিক্রি করে দেন।

একপর্যায়ে অর্থাভাবে মেয়ের চিকিৎসা বন্ধ হয়ে যায়। এক ইউটিউবার তাদের নিয়ে একটি প্রতিবেদন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেন। তা নজরে আসে হাজার মাইল দূরে থাকা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের। তারপরই তিনি ‘আমরা বিএনপি পরিবার’-কে মেয়েটির খোঁজখবর ও চিকিৎসার যাবতীয় দায়িত্ব নিতে নির্দেশ দেন।

এরপর থেকে মেয়েটির চিকিৎসা ব্যয় বহন করছে ‘আমরা বিএনপি পরিবার’। এর অংশ হিসেবে বুধবার রিজভীর নেতৃত্বে ‘আমরা বিএনপি পরিবার’ এর একটি প্রতিনিধি দল চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে ফাহিমার বাবার হাতে নিয়মিত সহায়তার কিছু অর্থ তুলে দেন।

এ সময় ‘আমরা বিএনপি পরিবার’ এর প্রতিনিধি দলে আরও উপস্থিত ছিলেন- বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর হেলাল, ‘আমরা বিএনপি পরিবার’ এর উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, আবুল কাশেম, সংগঠনটির সদস্যসচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন ও জাতীয় প্রেস ক্লাবের ব্যবস্থাপনা কমিটির সদস্য জাহিদুল ইসলাম রনি।

এ ছাড়া আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা, আহ্বায়ক কমিটির সিনিয়র সদস্য রাজীব জাফর চৌধুরী, চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সহস্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. শাকিউর রশীদ, মহানগর ছাত্রদলের সদস্যসচিব শরিফুল ইসলাম তুহিন, যুগ্ম আহ্বায়ক ফখরুল ইসলাম শাহীন, রাজিবুল হক বাপ্পী ও মেডিকেল কলেজ ছাত্রদল নেতা ডা. আহমদুল্লাহ্ চৌধুরী প্লেজার প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের দাবি উড়িয়ে দিলেন রাষ্ট্রপতি

আগামীকালই পদত্যাগ করছেন রাষ্ট্রপতি

চট্টগ্রাম বোর্ডে পুনরায় শুরু হচ্ছে এইচএসসি পরীক্ষা

‘এখানে সরকারের কোনো পদক্ষেপ নেই’, রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জনে স্বরাষ্ট্রমন্ত্রী

পিরোজপুরে জামায়াতে ইসলামীর কার্যালয়ের সামনে আগুন

শিক্ষার্থী বিক্ষোভে দিল্লির ১৬ মেট্রো স্টেশন বন্ধ

ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের আগ্রাসন নিয়ে চীনের প্রতিক্রিয়া

সীমান্তে ৭ পুশইন: দুজনের খোঁজ মিলেলেও নিরুদ্দেশ ৫

মেয়াদোত্তীর্ণ বিস্কুট-পাউরুটি দিয়ে তৈরি হতো খাবার, লাখ টাকা জরিমানা

নজরুলের ভিডিওকাণ্ডে দ্বিতীয় দিনের বিক্ষোভ, আলোচনায় নতুন ভিডিও

১০

যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে ১ দশমিক ১৫ ট্রিলিয়ন ডলারের প্রতিরক্ষা বিল পাস

১১

আর্জেন্টিনার বর্তমান দলের কারা খেলবেন ২০৩০ বিশ্বকাপ, আগেই বিদায় নিবেন যারা!

১২

উচ্চশিক্ষা রূপান্তরে ৫ বছর মেয়াদি জাতীয় কর্মপরিকল্পনা চূড়ান্ত করছে ইউজিসি

১৩

থাইল্যান্ডে নিরাপত্তা চৌকিতে হামলা, নিহত ৫ আধাসামরিক সদস্য

১৪

ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাংক কর্মকর্তাকে হত্যা, প্রধান আসামি ঢাকায় গ্রেপ্তার

১৫

থাকবে যেসব সুবিধা  / আগস্টেই মিলবে ‘প্রবাসী কার্ড’, কারা আগে পাবেন?

১৬

বিয়ের চাপে প্রেমিকাকে হত্যা, প্রেমিক গ্রেপ্তার

১৭

‘ইরান-ইরাকের গভীর বন্ধন কোনো সীমান্ত বা শক্তি বিচ্ছিন্ন করতে পারবে না’

১৮

জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে সাভারে ছাত্রদলের আলোচনা সভা

১৯

সাপ্লাইয়ের পানি কি পবিত্র, এটা দিয়ে অজু ও গোসলের বিধান কী?

২০
X