কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১০ জুলাই ২০২৫, ০৯:৩৯ পিএম
আপডেট : ১০ জুলাই ২০২৫, ০৯:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

‘বিএনপির জয় নিশ্চিত জেনে কিছু দল পিআর পদ্ধতি চাইছে’

ঢাকা মহানগর উত্তর বিএনপির বৃক্ষরোপণ কর্মসূচিতে বক্তব্য দেন আমিনুল হক। ছবি : কালবেলা
ঢাকা মহানগর উত্তর বিএনপির বৃক্ষরোপণ কর্মসূচিতে বক্তব্য দেন আমিনুল হক। ছবি : কালবেলা

আগামী ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনে বিএনপি জনগণের ভোটে বিজয়ী হয়ে সরকার গঠন করবে—এই আশঙ্কায় কিছু নতুন দল ও ইসলামী দল পিআর (প্রপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতির নির্বাচন দাবি করছে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় ক্রীড়াবিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল হক।

বৃহস্পতিবার (১০ জুলাই) বিকেলে রাজধানীর মিরপুর-১১ নম্বর প্যারিস রোড বালুর মাঠে ঢাকা মহানগর উত্তর বিএনপির আয়োজনে এক বৃক্ষরোপণ কর্মসূচিতে সভাপতির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। পরে ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে দুটি নিমগাছের চারা রোপণের মাধ্যমে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন তিনি।

আমিনুল হক বলেন, যাদের ইউনিয়ন পরিষদের মেম্বার হওয়ার যোগ্যতা নেই, যাদের পঞ্চায়েতের সদস্য হওয়ারও যোগ্যতা নেই, তারাই এখন পিআর পদ্ধতির মাধ্যমে সংসদে যেতে চায়। এটা কারা বলছে? সেই ইসলামী দলগুলো, যাদের পায়ের নিচে মাটি নেই, কারণ জনগণ তাদের ওপর বিশ্বাস হারিয়ে ফেলেছে।

তিনি বলেন, নির্বাচন ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে শুনেই একটি নতুন দলের মন খারাপ হয়ে গেছে। তারা বলছে—সংস্কার ও বিচার ছাড়া নির্বাচনের অর্থ কী? আরেকটি ইসলামী দলও বলছে, এই পরিস্থিতিতে নির্বাচন অনুচিত। আমরাও সংস্কার ও ন্যায়ের পক্ষে, কিন্তু তাদের ভয় একটাই—বিএনপি এই দেশের সবচেয়ে জনপ্রিয় দল, তাই নির্বাচন হলে জনগণ বিএনপিকেই ভোট দেবে। এ কারণেই তারা পিআর পদ্ধতির নির্বাচন চায়।

সরকারপন্থি কিছু উপদেষ্টা ও প্রশাসনের স্বৈরাচারপন্থি অংশ আগামী নির্বাচনে বাধা সৃষ্টি করতে চায় বলে অভিযোগ করে আমিনুল হক বলেন, আমরা সুস্পষ্টভাবে জানিয়ে দিতে চাই, সব ষড়যন্ত্র মোকাবিলা করে আগামী ফেব্রুয়ারির নির্বাচনের মাধ্যমেই দেশে একটি প্রকৃত জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে। সেই সরকারের নেতৃত্ব দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

পতিত স্বৈরাচার সরকারের কঠোর সমালোচনা করে তিনি বলেন, গত ১৭ বছরে আওয়ামী স্বৈরাচারী সরকার সারা দেশে অন্যায়-অবিচার চালিয়েছে। বিএনপির নেতাকর্মীদের ওপর বর্বর নির্যাতন চালানো হয়েছে। আমরা সবার আগে তাদের বিচার চাই।

তিনি আরও বলেন, গত ১৬ বছরে স্বৈরাচার সরকার বন উজাড় করেছে, খালবিল ভরাট করে দখল করেছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ১৯ দফা কর্মসূচির অংশ ছিল খাল খনন—আমরা সেই কর্মসূচি আবার বাস্তবায়ন করব।

বৃক্ষরোপণ কর্মসূচি প্রসঙ্গে তিনি বলেন, আমরা আজ নিমগাছ রোপণ করছি। এ গাছ ঢাকা মহানগর উত্তরের সর্বত্র রোপণ করব। নেতাকর্মীদের বলব, আওয়ামী লীগের মতো আচরণ করবেন না, জনগণের সঙ্গে সম্পৃক্ত থাকুন, তাদের পাশে থাকুন।

অনুষ্ঠান শেষে তিনি কর্মসূচি সফল করায় সবাইকে ধন্যবাদ জানান এবং পরিবেশ রক্ষায় নিয়মিত বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ করেন।

বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মোস্তফা জামান, যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান সেগুন, এস এম জাহাঙ্গীর হোসেন, ফেরদৌসী আহমেদ মিষ্টি, এ বি এম এ রাজ্জাক (দপ্তরের দায়িত্বপ্রাপ্ত), আতাউর রহমান, গাজী রেজাউনুল হোসেন রিয়াজ, মুহাম্মদ আফাজ উদ্দিন, হাজী মো. ইউসুফ, মো. শাহ আলম, মাহাবুব আলম মন্টু প্রমুখ।

কালবেলা/এনএএস/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১০

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১১

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১২

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

১৩

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

১৪

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

১৫

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

১৬

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

১৭

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

১৮

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

১৯

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

২০
X