কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১০ জুলাই ২০২৫, ০৯:৩০ পিএম
আপডেট : ১০ জুলাই ২০২৫, ০৯:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

ভালো ফলে পিতৃহীন রাইসাকে শুভেচ্ছা জানালেন তারেক রহমান

ভালো ফল অর্জনে পিতৃহীন রাইসাকে শুভেচ্ছা। ছবি : কালবেলা
ভালো ফল অর্জনে পিতৃহীন রাইসাকে শুভেচ্ছা। ছবি : কালবেলা

এসএসসি পরীক্ষায় জিপিএ ৫ পাওয়ায় পিতৃহীন ইকরা এনজেল রাইসাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান।

বৃহস্পতিবার (১০ জুলাই) তারেক রহমানের পক্ষ থেকে ‘আমরা বিএনপি পরিবার’-এর একটি প্রতিনিধিদল রাজধানীতে রাইসার বাসায় গিয়ে এই শুভেচ্ছা জানায়।

রাইসার বাবা ঢাকা মহানগর বিএনপির ৫৯নং ওয়ার্ডের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মাহবুব ২০১৬ সালের ১৬ ফেব্রুয়ারি কারা হেফাজতে মারা যান। বিএনপি ও পরিবারের অভিযোগ ছিল, পুলিশি নির্যাতনে কারা হেফাজতে তার মৃত্যু হয়।

মাহবুবের মেয়ে রাইসা চলতি বছরের এসএসসি পরীক্ষায় জিপিএ ৫ পেয়েছে। এমন ভালো ফলের সংবাদ শোনামাত্র রাইসাকে শুভেচ্ছা ও অভিনন্দনের বার্তা পৌঁছে দিতে নির্দেশ দেন তারেক রহমান। অতঃপর ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক ও বিএনপির মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের এই শুভেচ্ছা ও অভিনন্দনের বার্তা পৌঁছানোর ব্যবস্থা নেন। তাৎক্ষণিকভাবে রাইসার পুরান ঢাকার লালবাগের বাসায় ‘আমরা বিএনপি পরিবার’-এর একটি প্রতিনিধিদল পাঠান তিনি।

প্রতিনিধিদলটি তারেক রহমানের পক্ষ থেকে রাইসাকে ফুল, মিষ্টি, গল্পের বই ও ড্রেস উপহার দেন এবং ভবিষ্যতে তার উজ্জ্বল সাফল্য করেন।

এ সময় উপস্থিত ছিলেন ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব মোকছেদুল মোমিন মিথুন, সংগঠনটির সদস্য শাহাদত হোসেন, ছাত্রদল নেতা মশিউর রহমান মহান প্রমুখ।

কালবেলা/এনএএস/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২২ হাজার টাকা বেতনে সহকারী অফিসার পদে চাকরি, আছে বিভিন্ন সুবিধা

সুজন এলাকায় ঢুকলেই ঘটে চুরির ঘটনা

সড়ক থেকে পাঙাশ মাছ তুলতে গিয়ে প্রাণ গেল ব্যবসায়ীর

একটি ফ্ল্যাটের দামে জার্মানিতে বিক্রি হচ্ছে ১৫টি বাড়ির ছোট্ট গ্রাম

যমুনা গ্রুপে চাকরি, বয়স ৪০ হলেও করা যাবে আবেদন

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চাঁদাবাজি, গ্রেপ্তার ৪

মোহাম্মদ সাহাবুদ্দিন আর রাষ্ট্রপতি থাকছেন না

এসএসসি পাসেই চাকরির সুযোগ, দ্রুত আবেদন করুন

নতুন ভিডিওতে অন্তরঙ্গ অবস্থায় দেখা গেল এমপি নজরুলকে

গাজী নজরুলের ভিডিওকাণ্ডে টালমাটাল সাতক্ষীরা-৪: উপনির্বাচন নিয়ে চলছে জোর আলোচনা

১০

ঢাকার বিভিন্ন হোটেল থেকে ফাঁস হচ্ছে এমপি নজরুলের ভিডিও

১১

চুলা থেকে সিএনজি পাম্প, ভোগান্তিতে নগরবাসী

১২

প্রাথমিক বিদ্যালয়ের টিফিনের রুটিতে মিলল ব্লেড!

১৩

মানবতাবিরোধী অপরাধের মামলায় মোজাফফরকে গ্রেপ্তার দেখালেন ট্রাইব্যুনাল

১৪

কিংবদন্তিদের গল্প নিয়ে উপস্থাপনায় ফিরলেন মুনমুন

১৫

শাপলা চত্বর হত্যা মামলার আনুষ্ঠানিক অভিযোগ দাখিল ২৭ জুলাই: চিফ প্রসিকিউটর

১৬

দল বহিষ্কার করলে এমপি পদ যাওয়ার সুযোগ নেই: ইসি মাছউদ

১৭

সন্ধ্যার মধ্যে ৮ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

১৮

পাবনায় ১৫ লাখ টাকার নিষিদ্ধ জাল জব্দ

১৯

ম্যানেজার পদে চাকরি, বয়স ৫০ হলেও করা যাবে আবেদন

২০
X