কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১২ জুলাই ২০২৫, ০২:১২ পিএম
অনলাইন সংস্করণ

শহীদ হালিমের কন্যা সুমাইয়াকে কলেজে ভর্তির দায়িত্ব নিলেন তারেক রহমান 

শহীদ হালিমের কন্যা সুমাইয়াকে কলেজে ভর্তির দায়িত্ব নিলেন ‘আমরা বিএনপি পরিবার’। ছবি : কালবেলা
শহীদ হালিমের কন্যা সুমাইয়াকে কলেজে ভর্তির দায়িত্ব নিলেন ‘আমরা বিএনপি পরিবার’। ছবি : কালবেলা

আওয়ামী ফ্যাসিবাদবিরোধী গণ-আন্দলোনে নিহত শহীদ আবদুল হালিমের কন্যা সুমাইয়া ওয়াসিমাকে কলেজে ভর্তির দায়িত্ব নিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান। সুমাইয়া ওয়াসিমাকে কক্সবাজারের চকরিয়া সরকারি কলেজে দ্বিতীয় বর্ষে ভর্তি করা হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের এমন মানবিক সহায়তার প্রতি শ্রদ্ধা জানিয়ে সুমাইয়া ওয়াসিমা তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

শনিবার (১২ জুলাই) সকালে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক ও বিএনপি মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন কক্সবাজারে গিয়ে সুমাইয়া ওয়াসিমাকে আর্থিক সহায়তা প্রদান করেন এবং তার পড়ালেখায় সর্বাত্মক পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

আতিকুর রহমান রুমন গণমাধ্যমকে বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায়— সারা দেশে ‘আমরা বিএনপি পরিবার’ সংগঠনটি সেবামূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছে। বিগত আওয়ামী ফ্যাসিস্ট শাসনামলে দলের যেসব ব্যক্তি ও পরিবার অত্যাচারিত-নিপিড়ীত, গুম-খুন ও নির্মম নির্যাতনের শিকার হয়েছেন তাদের পাশে আমরা দাঁড়িয়েছি। আগামীতেও ‘আমরা বিএনপি পরিবার’ এসব ব্যক্তি ও পরিবারের পাশে থাকবে ইনশাআল্লাহ।

এ সময় উপস্থিত ছিলেন—কক্সবাজার জেলার জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সভাপতি শাহাদাৎ হোসেন রিপন প্রমুখ।

শহীদ আবদুল হালিমের গ্রামের বাড়ি কক্সবাজারের চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়নের বানিয়ার ছড়া গ্রামে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতে শিক্ষার্থীদের আন্দোলনে একে-৪৭ থেকে গুলি, পুলিশ সদস্য বরখাস্ত

টাঙ্গাইলে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট উধাও 

চট্টগ্রামে বন্যা শেষে এইচএসসি শুরু, প্রথম দিনেই অনুপস্থিত ১৮২৫

চ্যাম্পিয়নস লিগের ড্র অনুষ্ঠান কবে-কোথায়

প্রধানমন্ত্রীর সঙ্গে ন্যাশনাল এডিটরস কাউন্সিল নেতাদের বৈঠক

ফেসবুকে আপত্তিকর ভিডিও পোস্ট, মা-মেয়ের আত্মহত্যার অভিযোগ

বাসার ছাদ থেকে পড়ে প্রধান শিক্ষকের মৃত্যু

যুদ্ধ কখন শেষ হবে তা যুক্তরাষ্ট্র নয়, ইরান নির্ধারণ করবে: তেহরান

অচল খুচরা টাকা  / টাঙ্গাইলে ১-৫ টাকা নোটের বদলে ধরিয়ে দেওয়া হচ্ছে চকলেট

আর্জেন্টিনার কোচকে মিথ্যাবাদী বললেন স্পেনের বিশ্বকাপজয়ী মিডফিল্ডার

১০

বঙ্গোপসাগরের এক ইলিশ সাড়ে ৭ হাজার টাকায় বিক্রি

১১

স্মৃতিশক্তি ও মনোযোগ বাড়ায় যে ১২ খাবার

১২

সবজির দাম নাগালের বাইরে, বিপাকে নিম্ন ও মধ্যবিত্ত

১৩

রাকসুর জিএস আম্মারের ওপর হামলার অভিযোগ

১৪

একসঙ্গে ৯৩ শিক্ষানবীশ সহকারী পুলিশ সুপারকে পদায়ন

১৫

‘জেলেনস্কিকে অবশ্যই ইরানি জাহাজে হামলার পরিণতি ভোগ করতে হবে’

১৬

দুই গ্রামবাসীর রক্তক্ষয়ী সংঘর্ষ, প্রাণ গেল অটোরিকশাচালকের

১৭

হলিউডে পা রোনালদোর, কোন চরিত্রে?

১৮

প্রেম করে দ্বিতীয় বিয়ে, তালাক দেওয়ায় যে কাণ্ড ইউপি সদস্যের

১৯

লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন হাসপাতাল

২০
X