কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১২ জুলাই ২০২৫, ০৯:১৪ পিএম
অনলাইন সংস্করণ

‘চাঁদাবাজদের নিপীড়ন মুখ বুঝে সহ্য করবে না জনগণ’

খেলাফত মজলিসের প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন মহাসচিব ড. আহমদ আবদুল কাদেরসহ অন্যরা। ছবি : কালবেলা
খেলাফত মজলিসের প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন মহাসচিব ড. আহমদ আবদুল কাদেরসহ অন্যরা। ছবি : কালবেলা

খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের বলেছেন, হত্যা, সন্ত্রাস, চাঁদাবাজি ও দখলবাজি রাজনীতির কারণে আওয়ামী লীগকে নিষিদ্ধ হতে হয়েছে, ফ্যাসিস্ট হাসিনাকে দেশ ছেড়ে পালিয়ে যেতে হয়েছে। তাই আধিপত্যবাদী ও চাঁদাবাজদের সাবধান হয়ে যেতে হবে।

তিনি বলেন, জনগণ আগের মতো নিপীড়ন মুখ বুঝে আর সহ্য করবে না। দেশপ্রেমিক ইসলামী শক্তি ঐক্যবদ্ধ আছে। আমরা সকলের মধ্যে সুস্থ রাজনীতির চর্চা দেখতে চাই।

শনিবার (১২ জুলাই) রাজধানীর মিটফোর্ডে বীভৎস খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে খেলাফত মজলিসের প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

ড. আহমদ আবদুল কাদের বলেন, রাজধানীর মিটফোর্ডে যে লোমহর্ষক ও বীভৎস হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে তা জাহেলি যুগের বর্বরতাকে হার মানিয়েছে। একজন জীবন্ত মানুষকে প্রকাশ্য দিবালোকে তিলে তিলে আঘাত করে হত্যা করা হচ্ছে, আর লোকজন দাঁড়িয়ে তা দেখছে। সন্ত্রাসীদের হাতে কোনো মারণাস্ত্র না থাকলেও নির্মম ঘটনায় কেউ বাধা দিতে এগিয়ে আসেনি। আমরা এর তীব্র নিন্দা জানাই।

তিনি আরও বলেন, ঘাতক যতই প্রভাবশালী হোক দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। হত্যাকাণ্ড পরবর্তীতে আইনশৃঙ্খলা বাহিনীর নির্লিপ্ত ভূমিকা হতাশাজনক। সামাজিক যোগাযোগমাধ্যমে ঘটনাটি ভাইরাল হওয়ার দুদিন পর প্রশাসনের টনক নড়ে। ইতোমধ্যে মূল অপরাধীদের বাদ দিয়ে মামলার অভিযোগ এসেছে। যৌথ বাহিনীর টহল চললেও এখন দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির দিকে। এভাবে একটি দেশ চলতে পারে না।

খেলাফত মজলিসের মহাসচিব বলেন, ঘাতক ও নিহত ব্যক্তি উভয়েই স্থানীয় যুবদলের রাজনীতির সঙ্গে জড়িত থাকার বিষয় উঠে এসেছে। এভাবে গত প্রায় এক বছর নিজেদের অন্তর্দ্বন্দ্বে বিএনপিসহ তাদের অঙ্গ সংগঠনের শতাধিক নেতাকর্মী প্রাণ হারিয়েছে। আহত ও জখম হয়েছে অসংখ্য সাধারণ মানুষ। ৫ আগস্ট পরবর্তী নতুন বাংলাদেশে তা কখনো মেনে নেওয়া যায় না।

জাতীয় প্রেস ক্লাবের সামনের রাস্তায় আজিজুল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবুল হোসেনের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন নায়েবে আমির আহমদ আলী কাসেমী, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, আইনবিষয়ক সম্পাদক শায়খুল ইসলাম, ঢাকা মহানগরী উত্তর সভাপতি সাইফুদ্দিন আহমদ খন্দকার, ইসলামী ছাত্র মজলিসের সভাপতি রায়হান আলী।

আরও বক্তব্য রাখেন- ঢাকা মহানগরী দক্ষিণের নূরুল হক, মাওলানা ফারুক আহমদ ভূঁইয়া, আমির আলী হাওলাদার, শ্রমিক মজলিসের এইচএম এরশাদ, খেলাফত মজলিস ঢাকা মহানগরী দক্ষিণের কাজী আরিফুর রহমান, মুন্সি মোস্তাফিজুর রহমান ইরান, মাওলানা সরদার নেয়ামত উল্লাহ, মুহাম্মদ সেলিম হোসাইন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

একাকী অনুশীলন করছেন মেসি

বিএসইসির চেয়ারম্যান হলেন ইউনিলিভার কনজ্যুমার কেয়ারের মাসুদ খান

নেইমার নাকি ভিনি, ১০ নম্বর জার্সি কার

মার্কিন নাগরিককে ধরে নিয়ে গেছে ইসরায়েলি বাহিনী

বিশ্বকাপ নিয়ে ভবিষ্যদ্বাণী করল অপ্টা

জবানবন্দিতে দোষ স্বীকার / রামিসাকে ধর্ষণ-হত্যা ও নিজের পালিয়ে যাওয়ার বর্ণনায় যা জানালেন সোহেল

যুদ্ধবিরতির পরও দক্ষিণ লেবাননে ইসরায়েলের হামলা 

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নিয়ে বিভক্তি না করার আহ্বান ইরানের

লেবাননের সঙ্গে শান্তিচুক্তির আশা ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রীর

আসামি সোহেল রানা ও তার স্ত্রীর মৃত্যুদণ্ড চায় রাষ্ট্রপক্ষ

১০

বাবা ও দাদির কবরের ফুলগাছ চুরি, ব্যতিক্রমী উদ্যোগ যুবকের

১১

নয়াদিল্লির আগুনে বাংলাদেশি দুই পরিবারের ৯ সদস্য আহত

১২

প্রেমিকার অভিমানে মোটরসাইকেলে আগুন, রহস্য খুঁজছে পুলিশ

১৩

রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় ৭ জুন

১৪

কুয়েত বিমানবন্দরে হামলার দায় নিল না ইরান

১৫

আদালতে জবানবন্দিতে রামিসা ধর্ষণ-হত্যার রোমহর্ষক বর্ণনা ঘাতক সোহেলের

১৬

পাথর হতে পারে গলাতেও, অদ্ভুত এই সমস্যার লক্ষণ জানালেন চিকিৎসক

১৭

চট্টগ্রামে ওয়াসিম হত্যা : অভিযোগ গঠনের শুনানি পেছাল

১৮

অঝোরে কাঁদছেন স্বপ্না, নীরব দৃষ্টিতে তাকিয়ে ঘাতক সোহেল

১৯

বিআইডব্লিউটিএর নতুন চেয়ারম্যান মুহিদুল ইসলাম

২০
X