কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৮ আগস্ট ২০২৫, ০৭:০৯ পিএম
অনলাইন সংস্করণ

একটা গোষ্ঠী কিছু প্রতিবাদী তরুণকে চাঁদাবাজে পরিণত করেছে : আবু হানিফ 

গণঅভ্যুত্থানে শহীদ রাসেলসহ সকল শহীদদের আত্মার মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনা করে যাত্রাবাড়ীতে দোয়া ও আলোচনা সভায় কথা বলেন আবু হানিফ। ছবি : কালবেলা
গণঅভ্যুত্থানে শহীদ রাসেলসহ সকল শহীদদের আত্মার মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনা করে যাত্রাবাড়ীতে দোয়া ও আলোচনা সভায় কথা বলেন আবু হানিফ। ছবি : কালবেলা

একটা গোষ্ঠী কিছু প্রতিবাদী তরুণকে চাঁদাবাজে পরিণত করেছে বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ।

শুক্রবার (৮ আগস্ট) বিকেলে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ রাসেলসহ সকল শহীদদের আত্মার মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনা করে দোয়া ও আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি। যাত্রবাড়ীতে এই অনুষ্ঠানের আয়োজন করে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্র অধিকার পরিষদ।

আলোচনা সভায় আবু হানিফ বলেন, জুলাই আগস্টের আন্দোলনে যাত্রাবাড়ীর মানুষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এই এলাকার মানুষ রাজপথে না নামলে হাসিনার পতন হতো না কখনো। যাত্রাবাড়ীতে সবচেয়ে বেশি মানুষ শহীদ হয়েছে এবং আহত হয়েছে। জুলাই গণঅভ্যুত্থানের ১ বছর পেরিয়ে গেছে, অর্ন্তবর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার এক বছর আজ। এই এক বছরের সরকারের বড় ব্যর্থতা জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের সঠিক তালিকা প্রকাশ করতে না পারা। অথচ এই সরকারের দায়িত্ব ছিল আহতদের চিকিৎসা নিশ্চিত করা, শহীদ পরিবারকে পুর্নবাসন করা, কিন্তু সেটা করতে ব্যর্থ হয়েছে সরকার। এমনকি শহীদদের সঠিক সংখ্যা নির্ণয় করতে পারে নাই।

তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী লীগের যারা গণহত্যা চালিয়েছিল তাদের অনেককেই আইনশৃঙ্খলা বাহিনী আটক করতে পারে নাই। যেসব তরুণরা প্রতিবাদী ছিল, জুলাই গণঅভ্যুত্থানে যারা হাসিনার বুলেটের সামনে বুক পেতে দিয়েছিল, যারা কোনো অন্যায়ের সাথে আপোস করে নাই। এসব প্রতিবাদী তরুণদের মধ্য থেকে কিছু প্রতিবাদী তরুণদের চাঁদাবাজে পরিণত করেছে একটা গোষ্ঠী। কারা এই তরুণদের বিপদগামী করেছে তাদেরও একদিন বিচার হবে এই এদেশের মাটিতে।

তিনি আরও বলেন, বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ হয়েছে। আওয়ামী লীগ কলকাতায় তাদের দলীয় কার্যালয় করেছে। আমরা একটা বিষয় স্পষ্ট বলতে চাই জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ গণহত্যা চালিয়েছিল, আওয়ামী লীগকে এই দেশের মানুষ বাংলাদেশ থেকে বিতারিত করেছে। বাংলাদেশে আর আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে না, তারা চাইলে ভারতে রাজনীতি করতে পারে। এই আওয়ামী লীগ বাংলাদেশের কোনো রাজনৈতিক দল ছিল না, এটা ভারতের একটা রাজনৈতিক দল। আওয়ামী লীগ বাংলাদেশে সব সময় ভারতের এজেন্ডা বাস্তবায়নে কাজ করেছে।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন ঢাকা মহানগর দক্ষিণ ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক হাসিব মল্লিক, এসময় আরও বক্তব্য রাখেন, গণধিকার পরিষদের সহ-সভাপতি ইব্রাহিম হোসেন রনক, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি অ্যাডভোকেট নাজিম উদ্দিন, যুব অধিকার পরিষদ ঢাকা মহানগর দক্ষিণ এর যুগ্ম সাধারণ সম্পাদক ও জুলাই যোদ্ধা মুজাহিদ মিজান, ছাত্র অধিকার পরিষদ ঢাকা মহানগর দক্ষিণ এর, সিনিয়র সহ-সভাপতি শাহরিয়ার শাহীন, সহ-সভাপতি এনামুল হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক হাসান সালমার সহ নেতাকর্মীরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাবি মেডিকেলে ওষুধ কারচুপি ও অব্যবস্থাপনার তদন্তের দাবিতে মানববন্ধন

পারমাণবিক স্থাপনায় হামলা হলে যুক্তরাষ্ট্রকে শক্তিশালী জবাব দেওয়ার হুঁশিয়ারি ইরানের

চট্টগ্রাম বন্দরের নিরাপত্তা নিয়ে শঙ্কা, মন্ত্রীর হস্তক্ষেপ চাইল চিটাগং চেম্বার

বিদ্যুৎ বিল আদায় করবে বেসরকারি খাত: জ্বালানি মন্ত্রী

দুই মাসের মধ্যে মহাসড়কে চাঁদাবাজি বন্ধ হবে: হাইওয়ে পুলিশপ্রধান

এক পায়ে দাঁড়িয়ে থাকার আশ্চর্যজনক ৪ উপকারিতা

এমপি পদ হারানো নিয়ে কি বলছে সংবিধান?

বরিশালের গল্পে জামিল-মুনমুনের নাটক ‘আজব শহর’

৩ দেশকে লোহিত সাগর এড়িয়ে চলার পরামর্শ ইইউ নৌবাহিনীর

বিচারক না হলে প্রতিযোগী হিসেবেই অংশ নিতাম : ফাহমিদা নবী

১০

গ্যাস সরবরাহ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়

১১

সৌদি আরবের ওপর হুতিদের নিষেধাজ্ঞা নিয়ে পাকিস্তানের প্রতিক্রিয়া

১২

শাপলা চত্বর থেকেই জুলাই গণঅভ্যুত্থানের ভিত্তি তৈরি হয়েছিল: সানাউল্লাহ খান

১৩

কঠোর হলো ভারতীয় বোর্ড, আনল ৫ নতুন নিয়ম

১৪

বুয়েটের নতুন প্রোভিসি হলেন ড. মুহাম্মদ শরীফুল ইসলাম

১৫

হাদিস অনুযায়ী যে সময় শিশুদের বাইরে রাখা উচিত নয়

১৬

বেসরকারি খাতে বিদ্যুৎ বিতরণ ছেড়ে দেওয়ার পরিকল্পনা সরকারের: জ্বালানিমন্ত্রী

১৭

স্টোর রুমে নিয়ে শিক্ষার্থীকে ধর্ষণ, প্রধান শিক্ষক গ্রেপ্তার

১৮

যশোরে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

১৯

জুলাই গণঅভ্যুত্থানে হত্যাযজ্ঞ / সাবেক এমপি মনিরুলসহ চারজনকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

২০
X