কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৭ আগস্ট ২০২৫, ০৯:১৯ পিএম
অনলাইন সংস্করণ

রাতেই ফারুকীর জটিল অস্ত্রোপচার হতে পারে

সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। ছবি : সংগৃহীত
সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। ছবি : সংগৃহীত

সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী অ্যাপেন্ডিসাইটিসের ব্যথায় ভুগছেন। তিনি রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি রয়েছেন। সেখানে একটি জটিল অস্ত্রোপচার করতে হবে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

রোববার (১৭ আগস্ট) সন্ধ্যা ৭টায় স্কয়ার হাসপাতালের একজন শীর্ষ কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।

ওই কর্মকর্তা বলেন, ‘মোস্তফা সরয়ার ফারুকীর চিকিৎসায় একটি বোর্ড গঠন করা হয়। রোববার বিকেল সাড়ে ৩টায় বোর্ডের সভায় জানানো হয়, উপদেষ্টা অ্যাপেন্ডিসাইটিসের ব্যথায় ভুগছেন। তার অস্ত্রোপচার জরুরি। রোববার রাতেই তা হতে পারে। এ ছাড়া উপদেষ্টার আর কোনো জটিলতা নেই।’

এর আগে শনিবার (১৬ আগস্ট) সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিন সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্ভরযোগ্য সূত্র ছাড়া অন্যকোনো তথ্য দেখে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানানো হলো।

এর আগে শনিবার কক্সবাজারে মন্ত্রণালয়ের একটি ওয়ার্কশপে উপস্থিত থাকাকালীন শারীরিকভাবে অসুস্থ পয়ে পড়েন উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। পরে রাত সাড়ে ১০টার দিকে এয়ার অ্যাম্বুলেন্সে করে কক্সবাজার থেকে ঢাকায় আনা হয় তাকে। পরে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

আরও পড়ুন : ‘অসমাপ্ত আত্মজীবনী’ লেখায় টাকা-ফ্ল্যাট দেওয়ার অভিযোগ, গোয়েন্দা কার্যক্রম শুরু

চিকিৎসকরা জানান, কাজের অতিরিক্ত চাপে তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রাথমিকের বৃত্তি পরীক্ষার ফল কবে, জানাল অধিদপ্তর

বাজেটের আকার বড় হলেও বাস্তবায়ন অসম্ভব নয় : এফবিসিসিআই

নম্রতার ফাঁদ / যখন ভদ্রতাই হয়ে ওঠে সবচেয়ে বড় বাধা

পাবিপ্রবিতে কবি মাহমুদা খাতুন সিদ্দিকার স্মরণে সেমিনার অনুষ্ঠিত

সদরঘাটে লঞ্চ দুর্ঘটনা  / নিহত সেই পরিবারের হাতে ৫ লাখ টাকা তুলে দিলেন নৌপ্রতিমন্ত্রী

‘মদ-সিগারেটের দাম বাড়ানোর পরও বিরোধীদলের এই বাজেট পছন্দ নয়’

কাপ্তাই সড়কে ৩ ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক

ভারতের নতুন সেনাপ্রধান হতে যাচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ 

চট্টগ্রাম থেকে নতুন রাজনৈতিক আন্দোলনের ডাক নাসীরুদ্দিন পাটওয়ারীর

কোচিং শেষে বাড়ি ফিরছিলেন শিক্ষার্থী, পথেই মৃত্যু

১০

বাংলাদেশিদের ব্রাজিল উন্মাদনার খবর এবার ব্রাজিলিয়ান সংবাদমাধ্যমে

১১

বাসযোগ্য ঢাকা গড়তে বৃক্ষরোপণকে সামাজিক আন্দোলনে রূপ দিতে হবে: ডিসি ফরিদা

১২

২৪ ঘণ্টাই পরিচ্ছন্নতার কাজ চলে যে শহরে

১৩

ইনফিনিটি এআই বিল্ডফেস্টে ২ ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন ডিআইইউ

১৪

ক্রিকেটার নাঈমকে মারধর, দুঃখপ্রকাশ সিএমপি কমিশনারের

১৫

পাকিস্তানে সেনা অভিযানে চার শীর্ষ জঙ্গি নেতাসহ ২১ সন্ত্রাসী নিহত 

১৬

বক্স অফিসে ঝড়, এবার আইনি বিতর্কে ‘দৃশ্যম ৩

১৭

দেড় দশক পার হলেও মেলেনি গ্রামীণফোনের কর্মীদের বকেয়া

১৮

ব্যবসায়ী শফিকুল হত্যার রহস্য উন্মোচন

১৯

নাঈমের সঙ্গে যা হয়েছে, কোনোভাবেই গ্রহণযোগ্য নয়: তামিম

২০
X