কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৭ আগস্ট ২০২৫, ০৬:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

ফারুকীর শারীরিক অবস্থা জানিয়ে মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তি

মোস্তফা সরয়ার ফারুকী। ছবি : সংগৃহীত
মোস্তফা সরয়ার ফারুকী। ছবি : সংগৃহীত

মোস্তফা সরয়ার ফারুকী আপাতত শঙ্কামুক্ত এবং বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন বলে জানিয়েছে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়।

রোববার (১৭ আগস্ট) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী কক্সবাজারে মন্ত্রণালয়ের একটি ওয়ার্কশপে উপস্থিত থাকাকালে অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকায় আনা হয়। তিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, রোববার হাসপাতালে বোর্ড মিটিং বসবে। এই বোর্ড মিটিংয়ের পরে জানানো সম্ভব হবে, চিকিৎসার বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত কী হবে।

চিকিৎসকরা জানিয়েছেন, অতিরিক্ত কাজের চাপে তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন। আপাতত তিনি শঙ্কামুক্ত।

নির্ভরযোগ্য সূত্র ছাড়া অন্য কোনো তথ্য দেখে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।

আরও পড়ুন : অবৈধ অভিবাসন নিয়ে মার্কিন দূতাবাসের সতর্কবার্তা

এর আগে কক্সবাজারে সরকারি সফরে থাকার সময় হঠাৎ তিনি শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন। এরপর এয়ার অ্যাম্বুলেন্সে দ্রুত তাকে ঢাকায় আনা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রোববার হচ্ছে না ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি

কবরের পাশে দাঁড়িয়ে ডাকছে ছোট্ট ওকেয়া, ‘মাকে এনে দাও’

মেধাবী প্রকৌশলীদের দেশের কাজে লাগানোর আহ্বান আইনমন্ত্রীর

সিলেটকে পরিবেশবান্ধব সবুজ নগরী গড়ে তুলব : সিসিক প্রশাসক

চট্টগ্রামে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

আনন্দময় শিক্ষার পরিবেশ তৈরি করতে হবে : শিক্ষামন্ত্রী

গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে : মৎস্য ও কৃষিমন্ত্রী

বাজেটকে স্বাগত জানিয়ে ছাত্রদলের আনন্দ মিছিল

ডেপুটি স্পিকার নেতৃত্বাধীন সংসদীয় দল ঢাকায় ফিরেছেন

আবাসিক হোটেলের দরজা ভেঙে বৃদ্ধের মরদেহ উদ্ধার

১০

‘বিয়ের আশ্বাসে’ কলেজছাত্রীকে ধর্ষণ, যুবক গ্রেপ্তার

১১

শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

১২

বিশ্ব প্রবীণ নির্যাতন সচেতনতা দিবস উদযাপন / মহাত্মা গান্ধী ‘প্রবীণ সেবা পদক’ পেলেন জ্যোতি চট্টোপাধ্যায়

১৩

প্রধানমন্ত্রী ছাড়া কারও মধ‍্যে পরিবর্তনের ছাপ নেই : মঞ্জু 

১৪

বাজেটকে স্বাগত জানিয়ে স্বেচ্ছাসেবক দলের আনন্দ মিছিল

১৫

ব্রাজিলের আনন্দ মিছিলে গিয়ে প্রাণ গেল যুবকের

১৬

সতীর্থদের দামি উপহার দেন রোনালদো, কেন জানেন?

১৭

ভারতে ৬ মাসের সন্তানকে নিয়ে ষষ্ঠ তলা থেকে নারীর লাফ

১৮

‘আদ্-দ্বীন কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে : স্বাস্থ্যমন্ত্রী

১৯

যুবদলের পদবঞ্চিতদের মূল্যায়নের দাবিতে অবস্থান কর্মসূচি

২০
X