শুক্রবার, ০৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩০ আগস্ট ২০২৫, ১১:২১ পিএম
অনলাইন সংস্করণ

বিএনপি নেতা মিল্টনের নেতৃত্বে সন্দ্বীপে ৩১ দফার লিফলেট বিতরণ

চট্টগ্রামের সন্দ্বীপে লিফলেট বিতরণ করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটি সদস্য মিজানুর রহমান ভূঁইয়া মিল্টন। ছবি : কালবেলা
চট্টগ্রামের সন্দ্বীপে লিফলেট বিতরণ করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটি সদস্য মিজানুর রহমান ভূঁইয়া মিল্টন। ছবি : কালবেলা

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামেতর ৩১ দফা সম্বলিত লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছেন দলটির জাতীয় নির্বাহী কমিটি সদস্য মিজানুর রহমান ভূঁইয়া মিল্টন।

শনিবার (৩০ আগস্ট) সন্ধ্যায় চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার শিবেরহাট বাজারে স্থানীয়দের মাঝে তিনি লিফলেট বিতরণ করেন।

এলাকার অলিগলিতে গিয়ে সাধারণ মানুষ, দোকানদার ও পথচারীদের হাতে লিফলেট বিতরণ করেন এবং বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সালাম পৌঁছে দেন মিল্টন ভুঁইয়া। সংক্ষিপ্ত পথসভায় তিনি বলেন, দল আমাকে মনোনয়ন দিলে সকলকে সঙ্গে নিয়ে সন্দ্বীপে মাদক সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হবে। কোনো চাঁদাবাজ ও সন্ত্রাসীদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। সন্ত্রাসীরা স্কুলছাত্র রিফাতকে খুবই নৃশংসভাবে হত্যা করেছে। রিফাত হত্যার সঙ্গে জড়িত সকলকে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি। কেউ চাঁদা চাইতে আসলে কালো হাত ভেঙ্গে দিবেন।

এ সময় তিনি স্থানীয় নেতাকর্মী ও জনগণের উদ্দেশ্যে বলেন, আপনারা দক্ষিণ সন্দ্বীপের মানুষ আজ যে ভালোবাসা দেখিয়েছেন আমি আপনাদের কাছে চিরঋণী হয়ে থাকলাম। আগামীতে আমরা ঐক্যবদ্ধ থেকে গণতন্ত্রের মাতা বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে আবারও ধানের শীষকে বিজয়ী করে সন্দ্বীপ আসন উপহার দিব।

সন্দ্বীপ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক শাহরিয়ার সজীবে সঞ্চালনায় বক্তব্য রাখেন সন্দ্বীপ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার নাসিরুল কবির মনির তালুকদার, মগধরা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কাউছার আহম্মেদ, যুগ্ম আহ্বায়ক গাজী হানিফ, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. মাইনউদ্দীন, পৌরসভা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, উত্তর জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সুজাউদ্দৌলা সজীবসহ অনেকে উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নানার বাড়ি থেকে ফেরার পথে নিখোঁজ, খালে মিলল মরদেহ

দুই গ্রামবাসীর সংঘর্ষে নিহত ১, একাধিক বাড়িঘরে আগুন

কারাগারে আইভীকে গান শোনাতেন মমতাজ, যে গান না গাইতে অনুরোধ

পাকিস্তানের সিরিজ জয়

ইউক্রেন ছাড় দিলে সমঝোতায় প্রস্তুত রাশিয়া : পুতিন

ডাচদের হারিয়ে ত্রিদেশীয় সিরিজ শেষ বাংলাদেশের

আফগানিস্তানকেও রুখে দিল বাংলাদেশ

দিল্লির হোটেলে ভয়াবহ আগুনে প্রাণ হারালেন বাংলাদেশি নাগরিক

পদোন্নতিতে বৈষম্যের অভিযোগ তুলে সিআইডি প্রধানের পদত্যাগ

যুবদলের যোগাযোগ বিষয়ক সম্পাদক হলেন নির্যাতিত নেতা সাজিদ হাসান বাবু

১০

মার্কিন নিষেধাজ্ঞার তথ্য পেয়ে চুক্তি ও ঋণপত্র বাতিল, ফেরত যাচ্ছে ‘এমটি মেমেই’

১১

ছবি প্রকাশ করলেন রাশেদ খান / সরকার পতনের পর আ. লীগ নেতাদের সঙ্গে কয়েক ধাপে মিটিং হান্নান মাসউদের

১২

বজ্রপাতে সারা দেশে প্রাণ গেল ১২ জনের

১৩

অবিলম্বে বিদ্যুৎ ও জ্বালানি তেলের দাম কমানোর দাবি এনসিপির

১৪

দাবি এমপি শওকতুলের / শ্রেষ্ঠ প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান নোবেল পাওয়ার যোগ্য

১৫

আত্মসমর্পণ করে জামিন পেলেন অভিনেতা আলভীর মা

১৬

কোটি টাকার ইয়াবাসহ কোস্টগার্ডের হাতে ৪ জন আটক

১৭

২২ বলের ফিফটিতে দিলারার রেকর্ড

১৮

বিশ্বকাপের আগে ব্যালন ডি’অর জয়ের তালিকায় এগিয়ে যারা

১৯

‘জনগণ ভাবছে সরকার ভোট নয়, ইঞ্জিনিয়ারিংয়ে নির্বাচিত’

২০
X