কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৫২ পিএম
অনলাইন সংস্করণ

বছরজুড়ে মহানবীর জীবন নিয়ে আলোচনার আহ্বান জামায়াতের

জামায়াতের লোগো। ছবি: কালবেলা গ্রাফিক্স
জামায়াতের লোগো। ছবি: কালবেলা গ্রাফিক্স

বছরজুড়ে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবন এবং চরিত্র নিয়ে ব্যাপকভাবে আলোচনা করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার শুক্রবার এক বিবৃতি এ আহ্বান জানান।

তিনি বলেন, বিশ্বনবী হজরত মুহাম্মাদ (সা.)-কে আল্লাহ তায়ালা গোটা মানবজাতির শান্তি, কল্যাণ ও মুক্তির জন্য প্রেরণ করেছেন। তিনি গোটা মানবজাতির জন্য রাহমাতুল্লিল আ’লামীন। তার প্রদর্শিত আদর্শই বর্তমান অশান্ত পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠার একমাত্র পথ এবং মানবজাতির মুক্তি ও কল্যাণের নিশ্চয়তা। মহান আল্লাহ নবী করিম (সা.)-এর উপর সর্বশেষ আসমানী কিতাব পবিত্র কুরআন নাজিল করেছেন। পবিত্র কুরআনের বাস্তব প্রতিফলনই রাসুলুল্লাহ (সা.)-এর জীবন। তিনি ছিলেন মানবতার সর্বশ্রেষ্ঠ শিক্ষক ও পথপ্রদর্শক।

মিয়া গোলাম পরওয়ার বলেন, ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক প্রতিটি ক্ষেত্রে তার আদর্শ অনুসরণ ছাড়া মানবজাতির কল্যাণ সম্ভব নয়। রাসুলুল্লাহ (সা.)-কে খণ্ডিতভাবে অনুসরণ করলে আল্লাহর সন্তুষ্টি অর্জন সম্ভব নয়, আর আল্লাহর সন্তুষ্টি অর্জন ছাড়া কারও জান্নাতে প্রবেশের সুযোগ থাকবে না। তাই সীরাতুন্নবী (সা.) গভীরভাবে অধ্যয়ন করা, যুক্তিনিষ্ঠ ও প্রজ্ঞাপূর্ণ ভাষায় মানুষের সামনে তা তুলে ধরা এবং বাস্তব জীবনে তা অনুসরণ করা প্রতিটি মুসলমানের অবশ্য দায়িত্ব। এ আলোচনা কোনো বিশেষ দিন বা মাসে সীমাবদ্ধ না রেখে সারা বছর ধরে চালাতে হবে।

তিনি দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, আসুন আমরা সবাই রাসুলুল্লাহ (সা.)-এর জীবনাদর্শ অধ্যয়ন করি, তা নিয়ে আলোচনা করি এবং দৈনন্দিন জীবনে বাস্তবায়নের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জনে সচেষ্ট হই।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাজেটের আকার বড় হলেও বাস্তবায়ন অসম্ভব নয় : এফবিসিসিআই

নম্রতার ফাঁদ / যখন ভদ্রতাই হয়ে ওঠে সবচেয়ে বড় বাধা

পাবিপ্রবিতে কবি মাহমুদা খাতুন সিদ্দিকার স্মরণে সেমিনার অনুষ্ঠিত

সদরঘাটে লঞ্চ দুর্ঘটনা  / নিহত সেই পরিবারের হাতে ৫ লাখ টাকা তুলে দিলেন নৌপ্রতিমন্ত্রী

‘মদ-সিগারেটের দাম বাড়ানোর পরও বিরোধীদলের এই বাজেট পছন্দ নয়’

কাপ্তাই সড়কে ৩ ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক

ভারতের নতুন সেনাপ্রধান হতে যাচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ 

চট্টগ্রাম থেকে নতুন রাজনৈতিক আন্দোলনের ডাক নাসীরুদ্দিন পাটওয়ারীর

কোচিং শেষে বাড়ি ফিরছিলেন শিক্ষার্থী, পথেই মৃত্যু

বাংলাদেশিদের ব্রাজিল উন্মাদনার খবর এবার ব্রাজিলিয়ান সংবাদমাধ্যমে

১০

বাসযোগ্য ঢাকা গড়তে বৃক্ষরোপণকে সামাজিক আন্দোলনে রূপ দিতে হবে: ডিসি ফরিদা

১১

২৪ ঘণ্টাই পরিচ্ছন্নতার কাজ চলে যে শহরে

১২

ইনফিনিটি এআই বিল্ডফেস্টে ২ ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন ডিআইইউ

১৩

ক্রিকেটার নাঈমকে মারধর, দুঃখপ্রকাশ সিএমপি কমিশনারের

১৪

পাকিস্তানে সেনা অভিযানে চার শীর্ষ জঙ্গি নেতাসহ ২১ সন্ত্রাসী নিহত 

১৫

বক্স অফিসে ঝড়, এবার আইনি বিতর্কে ‘দৃশ্যম ৩

১৬

দেড় দশক পার হলেও মেলেনি গ্রামীণফোনের কর্মীদের বকেয়া

১৭

ব্যবসায়ী শফিকুল হত্যার রহস্য উন্মোচন

১৮

নাঈমের সঙ্গে যা হয়েছে, কোনোভাবেই গ্রহণযোগ্য নয়: তামিম

১৯

টানা বৃষ্টিতেও জলাবদ্ধতা হয়নি, দাবি চসিক মেয়রের

২০
X