কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৪৪ এএম
আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৩১ এএম
অনলাইন সংস্করণ

সুখে-দুঃখে জনগণের পাশে থাকার অঙ্গীকার বিএনপি নেতা আনোয়ারুজ্জামানের

মতবিনিময় সভায় আনোয়ারুজ্জামান আনোয়ার। ছবি : কালবেলা
মতবিনিময় সভায় আনোয়ারুজ্জামান আনোয়ার। ছবি : কালবেলা

ঢাকা-১২ আসন এর উন্নয়নে এবং সুখে-দুঃখে সবসময় জনগণের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও বর্তমান সিনিয়র সদস্য আনোয়ারুজ্জামান আনোয়ার।

বুধবার (১০ সেপ্টেম্বর) রাজধানীর তেজগাঁও পূর্ব-তেজতুরি বাজার এবং শাহীনবাগে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে পৃথক মতবিনিময় সভায় এই অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।

দুটি মতবিনিময় সভায় এলাকাবাসী তাদের নানাবিধ সমস্যার কথা তুলে ধরেন। এর পরিপ্রেক্ষিতে সাবেক কমিশনার আনোয়ারুজ্জামান আনোয়ার বলেন, জনগণের সমস্যার সমাধান করাই আমার রাজনীতির মূল লক্ষ্য। আমি প্রতিশ্রুতি দিচ্ছি, আপনাদের সমস্যা সমাধানে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাব। অতীতের মতো ভবিষ্যতেও আমি জনগণের পাশে আছি এবং থাকব।

এ সময় তিনি আরও উল্লেখ করেন, এলাকার উন্নয়ন, অবকাঠামোগত সমস্যার সমাধান, জনদুর্ভোগ লাঘব এবং তৃণমূলে জনগণের কল্যাণ সাধনে নিরলসভাবে কাজ করবেন।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য এল. রহমান, তেজগাঁও থানা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক ইঞ্জিনিয়ার মিরাজ উদ্দিন হায়দার আরজু।

এ সময় তেজগাঁও থানা এবং এর আওতাধীন ওয়ার্ড বিএনপির নেতারা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মরক্কোর বিপক্ষে ব্রাজিলের শুরুর একাদশে আছেন যারা

শেষ মুহূর্তের গোলে সুইসদের জয় বঞ্চিত করে কাতারের ইতিহাস

এখনো বিয়েই করিনি, গণঅধিকারের কিছু নেতা গুজব ছড়াচ্ছেন : মনিরা শারমিন

এমবোলোর সফল স্পট-কিকে এগিয়ে সুইজারল্যান্ড

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে ২ কোটি বোনাস পাচ্ছেন মিরাজরা

‘এগিয়ে চলো ব্রাজিল’, হুঙ্কার ছুড়লেন নেইমার

ভারতের বোলারদের পিটিয়ে গুরবাজের ৪৮ বলে সেঞ্চুরি

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় খুলসী থানার ওসি প্রত্যাহার

যে রেফারি দিয়ে শুরু হচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন

গোলাহাট গণহত্যার ৫৫ বছর পূর্তিতে শহীদদের স্মরণে ঢাকায় সভা

১০

চিকিৎসককে মারধরের অভিযোগ / ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের মরদেহ ফেরত দিলেন চিকিৎসকরা

১১

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

১২

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

১৩

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

১৪

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

১৫

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১৬

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

১৭

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

১৮

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

১৯

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

২০
X