কালবেলা ডেস্ক
প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৫, ০১:৫৭ পিএম
আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২৫, ০৫:০৭ পিএম
অনলাইন সংস্করণ

রুশ হামলা একযোগে প্রতিহত করল পোল্যান্ড-ন্যাটো

পোল্যান্ডের যুদ্ধবিমান। ছবি : সংগৃহীত
পোল্যান্ডের যুদ্ধবিমান। ছবি : সংগৃহীত

প্রতিবেশী ইউক্রেনে রাশিয়ার বিমান হামলার সময় পোল্যান্ডের আকাশসীমা লঙ্ঘনের ঘটনা ঘটেছে। এ সময় পোলিশ এবং ন্যাটো বাহিনী রাশিয়ার বিরুদ্ধে সামরিক সংঘাতে জড়িয়ে পড়ে। তারা যৌথভাবে আকাশসীমা লঙ্ঘনকারী ড্রোনগুলোকে গুলি করে ভূপাতিত করেছে। খবর আলজাজিরার।

পোলিশ সেনাবাহিনী জানিয়েছে, বুধবার ভোরে এক ডজনেরও বেশি ড্রোন পোলিশ আকাশসীমায় প্রবেশ করলে যুদ্ধবিমানগুলোকে তৎপর করা হয়। এর মাধ্যমে প্রথমবারের মতো পোলিশ এবং ন্যাটো বাহিনী সংঘাতে জড়িয়ে পড়েছে। ইউক্রেন জানিয়েছে, এ ধরনের কাজের মাধ্যমে রাশিয়া পশ্চিমাদের পরীক্ষা করছে।

পোলিশ সশস্ত্র বাহিনীর অপারেশনাল কমান্ড বুধবার ভোরে এক বিবৃতিতে জানিয়েছে, আজ ইউক্রেনের লক্ষ্যবস্তুতে রাশিয়ান ফেডারেশনের আক্রমণের সময় আমাদের আকাশসীমা বারবার ড্রোন দ্বারা লঙ্ঘিত হয়েছে। সশস্ত্র বাহিনীর অপারেশনাল কমান্ডারের অনুরোধে অস্ত্র ব্যবহার করা হয়েছে এবং ধ্বংস হওয়া লক্ষ্যবস্তুগুলো শনাক্ত করার জন্য অভিযান চলছে।

সেনাবাহিনী আরও জানিয়েছে, আকাশসীমা সুরক্ষা নিশ্চিত করার জন্য পোলিশ এবং ন্যাটো সামরিক বিমানগুলোকে একযোগে কাজে লাগানো হয়েছে।

পোল্যান্ডের অপারেশনাল কমান্ড জানায়, পোলিশ ও মিত্র বিমানগুলো আমাদের আকাশসীমায় কাজ করছে। স্থল-ভিত্তিক বিমান প্রতিরক্ষা এবং রাডার পুনরুদ্ধার ব্যবস্থা সর্বোচ্চ পর্যায়ে সক্রিয় করা হয়েছে।

পোলিশ প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক নিশ্চিত করেছেন, পোলিশ আকাশসীমা একাধিকবার লঙ্ঘনের সঙ্গে সম্পর্কিত একটি ঘটনায় অভিযান চলছে। শত্রু ড্রোনের ধ্বংসাবশেষ সংগ্রহের কাজে গুরুত্ব দেওয়া হচ্ছে। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কারও হতাহতের খবর পাওয়া যায়নি।

কালবেলা/এএএম/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ইউক্রেন রাশিয়া যুদ্ধ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১০

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১১

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১২

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৩

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

১৪

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

১৫

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

১৬

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

১৭

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

১৮

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

১৯

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

২০
X