কালবেলা ডেস্ক
প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৫, ০৯:২৮ এএম
আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৩৮ এএম
অনলাইন সংস্করণ

কাতারে ইসরায়েলি হামলার পর যে প্রতিক্রিয়া জানাল সৌদি আরব

কাতারের একটি আবাসিক ভবনে হামলার পর পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন এক পথচারী। ছবি: সংগৃহীত
কাতারের একটি আবাসিক ভবনে হামলার পর পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন এক পথচারী। ছবি: সংগৃহীত

কাতারের রাজধানী দোহায় ইসরায়েলি হামলার পর কঠোর নিন্দা জানিয়েছে সৌদি আরব। মঙ্গলবারের (৯ সেপ্টেম্বর) ওই হামলাকে ‘ইসরায়েলিদের নৃশংস আগ্রাসন’ বলে বর্ণনা করেছে রিয়াদ। খবর আরব নিউজ

এক বিবৃতিতে সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এ ধরনের হামলা আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন এবং জাতিসংঘের সদন বিরোধী। এই হামলার ফলে এ অঞ্চলের পরিস্থিতি আরও খারাপের দিকে যাবে বলে সতর্ক করেছে সৌদি। এ ছাড়া দেশটি ইসরায়েলের এমন অপরাধমূলক কর্মকাণ্ডের পরিণতি নিয়েও সতর্ক করেছে।

মধ্যপ্রাচ্যে ইসরায়েলের সহিংসতা বন্ধ এবং নিরাপত্তা বজায় রাখতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে সৌদি আরব। কাতারের আমি শেখ তামিম বিন হামাদ আল থানির সঙ্গে টেলিফোনে সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের কথা হয়েছে। এতে তিনি কাতারের প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করেন।

তিনি কাতারের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষার জন্য গৃহীত যেকোনো পদক্ষেপকে সমর্থন করার জন্য ‘সকল ক্ষমতা’ ব্যবহারের প্রতিশ্রুতি দেন।

পরে যুবরাজ মোহাম্মদ বিন সালমান জর্ডানের বাদশাহ আবদুল্লাহর কাছ থেকে একটি ফোন কল পান। সেখানে দুই নেতা দোহার ওপর ইসরায়েলের নৃশংস হামলা এবং কাতারের সার্বভৌমত্বের স্পষ্ট লঙ্ঘন নিয়ে আলোচনা করেন। এ ছাড়া কাতাদের নিরাপত্তা এবং সার্বভৌমত্ব রক্ষায় সহযোগিতার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

ইসরায়েলি হামলার নিন্দা জানিয়েছে আরব আমিরাতও। দেশটির পররাষ্ট্রমন্ত্রী শেখ আব্দুল্লাহ বিন জায়েদ আল নাহিয়ান এ হামলাকে কাতারের সার্বভৌমত্ব এবং আন্তর্জাতিক আইনের ‘স্পষ্ট এবং কাপুরুষোচিত’ লঙ্ঘন বলে অভিহিত করেছেন।

মিশর বলেছে, এ হামলার ফলে এ অঞ্চলে আরও উত্তেজনা বৃদ্ধি পাবে এবং সংকট সমাধানে বিশ্বব্যাপী প্রচেষ্টাকে দুর্বল করবে। এ ছাড়া এ হামলার নিন্দা জানিয়েছে গালফ কোঅপারেশন কাউন্সিল এবং বিশ্ব মুসলিম লিগ।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার

চাটখিলে সাংবাদিককে হুমকি, থানায় লিখিত অভিযোগ ভুক্তভোগীর

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

১০

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

১১

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১২

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৩

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১৪

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৫

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

১৬

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

১৭

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

১৮

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

১৯

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

২০
X