আবু তালহা রায়হান
প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৫, ০২:৪৪ পিএম
আপডেট : ০৯ ডিসেম্বর ২০২৫, ০৮:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

কওমি মাদ্রাসা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মাওলানা শিহাব

কওমি মাদ্রাসা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মাওলানা মো. শফিকুল হাসান শিহাব | ছবি : সংগৃহীত
কওমি মাদ্রাসা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মাওলানা মো. শফিকুল হাসান শিহাব | ছবি : সংগৃহীত

চাঁদপুর শহরে জন্ম ও বেড়ে ওঠা। শৈশবে কোরআনের হরফ চেনা থেকে শুরু। তারপর প্রাথমিকের গণ্ডি পেরিয়ে রাজধানীর জামিয়া মাদানিয়া বারিধারা মাদ্রাসা। আর সেখান থেকে একদিন পৌঁছে গেলেন দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ে। দীর্ঘ এই পথচলায় ছিল বাধা, ছিল সংশয়—তবু পিছু হটেননি তিনি। সে ছেলেটিই আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। নাম তার মাওলানা মো. শফিকুল হাসান শিহাব।

গত ২৮ আগস্ট তিনি আনুষ্ঠানিকভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উর্দু বিভাগে প্রভাষক হিসেবে যোগদান করেছেন। নিয়োগপত্র হাতে পাওয়ার মুহূর্তটিকে আজও আবেগের সঙ্গে স্মরণ করেন শিহাব।

বুধবার (১০ সেপ্টেম্বর) কালবেলার সঙ্গে কথা হয় তার। আল্লাহ শুকরিয়া আদায় করে তিনি বলেন, ‘আলহামদুলিল্লাহ, রাব্বুল আলামিনের দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করছি। তিনি আমাকে দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠের জন্য (ঢাবি) কবুল করেছেন।’

কওমি মাদ্রাসা থেকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যাত্রা

শিহাবের শিকড় কওমি মাদ্রাসায়। চাঁদপুরের মুমিনপুর মাদ্রাসায় প্রাথমিক শিক্ষা, চাঁদপুর আহমদিয়া মাদ্রাসা থেকে আলিম (এইচএসসি), এরপর রাজধানীর জামিয়া মাদানিয়া বারিধারা থেকে দাওরায়ে হাদিস সম্পন্ন করেন তিনি। এ ছাড়া তাফসির এবং ইসলামী আইন বিষয়েও পড়াশোনা করেছেন তিনি। পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে অর্জন করেছেন দুটি মাস্টার্স ডিগ্রি, পেয়েছেন দুটি ডিনস অ্যাওয়ার্ড আর প্রেসিডেন্সিয়াল গোল্ড মেডেলও।

এই দীর্ঘ যাত্রাকে বেশ চ্যালেঞ্জিং মনে করেন শিহাব। তার ভাষায়, ‘কওমি মাদ্রাসায় পড়াশোনার পাশাপাশি জেনারেল পড়াশোনা চালানো সহজ ছিল না। কিন্তু আমার শিক্ষকদের সহযোগিতা আর সময় ব্যবস্থাপনার অভ্যাস আমাকে সাহায্য করেছে। সত্যি বলতে আমি মনে করি, কওমিয়ান পরিচয়ই আমার জন্য বড় প্লাস পয়েন্ট ছিল।’

২০২২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন ভিসি ড. আখতারুজ্জামানের হাত থেকে ডিনস অ্যাওয়ার্ড গ্রহণকালে মাওলানা শফিকুল হাসান শিহাব | ছবি : সংগৃহীত

শিহাবের এই পথচলার সঙ্গী ছিলেন আরও কয়েকজন। সবাই একসঙ্গে শুরু করেছিলেন জেনারেল পড়াশোনা। কিন্তু শেষ পর্যন্ত দুজনই টিকে আছেন কওমি পরিচয় অক্ষুণ্ণ রেখে। শিহাব বলেন, ‘আসলে মৌলিক আদর্শ ধরে রাখাও সফলতার অন্যতম উপাদান। সার্টিফিকেটের পেছনে না ছুটে যোগ্যতা অর্জনে আমাদের উস্তাদরা সব সময় উৎসাহ দিয়েছেন।’

শিক্ষক, গবেষক ও সংগঠক

শিহাব শুধু বিশ্ববিদ্যালয়ের শিক্ষকই নন, শিক্ষা ব্যবস্থার সংস্কারেও একনিষ্ঠভাবে কাজ করে যাচ্ছেন। তিনি ইন্টিগ্রেটেড মুসলিম এডুকেশন সোসাইটির মহাসচিব, আল-ঈমান সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ট্রেনিংয়ের প্রধান একাডেমিক কর্মকর্তা এবং তাহজিব মাকতাবের উপপরিচালক ও তাকওয়া শিক্ষা পরিবারের অন্যতম পরিচালনা সদস্য ছিলেন।

শিশুশিক্ষা, কারিকুলাম ডেভেলপমেন্ট, শিক্ষক প্রশিক্ষণ, এমনকি ইংলিশ মিডিয়াম শিক্ষার্থীদের জন্য ইসলামাইজড পাঠ্যক্রম তৈরি—এসব কাজেই তার অবদান বিশেষভাবে আলোচিত।

লেখক শিহাব

চাঁদপুরের সন্তান শফিকুল ইতোমধ্যে লিখেছেন অসংখ্য প্রবন্ধ, গবেষণা নিবন্ধ ও বই। দেশ-বিদেশের নানা জার্নালে তার লেখা প্রকাশ হচ্ছে নিয়মিত।

শিক্ষকদের গর্ব

শিহাবের এই অর্জনে আনন্দিত তার মাদ্রাসার শিক্ষকরা। জামিয়া মাদানিয়া বারিধারার মুঈনে মুহতামিম মুফতি জাবের কাসেমি বলেন, ‘আলহামদুলিল্লাহ, শফিকুল হাসান শিহাবের এই সাফল্যে জামিয়া পরিবার ভীষণ আনন্দিত। আমরা দোয়া করি, আল্লাহ তাকে দেশ, রাষ্ট্র ও মুসলিম উম্মাহর কল্যাণে নিবেদিতপ্রাণ হয়ে কাজ করার তাওফিক দান করুন।’

অনুপ্রেরণার নাম শিহাব

কওমি ধারার ছাত্রদের নিয়ে সমাজে অনেক ভুল ধারণা আছে। অনেকে মনে করেন, কওমি মাদ্রাসা কেবল ধর্মীয় জ্ঞানে সীমাবদ্ধ রাখে শিক্ষার্থীদের। শফিকুল হাসান শিহাবের গল্প সেই ধারণাকে ভেঙে দিয়েছে। তিনি প্রমাণ করেছেন, আদর্শ আঁকড়ে রেখে কওমি শিক্ষার পাশাপাশি জেনারেল শিক্ষাতেও সাফল্যের শিখরে ওঠা সম্ভব। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে তার নতুন যাত্রা এখন অনেক তরুণের জন্য প্রেরণার আলো।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেফতার

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলায় ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

১০

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

১১

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

১২

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১৩

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১৪

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১৫

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৬

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৭

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৮

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৯

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

২০
X