কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৬ জুলাই ২০২৫, ০১:২৬ এএম
আপডেট : ০৬ জুলাই ২০২৫, ০৭:১২ এএম
অনলাইন সংস্করণ

ক্যান্সার আক্রান্ত জিসানের চিকিৎসার খোঁজ নিলেন তারেক রহমান

ক্যান্সার আক্রান্ত জিসানের পরিবারের সঙ্গে নেতাকর্মীরা। ছবি : কালবেলা
ক্যান্সার আক্রান্ত জিসানের পরিবারের সঙ্গে নেতাকর্মীরা। ছবি : কালবেলা

চব্বিশের গণঅভ্যুত্থানে 'শহীদ' আব্দুল্লাহ বিন জাহিদের ক্যান্সার আক্রান্ত ছোট ভাই জিসানের চিকিৎসা সংক্রান্ত সার্বিক বিষয়ে খোঁজ নিতে তার মায়ের সঙ্গে সাক্ষাৎ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও 'আমরা বিএনপি পরিবার'-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান।

শনিবার (৫ জুলাই) সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে লন্ডন থেকে ভার্চুয়ালি উপস্থিত থেকে 'শহীদ' জাহিদের মায়ের সঙ্গে এই সাক্ষাৎ করেন তিনি। এ সময় তারেক রহমান জিসানের চিকিৎসার খোঁজ নেন এবং সর্বদা পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

তারেক রহমান বলেন, 'বিএনপি সব সময় আপনার পাশে থাকবে। আমরা সব সময় সাধ্যমতো আপনার পরিবারের পাশে আছি, বাকিটুকু আল্লাহর ইচ্ছা। আমাদের অবস্থান থেকে যতটুকু সম্ভব করেছি, আগামীতেও করব। শুধু জিসান-ই নয়, সব শহীদ পরিবারের পাশে বিএনপি থাকবে।'

তিনি আরও বলেন, আপনি একা নয়। আপনার পাশে, সামনে যাদের দেখতে পাচ্ছেন—এরা সবাই আপনার ভাই। আপনার এই ভাইয়েরা আপনার পাশে থাকবে। জিসান দ্রুত সুস্থ হয়ে উঠবে ইনশাআল্লাহ।

তিনি জিসানের জন্য ফল, টি-শার্ট, গল্পের বইসহ খেলনা দেওয়ার নির্দেশনা দেন।

এ সময় 'শহীদ' আব্দুল্লাহ বিন জাহিদের মা ফাতেমা তুজ জোহরা আবেগাপ্লুত হয়ে পড়েন এবং তার পরিবারের পাশে থাকার জন্য তারেক রহমানকে ধন্যবাদ জানান।

সাক্ষাৎ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন 'আমরা বিএনপি পরিবার'-এর আহ্বায়ক ও বিএনপির মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন, সদস্য সচিব কৃষিবিদ মো. মোকছেদুল মোমিন (মিথুন) ও জিসানের মামা মো. আতিক।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

একদিকে তদন্ত, অন্যদিকে প্রশংসা— আর্জেন্টিনাকে নিয়ে নতুন বিতর্কে ফিফা সভাপতি

ট্রাকচাপায় পথচারী নিহত, সড়ক অবরোধে ৭ কিলোমিটার যানজট

পাউরুটিতে ক্যানসারের উপাদান, পটাশিয়াম ব্রোমেটের ব্যবহার বন্ধে রিট

ছেলের টর্চলাইটের আঘাতে বাবার মৃত্যু

ফিলিস্তিনের দুটি মসজিদে ইসরায়েলিদের অগ্নিসংযোগ

বিচার ও সংস্কারে কোনো আপস করবে না এনসিপি: নাসীরুদ্দীন পাটওয়ারী

মশাল মিছিলের সময় নিষিদ্ধ ছাত্রলীগের ১৩ কর্মী গ্রেপ্তার

বাথরুমের স্ল্যাবের নিচে নারীর বস্তাবন্দি কংকাল

রক্ত, কারাগার আর রাজপথ: ফ্যাসিবাদের দিনলিপি

গাজায় ইসরায়েলি বিমান হামলা, হামাসের শীর্ষ কর্মকর্তাসহ নিহত ২

১০

বিশ্বকাপ শেষ হতে না হতেই ক্লাব ফুটবলেও বড় ধাক্কা রোনালদোর!

১১

স্বামীর ওপর অভিমানে প্রাণ দিলেন নববধূ

১২

টুথপেস্টের টিউবে নিচের রঙিন দাগ কেন থাকে?

১৩

গুনে গুনে ঘুষ নিচ্ছেন ভূমি কর্মকর্তা, ভিডিও ভাইরাল

১৪

ধর্ষণে ৬ মাসের অন্তঃসত্ত্বা প্রতিবন্ধী নারী, যুবক গ্রেপ্তার

১৫

পদ্মার প্রবল স্রোতে ভেসে গেলেন গৃহবধূ, আধা কিলোমিটার দূরে মিলল লাশ

১৬

বরিশালে বাড়ছেই ডেঙ্গু, চলতি মাসে ‍আক্রান্ত ১৪৫০

১৭

আল জাজিরার বিশ্লেষণ / হরমুজ প্রণালি ও লোহিত সাগরের পর কাস্পিয়ান সাগরেও ছড়িয়ে পড়ছে ইরান যুদ্ধ

১৮

বগুড়া সিটি করপোরেশনের ১৪১৭ কোটি টাকার বাজেট ঘোষণা

১৯

১৮ মন্ত্রীর ‘এসকর্ট’ প্রত্যাহার, যাদের থাকছে

২০
X