টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৫, ১১:০৬ পিএম
আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২৫, ১১:২২ পিএম
অনলাইন সংস্করণ

সেন্টমার্টিন থেকে ৪০ জেলেকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি

সেন্টমার্টিনে নৌকা নোঙরের চিত্র। ছবি : কালবেলা
সেন্টমার্টিনে নৌকা নোঙরের চিত্র। ছবি : কালবেলা

কক্সবাজারের টেকনাফ মিয়ানমার সীমান্তে সেন্ট মার্টিনের কাছে সাগর থেকে পাঁচটি মাছ ধরার ট্রলারসহ আরও অন্তত ৪০ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি।

বুধবার (১০ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে দ্বীপের নিকটবর্তী দক্ষিণ-পূর্ব সাগর থেকে তাদের ধরে নিয়ে যাওয়া হয় বলে জানিয়েছেন টেকনাফ পৌর বোট মালিক সমিতির সভাপতি সাজেদ আহমেদ।

এদিকে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির ওয়েবসাইটে সাগর থেকে ধরে নিয়ে যাওয়া বাংলাদেশি জেলেদের একটি ছবি প্রকাশ করা হয়েছে।

সাজেদ আহমেদ বলেন, ট্রলারগুলোর মধ্যে তিনটির মালিক টেকনাফ পৌর এলাকার বাসিন্দা এবং দুটির মালিক শাহপরীরদ্বীপের বাসিন্দা। তবে ধরে নিয়ে যাওয়া জেলেদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

ঘটনাস্থলের আশপাশে থাকা ট্রলারের জেলেদের বরাতে সাজেদ বলেন, বিকালে দক্ষিণ-পূর্ব সাগরে ২০ থেকে ৩০টি ট্রলারে করে জেলেরা মাছ ধরছিলেন। এ সময় আরাকান আর্মির সদস্যরা দুটি স্পিডবোট এসে অস্ত্রের মুখে পাঁচটি ট্রলারসহ অন্তত ৪০ জেলেকে ধরে নিয়ে যান।

বোট মালিক সমিতির সাধারণ সম্পাদক আবুল কালাম বলেন, ‘ঘটনাটি শোনার পর বিজিবি, কোস্ট গার্ড ও প্রশাসনের সংশ্লিষ্টদের জানানো হয়েছে। তবে ধরে নিয়ে যাওয়া জেলেদের সঠিক সংখ্যা নিশ্চিত নই।’

স্থানীয়দের মাধ্যমে জেলেদের ধরে নিয়ে যাওয়ার খবর পাওয়ার কথা জানিয়ে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন কালবেলাকে বলেন, ঘটনাটির বিষয়ে বিস্তারিত জানতে তথ্য সংগ্রহ করা হচ্ছে।

এর আগে ৫ অগাস্ট থেকে ৩১ অগাস্ট পর্যন্ত ১৩টি ট্রলারসহ ৮১ জনকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি। যাদের খবর এখনও জানেন না স্বজনরা।

এ নিয়ে গত বছরের ডিসেম্বর থেকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত নাফ নদী ও বঙ্গোপসাগরের বিভিন্ন পয়েন্ট থেকে আরাকান আর্মি ৩২৫ জেলেকে ধরে নিয়ে গেছে। এর মধ্যে বিজিবির চেষ্টায় কয়েক দফায় ১৮৯ জেলে এবং ২৭টি নৌযান ফেরত আনা হয়েছে।

কালবেলা/এসওআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম, ভরি কত

পরস্পরকে দুর্বল করছে ইরান-যুক্তরাষ্ট্র, তামাশা দেখছে ইসরায়েল

ডিআর কঙ্গোতে দ্রুত ছড়াচ্ছে ইবোলা, নিয়ন্ত্রণ না করলে ব্যাপক প্রাদুর্ভাবের আশঙ্কা

ভাড়া বাসা থেকে রাজমিস্ত্রির ঝুলন্ত মরদেহ উদ্ধার

সুনামগঞ্জে নদ-নদীর পানি কমছে

সরিষাবাড়ী পৌরসভায় তীব্র পানি সংকট, বিপর্যস্ত জনজীবন

সরকারি খালে ৫৮ অবৈধ বাঁধ, স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে অপসারণ ৯

গায়ানায় ফেরি দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৪১

বেলিসিমো রোটনডো নিয়ে বিভ্রান্তি দূর করতে কাজী ফুডের ব্যাখ্যা

‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ বলে শিক্ষার্থীকে বলাৎকার মাদ্রাসা শিক্ষকের 

১০

সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তিতে ট্রাম্পের অনুমোদন

১১

ফিফা সভাপতি ইনফান্তিনোকে জাতিসংঘের মহাসচিব পদে দেখতে চান ট্রাম্প

১২

জ্বালানি তেল সংকটের গুজবে রাজশাহীর ফিলিং স্টেশনগুলোতে ভিড়

১৩

প্রকৃতির অপরূপ সৃষ্টি বাদামি রঙের ডানার প্রজাপতি ‘খৈরি’ 

১৪

সাত লাখ কৃষকের ৬০৫ কোটি টাকা ঋণ মওকুফ

১৫

সুষম খাদ্যাভ্যাস ও জাঙ্ক ফুড পরিহার শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে অপরিহার্য

১৬

ইরানকে রাশিয়া ও চীন বিভিন্নভাবে সহায়তা করছে, দাবি পিট হেগসেথের

১৭

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ১৮৫ পদে নিয়োগ, আবেদন শুরু আজ

১৮

টিভিতে আজকের যত খেলা

১৯

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

২০
X