কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৫, ০৭:০৪ পিএম
অনলাইন সংস্করণ

ঢাকা-১৮ আসনে ৩১ দফার লিফলেট বিতরণ কফিল উদ্দিনের

রাজধানীর উত্তরার দক্ষিণখানের অন্তর্গত ৪৮নং ওয়ার্ডের চেয়ারম্যানবাড়ি জামে মসজিদে জুম্মার নামাজ শেষে মুসল্লিদের মাঝে লিফলেট বিতরণ করেন এম কফিল উদ্দিন আহমেদ। ছবি : কালবেলা
রাজধানীর উত্তরার দক্ষিণখানের অন্তর্গত ৪৮নং ওয়ার্ডের চেয়ারম্যানবাড়ি জামে মসজিদে জুম্মার নামাজ শেষে মুসল্লিদের মাঝে লিফলেট বিতরণ করেন এম কফিল উদ্দিন আহমেদ। ছবি : কালবেলা

ঢাকা-১৮ আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ এবং বৃক্ষরোপণ করেছেন দলের ঢাকা মহানগর উত্তর শাখার যুগ্ম আহ্বায়ক এম কফিল উদ্দিন আহমেদ।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) রাজধানীর উত্তরার দক্ষিণখানের অন্তর্গত ৪৮নং ওয়ার্ডের চেয়ারম্যানবাড়ি জামে মসজিদে জুম্মার নামাজ আদায় শেষে উপস্থিত মুসল্লি ও সাধারণ মানুষের মাঝে এই লিফলেট বিতরণ করেন তিনি। পাশাপাশি পরিবেশ সংরক্ষণে সচেতনতা তৈরির লক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচিতেও অংশ নেন এই বিএনপি নেতা।

এ সময় কফিল উদ্দিন আহমেদ বলেন, দেশের মানুষের আজকে সবচেয়ে বড় চাহিদা হলো একটি অবাধ-সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা। আমাদের নেতা তারেক রহমান যে ৩১ দফা সংস্কার পরিকল্পনা দিয়েছেন- সেটি কেবল বিএনপির নয়, সমগ্র জাতির মুক্তির রূপরেখা। এখানে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা থেকে শুরু করে বিচার বিভাগ, নির্বাচন ব্যবস্থা, শিক্ষা ও স্বাস্থ্যখাত সংস্কারের সুনির্দিষ্ট প্রস্তাবনা রয়েছে। এই ৩১ দফাই বাংলাদেশের আগামী দিনের পরিবর্তনের ভিত্তি হবে।

তিনি আরও বলেন, রাজনীতির উদ্দেশ্য ক্ষমতা দখল নয়, বরং জনগণের সেবা করা। বিএনপি জনগণের পাশে আছে, থাকবে এবং ইনশাআল্লাহ আগামী দিনের বাংলাদেশে গণতন্ত্র ও উন্নয়নের প্রতীক হয়ে উঠবে।

স্থানীয় নেতাকর্মী ও এলাকাবাসী এ সময় এম কফিল উদ্দিন আহমেদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে বলেন, তার এ ধরনের কার্যক্রমে সাধারণ মানুষের মধ্যে আশার সঞ্চার হচ্ছে এবং দলের প্রতি আস্থা আরও বৃদ্ধি পাচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারী বৃষ্টিতে বাড়ছে নদ-নদীর পানি, ফের দেশে বন্যার শঙ্কা

গণভোটের বিরুদ্ধে গিয়ে সংবিধান বাস্তবায়ন করছে বিএনপি: নাসীরুদ্দীন পাটওয়ারী

নিহত মার্কিন সেনাদের মরদেহ গ্রহণ সবচেয়ে কঠিন কাজ: ট্রাম্প

জনপ্রতিনিধিরা জনগণের কল্যাণে কাজ করবে, লুটপাট করা তাদের দ্বায়িত্ব না: খোকন

আমেরিকানরা ইরান যুদ্ধের বিরুদ্ধে নয়, দাবি ট্রাম্পের

‘যতবার হরমুজের জাহাজে হামলা ততবার ইরানের বেসামরিক স্থাপনা ধ্বংস করা হবে’

কারও কাছে মাথা নত করতে রাজনীতি করি না: খোরশেদ আলম

ইউরোপিয়ান ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের সাবেক চেয়ারম্যান মকবুল তিন দিনের রিমান্ডে

মহিলা কলেজে চাকরি করায় পদ হারালেন জামায়াত নেতা

নারীকাণ্ডে বহিষ্কার এমপি নজরুলের বিষয়ে যে তথ্য জানালেন ইসি আনোয়ারুল

১০

সৌদি আরবের ওপর হুতিদের নৌ অবরোধ, নিন্দা জানাল ঢাকা

১১

টাঙ্গাইলে হত্যা মামলায় দুজনের মৃত্যুদণ্ড

১২

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ব্যবসায়ীর আত্মহত্যা

১৩

ফাইনালে কেমন ছিল রেফারিং? এবার মুখ খুললেন মেসিদের কোচ

১৪

‘বহিষ্কার’ আর ‘পদত্যাগ’ এক নয়, গাজী নজরুলকে নিয়ে ভিন্ন ব্যাখ্যা জ্যোতির্ময় বড়ুয়ার 

১৫

ভিডিওকাণ্ডে জামায়াত নেতা দল থেকে বহিষ্কার, শ্যামনগরে মিষ্টি বিতরণ

১৬

ইরান যুদ্ধে মধ্যস্থতার পর যুক্তরাষ্ট্রের কাছে ১০ বিলিয়ন ডলারের সহায়তা চাইল পাকিস্তান

১৭

চীন, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীকে ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতির বার্তা

১৮

ইসলামে নৈতিক স্খলনের শাস্তি কী?

১৯

জাল টাকার মামলায় হাজিরা দিতে এসে ফের জাল নোটসহ গ্রেপ্তার

২০
X