কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৫, ০৬:০৫ পিএম
অনলাইন সংস্করণ

নির্বাচন বানচালকারীরা আপনার কাছাকাছি রয়েছে, প্রধান উপদেষ্টাকে ফারুক

সাবেক বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক। ছবি : কালবেলা
সাবেক বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক। ছবি : কালবেলা

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে উদ্দেশ করে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক বলেছেন, যারা আপনার ঘোষিত ফেব্রুয়ারি নির্বাচনকে বানচাল করার হীন চেষ্টা চালাচ্ছে, তারা এখন এখান (জাতীয় প্রেস ক্লাব) থেকে মাত্র ৫০০ ফুট দূরত্বে অবস্থান করছে অর্থাৎ তারা আপনার একেবারে কাছাকাছি রয়েছে।

সোমবার (১৫ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘অপরাজেয় বাংলাদেশ’ নামক সংগঠনের উদ্যোগে আয়োজিত এক সমাবেশে তিনি এ কথা বলেন।

ফারুক বলেন, হাসিনা এবং তার মেয়ে বর্তমানে দিল্লিতে অবস্থান করছেন। সেই সঙ্গে যিনি বাংলাদেশের সবচেয়ে বেশি ক্ষতি করেছেন, সেই স্বরাষ্ট্রমন্ত্রীও দিল্লিতে রয়েছেন। আজ যারা আমাদের রক্ত ঝরিয়ে, বাংলাদেশকে ধ্বংসের মুখে ঠেলে দিয়েছে— তাদের মধ্যে যারা দেশবিরোধী ষড়যন্ত্রে জড়িত, তাদের কাউকে এখনো সরকার গ্রেপ্তার করতে পারেনি। সচিবালয়ে এখনো আওয়ামী লীগের প্রেতাত্মারা ঘোরাফেরা করছে।

ড. ইউনূসকে উদ্দেশ করে তিনি আরও বলেন, আপনার নির্বাচন বানচাল করার জন্য যারা মরিয়া চেষ্টা চালাচ্ছে, তারা আপনার আশপাশেই রয়েছে। আপনি যদি সচেতন না হন, তাহলে এই নির্বাচন আবারও প্রশ্নবিদ্ধ হবে।

নির্বাচন কমিশনকে উদ্দেশ করে সাবেক এই সংসদ সদস্য বলেন, নির্বাচন কমিশনের প্রধান ইতোমধ্যে কিছুটা গ্রহণযোগ্যতা অর্জন করেছেন। কিন্তু যখন আমরা নির্বাচনের ট্রেনে উঠলাম, আপনি ম্যাপ ঘোষণা করলেন— তখনই দেখা যাচ্ছে, আওয়ামী লীগের প্রেতাত্মারা আবারও দ্রুত গতিতে শেখ হাসিনার সঙ্গে আলোচনা শুরু করেছে। এর মাধ্যমে তারা আপনার নির্বাচন বানচাল করার প্রস্তুতি নিচ্ছে।

তিনি আরও বলেন, বাংলাদেশে যারা গণআন্দোলনে অংশ নিয়েছেন, হয়তো কিছুটা দূরত্ব তৈরি হয়েছে, কিন্তু আমি তাদের কাছে আবেদন জানাবো—বাংলাদেশকে ভালোবাসুন, দেশের মানুষকে ভালোবাসুন। হাসিনার মতো ভণ্ডামি করে নয়, আমরা সত্যিকারের গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চাই। আমার নেতা তারেক রহমান পরিষ্কার ভাষায় বলেছেন— ‘আমার ভোট আমি দেব, সেই ভোটে যদি জয়লাভ করতে পারি, তাহলে যারা ১৬ বছর আমাদের নির্যাতন করেছে, তাদের বিরুদ্ধে লড়াই অব্যাহত থাকবে।’

জয়নুল আবদিন ফারুক বলেন, শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়াকে দেশের মানুষ যেমন সততা, আপসহীনতা এবং দেশপ্রেমের জন্য ভালোবেসেছে, তেমনি গত ১৬ বছর ধরে গণতন্ত্র রক্ষার সংগ্রামে নেতা-কর্মীদের যেভাবে উজ্জীবিত করে রেখেছেন তারেক রহমান— সেজন্য আজ মানুষ তাকেও ভালোবাসে, তার পাশে আছে।

সমাবেশে আরও উপস্থিত ছিলেন— বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য হারুনুর রশিদ, ধর্মবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল, অপরাজেয় বাংলাদেশের সহসভাপতি বাদল সরকার, সাধারণ সম্পাদক ইসমাঈল হোসেন সিরাজী প্রমুখ।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সদরঘাটে লঞ্চের ধাক্কায় ট্রলারডুবি, নিখোঁজ ২

নিষিদ্ধ সংগঠনের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে তুরস্কে গ্রেপ্তার ১১৯

তিন দিন সাগরে ভেসে থাকার পর ৫ জন উদ্ধার

নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে, নিহত ১

যে ৫ কারণে আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্বকাপ জিততে পারে স্পেন

কে জিতবে আর্জেন্টিনা নাকি স্পেন? / বিশ্বকাপ ফাইনালের আলোচনায় এবার বাবা ভাঙ্গার ভবিষ্যদ্বাণী

পরিবেশবান্ধব রেলের এলিট ক্লাবে ভারত, চালু হলো প্রথম হাইড্রোজেন ট্রেন

যে ৪ সময়ে আয়াতুল কুরসি পাঠ করলে বেশি উপকার মেলে

কখন কোন নফল নামাজ পড়বেন? সঠিক নিয়ম জানুন

বিশ্বকাপে সমান গোল হলে কীভাবে নির্ধারিত হবে গোল্ডেন বুট? জানুন ফিফার নিয়ম

১০

বিশ্বকাপে না খেলেও ফিফা থেকে মোটা টাকা পাচ্ছে বাংলাদেশ

১১

বিক্রম-১ / ভারতের প্রথম বেসরকারি অরবিটাল রকেটের সফল উৎক্ষেপণ

১২

ইসরায়েলি দখলদারদের হামলায় ফিলিস্তিনি কিশোর ফুটবলারের মৃত্যু

১৩

বিশ্বকাপ উন্মাদনায় মগ্ন কালশী বস্তি, আনসারের ‘স্ট্রিট গোল চ্যালেঞ্জে’ মাতল শিশুরা

১৪

গাজায় আগ্রাসন বন্ধের দাবিতে লন্ডনে হাজারো মানুষের বিক্ষোভ

১৫

শেষ অনুশীলন ছাড়াই ফাইনালে নামছে স্পেন

১৬

‘এসডিজি-৩: সুস্বাস্থ্য ও কল্যাণ’ ক্যাটাগরিতে বাংলাদেশের ‘কান্ট্রি উইনার’ সুখী

১৭

ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ

১৮

শাপলা চত্বরে হত্যাযজ্ঞ / প্রসিকিউশনের হাতে হাসিনা-আজিজসহ ৪১ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন 

১৯

১৬৭ জনকে নিয়োগ দেবে রেশম উন্নয়ন বোর্ড, আজই আবেদন করুন

২০
X