কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৩২ এএম
আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০৮:০৬ এএম
অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্রে রাজনীতিবিদদের ওপর হামলা, কড়া সমালোচনা মির্জা গালিবের

যুক্তরাষ্ট্রে রাজনীতিবিদদের হেনস্তা ও মির্জা গালিব। ছবি : সংগৃহীত
যুক্তরাষ্ট্রে রাজনীতিবিদদের হেনস্তা ও মির্জা গালিব। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রে পৌঁছানোর পর জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেনসহ বিভিন্ন রাজনৈতিক নেতাদের ওপর হামলা চালিয়েছে আওয়ামী লীগ। প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হিসেবে যুক্তরাষ্ট্রে পৌঁছানোর পর তাদের ওপর হামলা হয়। এ ঘটনায় আওয়ামী লীগের কর্মকাণ্ডের কড়া সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড. মির্জা গালিব।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ বিষয়ে কথা বলেন তিনি।

মির্জা গালিব লিখেন, নিউইয়র্কে আওয়ামী লীগের কিছু গুন্ডাকে দেখলাম আখতার, জারা আর মির্জা ফখরুলকে গালাগালি করতে। একটা গালি আমার কানে আটকে গেছে, ‘জুলাই সন্ত্রাসী’। আওয়ামী লীগ মূলত জুলাইকে একটা সন্ত্রাসী ঘটনা বলেই মনে করে, আর হাসিনার অবৈধ শাসনকে মনে করে বৈধ। এর আগে গোপালগঞ্জের ঘটনাতেও আমরা দেখেছি এদের সন্ত্রাসী খাসলতের মধ্যে বিন্দুমাত্র পরিবর্তন হয় নাই।

তিনি লিখেন, আখতার এনসিপির রাজনীতি করে। সেই রাজনীতি নিয়া ভালো-মন্দ নানান অভিমত থাকতে পারে। কিন্তু প্রশ্ন যদি হয় জুলাইয়ের, তাহলে এইটা আর কোনো দলগত ইস্যু থাকে না। জুলাইকে প্রশ্ন করে আওয়ামী লীগ যখন আখতারকে গালি দেয়, ডিম মারে—তখন আওয়ামী লীগ আসলে আমাদের সবাইকে গালি দেয়, সবাইকে ডিম মারে। আর চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়, তাদের ভবিষ্যৎ রাজনীতি কী হবে।

তিনি আরও লিখেন, এই আওয়ামী লীগের সঙ্গে কোনো আপস কি আসলেই সম্ভব? জুলাইয়ের এক বছরের মধ্যে এই ঘটনা ঘটাচ্ছে তারা, একটু সুযোগ পেলে এরা আবার আমাদের মারবে একইভাবে—বুলেট দিয়া, রাতের অন্ধকারে উঠাইয়া নিয়া, আয়নাঘরে গুম কইরা, ধইরা নিয়া ভারতে পাচার কইরা।

মির্জা গালিব লিখেন, জুলাইয়ের সঙ্গে আপস কইরা আমাদের কোনো ভবিষ্যৎ নাই। আমাদের ভবিষ্যৎ আমাদের সংগ্রামে, আমাদের বিপ্লবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘চোখের বদলে চোখ’, যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি ইরানের পররাষ্ট্রমন্ত্রীর

শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের দাবি উড়িয়ে দিলেন রাষ্ট্রপতি

আগামীকালই পদত্যাগ করছেন রাষ্ট্রপতি

চট্টগ্রাম বোর্ডে পুনরায় শুরু হচ্ছে এইচএসসি পরীক্ষা

‘এখানে সরকারের কোনো পদক্ষেপ নেই’, রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জনে স্বরাষ্ট্রমন্ত্রী

পিরোজপুরে জামায়াতে ইসলামীর কার্যালয়ের সামনে আগুন

শিক্ষার্থী বিক্ষোভে দিল্লির ১৬ মেট্রো স্টেশন বন্ধ

ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের আগ্রাসন নিয়ে চীনের প্রতিক্রিয়া

সীমান্তে ৭ পুশইন: দুজনের খোঁজ মিলেলেও নিরুদ্দেশ ৫

মেয়াদোত্তীর্ণ বিস্কুট-পাউরুটি দিয়ে তৈরি হতো খাবার, লাখ টাকা জরিমানা

১০

নজরুলের ভিডিওকাণ্ডে দ্বিতীয় দিনের বিক্ষোভ, আলোচনায় নতুন ভিডিও

১১

যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে ১ দশমিক ১৫ ট্রিলিয়ন ডলারের প্রতিরক্ষা বিল পাস

১২

আর্জেন্টিনার বর্তমান দলের কারা খেলবেন ২০৩০ বিশ্বকাপ, আগেই বিদায় নিবেন যারা!

১৩

উচ্চশিক্ষা রূপান্তরে ৫ বছর মেয়াদি জাতীয় কর্মপরিকল্পনা চূড়ান্ত করছে ইউজিসি

১৪

থাইল্যান্ডে নিরাপত্তা চৌকিতে হামলা, নিহত ৫ আধাসামরিক সদস্য

১৫

ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাংক কর্মকর্তাকে হত্যা, প্রধান আসামি ঢাকায় গ্রেপ্তার

১৬

থাকবে যেসব সুবিধা  / আগস্টেই মিলবে ‘প্রবাসী কার্ড’, কারা আগে পাবেন?

১৭

বিয়ের চাপে প্রেমিকাকে হত্যা, প্রেমিক গ্রেপ্তার

১৮

‘ইরান-ইরাকের গভীর বন্ধন কোনো সীমান্ত বা শক্তি বিচ্ছিন্ন করতে পারবে না’

১৯

জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে সাভারে ছাত্রদলের আলোচনা সভা

২০
X