বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৫, ০৭:০৫ পিএম
আপডেট : ০৩ অক্টোবর ২০২৫, ০৭:০৬ পিএম
অনলাইন সংস্করণ

১০০ আসনে প্রার্থী দেবে বাংলাদেশ লেবার পার্টি 

নয়াপল্টনে দলীয় কার্যালয়ে বাংলাদেশ লেবার পার্টির জাতীয় নির্বাহী কমিটির জরুরি সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ডা. মোস্তাফিজুর রহমান ইরান। ছবি : কালবেলা
নয়াপল্টনে দলীয় কার্যালয়ে বাংলাদেশ লেবার পার্টির জাতীয় নির্বাহী কমিটির জরুরি সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ডা. মোস্তাফিজুর রহমান ইরান। ছবি : কালবেলা

শিগগিরই ত্রয়োদশ জাতীয় নির্বাচনের জন্য বাংলাদেশ লেবার পার্টি ১০০ আসনে আনারস প্রতীকে প্রতিদ্বন্দ্বিতার জন্য প্রাথমিক তালিকা ঘোষণা করবে বলে জানিয়েছেন দলটির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান।

শুক্রবার (০৩ অক্টোবর) বেলা ১১টায় নয়াপল্টনে দলীয় কার্যালয়ে বাংলাদেশ লেবার পার্টির জাতীয় নির্বাহী কমিটির জরুরি সভা শেষে প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।

ডা. মোস্তাফিজুর রহমান ইরান বলেন, লেবার পার্টি আওয়ামী ফ্যাসিবাদ ও আধিপত্যবাদী আগ্রাসনের বিরুদ্ধে জন্মলগ্ন থেকে রাজপথে লড়াই সংগ্রাম করছে। ২০২৬ সালের নির্বাচনে লেবার পার্টির একাধিক সদস্যকে জাতীয় সংসদে পাঠাতে নেতা-কর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আগামী ২৪ অক্টোর ঢাকায় লেবার পার্টির বিশেষ কাউন্সিল অনুষ্ঠিত হবে।

লেবার পার্টির নিবন্ধন প্রাপ্তিতে দলীয় নেতা-কর্মী ও শুভনুধ্যায়ীদের আন্তরিক কৃতজ্ঞা জানিয়ে তিনি বলেন, আমরা আনারস মার্কা নিয়ে টেকনাফ থেকে তেতুলিয়া খাই খাই রাজনীতি ও লুটপাটের বিরুদ্ধে গণজাগরণ তৈরিতে কাজ করব। লেবার পার্টি বিগত ১৭ বছরে ফ্যাসিবাদ ও জুলাই গণআন্দোলনের সম্মুখ সাড়ির রাজনৈতিক দল। আমরা ২০০৭ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত বিএনপি নেতৃত্বাধীন জোটে ছিলাম। পরে যুগপৎ আন্দোলনের শরিক হিসেবে কাজ করছি। বর্তমানে লেবার পার্টি কোনো জোটে না থাকলেও সমমনা শক্তি হিসেবে বিএনপির সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রয়েছে।

তিনি বলেন, আমরা প্রাথমিকভাবে জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক কার্যক্রম জোরদার করে প্রার্থী ঘোষণা করব। কোনো জোট বা সমন্বয় হলে লেবার পার্টির নির্বাহী কমিটি পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবে।

সভায় বিগত সময়ে লেবার পার্টির সাংগঠনিক কারণে বহিষ্কৃতদের সাধারণ ক্ষমা ঘোষণা করা হয়েছে, তাদের আলোচনার ভিত্তিতে পদায়ন করা হবে। লেবার পার্টির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী ও গঠনতন্ত্র সংশোধনের কারণে বিশেষ কাউন্সিল অধিবেশন একত্রে ২৪ অক্টোবর ২০২৫ শুক্রবার ঢাকায় অনুষ্ঠিত হবে।

সভায় উপস্থিত ছিলেন লেবার পার্টির ভাইস চেয়ারম্যান এস এম ইউসুফ আলী, অ্যাডভোকেট জোহরা খাতুন জুইঁ, ভারপ্রাপ্ত মহাসচিব খন্দকার মিরাজুল ইসলাম, যুগ্ম-মহাসচিব আবদুর রহমান খোকন, সাংগঠনিক সম্পাদক মেজবাউল ইসলাম সজিব, মোহেব্বুল্লাহ আল মাহাদী, মহিলা সম্পাদক নাসিমা নাজনিন সরকার, দপ্তর সম্পাদক মো. মিরাজ খান, প্রচার সম্পাদক মনির হোসেন খান, কেন্দ্রীয় সদস্য জাহিদুল ইসলাম জাহিদ, সৈয়দ মো. মিলন, শামিম আহমেদ, মো. মাসুদ আলম পাটোয়ারী, নাজমুল ইসলাম মামুন প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজকের নামাজের সময়সূচি

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

বাউফলে অতিবর্ষণে সুলতানাবাদ সড়কের বেহাল অবস্থা

উখিয়ায় পৃথক স্থান থেকে দুটি বার্মিজ অজগর উদ্ধার, পরে অবমুক্ত

বগুড়ায় প্রশিক্ষণ এলাকা পরিদর্শনে সেনাপ্রধান

মাদক রাখতে বাঁধা দেওয়ায় ৬ জনকে কুপিয়ে জখম, আটক ১

স্কুলছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদণ্ড

টেকসই ব্যাংকিং নিশ্চিতে ট্রেড ফাইন্যান্সের আধুনিকায়ন অপরিহার্য: বিআইবিএম

মানহীন-ঝুঁকিপূর্ণ খাদ্যপণ্য / ডিএসসিসির মামলায় ৪ প্রতিষ্ঠানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

ক‌্যানসার আক্রান্ত শিক্ষক সাজু বাঁচতে চান

১০

ক্ষতিগ্রস্ত মানুষের দ্বারে দ্বারে ত্রাণ পৌঁছে দেওয়া হবে: প্রতিমন্ত্রী

১১

৯৬ বছরের ইতিহাসে যা কোন দল পারেনি এবার কি তাই করে দেখাবে স্পেন?

১২

শান্তিরক্ষা মিশনে জ্ঞান ও উদ্ভাবনী পদ্ধতির ওপর বিনিয়োগ বৃদ্ধির আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

১৩

মেসিরা উঠলেই বদলে যাবে ফাইনালের রেফারি!

১৪

বান্দরবানে বন্যার্তদের পাশে বিজিবি

১৫

ফিফা থেকে রেকর্ড ‘পুরস্কার’ পাচ্ছে মিশর

১৬

বিদ্যুৎস্পৃষ্টে নিহত সেনা সার্জেন্ট সেলিমের লাশ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

১৭

শিশুর রহস্যজনক মৃত্যু, সন্দেহের তীর মা ও সৎ বাবার দিকে

১৮

নিষিদ্ধ সংগঠনের পোস্টার লাগানোর অভিযোগে মামলা, আসামি শতাধিক

১৯

এইচএসসিতে নকলের দায়ে ৭ পরীক্ষার্থী বহিষ্কার, ৫ শিক্ষককে অব্যাহতি

২০
X