কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৫, ১১:৪১ পিএম
আপডেট : ১৪ অক্টোবর ২০২৫, ১২:০৯ এএম
অনলাইন সংস্করণ

‘ড. তোফায়েলের শূন্যতা বহু দশক অনুভূত হবে’

ড. তোফায়েল আহমেদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিলে অতিথিরা। ছবি : কালবেলা
ড. তোফায়েল আহমেদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিলে অতিথিরা। ছবি : কালবেলা

স্থানীয় সরকার বিশেষজ্ঞ ড. তোফায়েল আহমেদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৩ অক্টোবর) বিকেলে গণতান্ত্রিক রাষ্ট্র পরিষদের উদ্যোগে রাজধানীর উত্তরায় বাংলাদেশ ক্লাবে এই স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য ড. বদিউল আলম মজুমদার মরহুমের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করে বলেন, স্থানীয় সরকার ব্যবস্থার বিকেন্দ্রীকরণ নিয়ে ড. তোফায়েল আহমেদ মৌলিক কাজ করেছেন। আগামী বহু দশক তার শূন্যতা অনুভূত হবে। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সদস্য হিসেবেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। সুশাসনের জন্য নাগরিক-সুজনের কাজসহ জন অধিকার সংশ্লিষ্ট নানা অসাধারণ কাজেও তিনি উদ্যোগী ভূমিকা গ্রহণ করেন। অ্যাকাডেমিক ক্ষেত্রেও তিনি সুনাম অর্জন করেছেন।

বিশেষ অতিথির বক্তব্যে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, যখন দেশ ও জনগণের জন্য স্থানীয় সরকার বিশেষজ্ঞ ড. তোফায়েল আহমেদের সবচেয়ে বেশি দরকার ছিল, তখন তার আকস্মিক চলে যাওয়াটা অপূরণীয় ক্ষতি। স্থানীয় সরকার সংস্কার কমিশন ও নির্বাচন সংস্কার কমিশনের সদস্য হিসেবে তিনি বেশকিছু উদ্যোগ, মৌলিক সংস্কারের উদ্যোগ নিয়েছিলেন।

তিনি আরও বলেন, তোফায়েল আহমেদ তার দীর্ঘ পেশাদার জীবনে সততা ও নিষ্ঠার পরিচয় দিয়েছেন। তিনি অন্য অনেকের মতো ব্যক্তিগত সুবিধা নেয়ার জন্য নিজের মাথা ও আত্মাকে বিকিয়ে দেননি। তিনি তার উত্তরাধিকার এগিয়ে নেয়ার আহ্বান জানান।

গণতান্ত্রিক রাষ্ট্র পরিষদের আহ্বায়ক শেখ আবদুর নূরের সভাপতিত্বে স্মরণসভায় আরও বক্তব্য রাখেন- গণতান্ত্রিক রাষ্ট্র পরিষদের সদস্য সচিব বাবর চৌধুরী, কবি ও লেখক বিএম মঞ্জুরুল আলম, মেজর (অব.) আনিসুর রহমান, মোহাম্মদ ইয়াসিন, শাহাবুদ্দিন আহমেদ, শাহিদা বেগম প্রমুখ। স্মরণসভা শেষে মরহুমের জন্য দোয়া করা হয়।

কালবেলা/নূর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘চোখের বদলে চোখ’, যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি ইরানের পররাষ্ট্রমন্ত্রীর

শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের দাবি উড়িয়ে দিলেন রাষ্ট্রপতি

আগামীকালই পদত্যাগ করছেন রাষ্ট্রপতি

চট্টগ্রাম বোর্ডে পুনরায় শুরু হচ্ছে এইচএসসি পরীক্ষা

‘এখানে সরকারের কোনো পদক্ষেপ নেই’, রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জনে স্বরাষ্ট্রমন্ত্রী

পিরোজপুরে জামায়াতে ইসলামীর কার্যালয়ের সামনে আগুন

শিক্ষার্থী বিক্ষোভে দিল্লির ১৬ মেট্রো স্টেশন বন্ধ

ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের আগ্রাসন নিয়ে চীনের প্রতিক্রিয়া

সীমান্তে ৭ পুশইন: দুজনের খোঁজ মিলেলেও নিরুদ্দেশ ৫

মেয়াদোত্তীর্ণ বিস্কুট-পাউরুটি দিয়ে তৈরি হতো খাবার, লাখ টাকা জরিমানা

১০

নজরুলের ভিডিওকাণ্ডে দ্বিতীয় দিনের বিক্ষোভ, আলোচনায় নতুন ভিডিও

১১

যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে ১ দশমিক ১৫ ট্রিলিয়ন ডলারের প্রতিরক্ষা বিল পাস

১২

আর্জেন্টিনার বর্তমান দলের কারা খেলবেন ২০৩০ বিশ্বকাপ, আগেই বিদায় নিবেন যারা!

১৩

উচ্চশিক্ষা রূপান্তরে ৫ বছর মেয়াদি জাতীয় কর্মপরিকল্পনা চূড়ান্ত করছে ইউজিসি

১৪

থাইল্যান্ডে নিরাপত্তা চৌকিতে হামলা, নিহত ৫ আধাসামরিক সদস্য

১৫

ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাংক কর্মকর্তাকে হত্যা, প্রধান আসামি ঢাকায় গ্রেপ্তার

১৬

থাকবে যেসব সুবিধা  / আগস্টেই মিলবে ‘প্রবাসী কার্ড’, কারা আগে পাবেন?

১৭

বিয়ের চাপে প্রেমিকাকে হত্যা, প্রেমিক গ্রেপ্তার

১৮

‘ইরান-ইরাকের গভীর বন্ধন কোনো সীমান্ত বা শক্তি বিচ্ছিন্ন করতে পারবে না’

১৯

জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে সাভারে ছাত্রদলের আলোচনা সভা

২০
X