কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৫, ০৭:২০ পিএম
অনলাইন সংস্করণ

কেশবপুরে বিএনপি নেতা আজাদের গণসংযোগ

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় নির্বাচন সামনে রেখে যশোরের কেশবপুরের মজিদপুর ইউনিয়নের বিভিন্ন বাজারে ব্যাপক গণসংযোগ করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি আবুল হোসেন আজাদ।

শুক্রবার (১৭ অক্টোবর) বিকেল থেকে গভীর রাত পর্যন্ত দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ওই ইউনিয়নের গোলঘাটা বাজার, জামালগঞ্জ বাজার, শ্রীফলা বাজার, চৌরাস্তা মোড়, প্রতাপপুর বাজার ও শিকারপুর বাজারসহ বিভিন্ন বাজারে এই গণসংযোগ করেন তিনি।

গণসংযোগকালে আগামী নির্বাচনে সবাইকে ধানের শীষকে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান আবুল হোসেন আজাদ।

এ সময় আজাদের সঙ্গে ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুর রাজ্জাক, সাংগঠনিক সম্পাদক আলমগীর কবির বিশ্বাস, মজিদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রহমান, সাধারণ সম্পাদক ইব্রাহীম হোসেন, সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান হাজিসহ ইউনিয়ন বিএনপি এবং ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড বিএনপি ও তার অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২২ দিন ধরে বিদ্যুৎ না থাকায় ভোগান্তিতে মাদ্রাসার ৩শ শিক্ষার্থী

নেপাল থেকে অতিরিক্ত ২০ মেগাওয়াট বিদ্যুৎ পাচ্ছে না বাংলাদেশ

সিলনের আয়োজনে ঢাকায় গাইবেন অনুপম রায়

ইসলামী ব্যাংককে ২৫০০ কোটি টাকা বিশেষ ধার দিলো বাংলাদেশ ব্যাংক

ভাগ্য ভালো, আরও গোল খাইনি : ব্রাজিল ডিফেন্ডার

লাশ আটকে ‘কান ধরে উঠবস’, তবুও কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা

২৮ বছর পর বিশ্বকাপে ফিরেই বাজিমাত, ব্রাজিলকে পেছনে ফেলে গ্রুপসেরা স্কটল্যান্ড

স্বেচ্ছায় বিয়ে, থানার ভেতরেই মেয়েকে ছুরিকাঘাতে হত্যা

দুই মাসের জন্য ইউরোপ ট্যুরে যাচ্ছেন জেমস

মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা, আহত ৫

১০

ড. সুকোমল বড়ুয়া ও ড. হুমায়ুন কবিরের নতুন বইয়ের মোড়ক উন্মোচন

১১

ঘরে প্রথম স্ত্রী রেখে দ্বিতীয় বিয়ে করতে গিয়ে অবরুদ্ধ ছাত্রদল নেতা

১২

সন্ধ্যার মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

১৩

পুলিশ বলছে দিল্লির অগ্নিকাণ্ডটি পরিকল্পিত ছিল, মৃত্যু ৩

১৪

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি চুক্তির প্রত্যাশা করছে পাকিস্তান

১৫

সৌদিতে বসবাসে নতুন নিয়ম জারি

১৬

জুলাই শহীদ আবু সাঈদ হত্যা মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ

১৭

অভিবাসন নিয়ন্ত্রণের বিতর্কিত প্রস্তাবে ভোট দিচ্ছেন সুইসরা

১৮

সংসদীয় আলোচনায় উত্থাপিত তথ্যের ব্যাখ্যা দিল নাবিল গ্রুপ

১৯

হোয়াইটওয়াশের মিশনে দুর্দান্ত ব্যাট করছে টাইগাররা

২০
X