কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৩, ০৪:০৬ পিএম
আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৩, ০৪:১৪ পিএম
অনলাইন সংস্করণ

ঘাড়ে কত মামলা ঝুলছে জানালেন মির্জা ফখরুল

মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পুরোনো ছবি
মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পুরোনো ছবি

আর ‍দুটো মামলা হলেই নিজের নামে সেঞ্চুরি হবে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) রাজধানীর লেক শোর হোটেলে এক সেমিনারে এ কথা বলেন তিনি। ‘কারেন্ট স্টেট অব জুডিশিয়ারি : এ টুল টু অপরেস অপজিশন ইন বাংলাদেশ’ শীর্ষক এই সেমিনারের আয়োজন করে ইউনাইটেড লইয়ার্স ফ্রন্ট।

মির্জা ফখরুল বলেন, ‘আমরা প্রতিদিন প্রায় সবাই মামলার হাজিরা দিতে নিম্ন আদালতে যাই। আমি ক্ষুদ্র মানুষ। আমার বিরুদ্ধেও ৯৮টা মামলা আছে। আর দুটো মামলা বাকি আছে সেঞ্চুরি করতে।’

তিনি বলেন, ‘আপনি যদি ঢাকা লোয়ার কোর্টে যান, দেখবেন গিজগিজ করছে মানুষ, সব মানুষ বিএনপির। আমাদের রাজনৈতিক কর্মী, একজনও বাদ নেই। সকালে তারা মামলার হাজিরার কারণে রাজনৈতিক কর্মসূচিতে আসতে পারেন না। বাংলাদেশে এখন গণতন্ত্র নেই। বিচারব্যবস্থা যেটা আছে, সেটা এখন পুরোপুরি তাদের (সরকার) হাতে।’

বিএনপি মহাসচিব বলেন, ‘আজকে পুলিশ কর্মকর্তা রাজনীতিবিদের মতো কথা বলেন। বিচারব্যবস্থা পুরোপুরিভাবে দলীয়করণ হয়ে গেছে। এমনিভাবে সমস্ত জায়গায় জবরদখল প্রতিষ্ঠা করেছে সরকার। লক্ষ্য একটাই, ভিন্ন কায়দায় বাকশাল প্রতিষ্ঠা করা।’

মির্জা ফখরুল আরও বলেন, ‘আমাদের সবার দায়িত্ব হচ্ছে এক জোট হওয়া। জোটবদ্ধ হয়ে এই সরকারকে বলতে হবে- অনেক হয়েছে, এবার চলে যাও। জনগণ সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। তারা আর এই সরকারকে দেখতে চায় না। বিজয় আমাদের সুনিশ্চিত।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নামাজরত মুসল্লির মৃত্যু

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

গাজীপুরে শুরু হলো আন্তঃবিশ্ববিদ্যালয় ক্যারাম প্রতিযোগিতা 

যমজ কন্যা সন্তান জন্ম দেওয়ায় স্ত্রীকে তালাক

মেসির বাবার ভুল মৃত্যুসংবাদ প্রচার করে চাকরি ছাড়লেন উপস্থাপক

পে-স্কেলে বাড়ছে বেতন, বাড়তি টাকা কবে হাতে পাবেন সরকারি চাকরিজীবীরা?

আর্জেন্টিনার সমর্থক বহনকারী গাড়িতে গুলি, নিহত ১

বন্ধুর বাড়ি বেড়াতে গিয়ে প্রাণ গেল ২ যুবকের

ইরানের সঙ্গে মার্কিন সমঝোতার পরও ইসরায়েলি হামলা, লেবাননে নিহত ১৬

‘অপবাদ’ একটি জঘন্যতম কবিরা গুনাহ 

১০

পেনশন-অবসর সুবিধায় বড় পরিবর্তন : একাধিক সুবিধা বাড়িয়ে প্রজ্ঞাপন

১১

৫ শিক্ষার্থীর জন্য ১৭ শিক্ষক-কর্মচারী

১২

আগস্টে সারা দেশে শোডাউনের চিন্তা আ.লীগের, ২ ডজন কমিটি গঠন

১৩

ছুটির সকালে স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমলো কত?

১৪

অভিযানে গিয়ে গণপিটুনির শিকার তিন ডিবি সদস্য

১৫

ক্ষতিকর রং মিশিয়ে তৈরি হচ্ছিল শিশুখাদ্য

১৬

বিশ্বকাপে মহাকাব্যিক রাত, ড্রেসিংরুমে ছুটে গেলেন কানাডার প্রধানমন্ত্রী

১৭

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ২ যুবকের

১৮

সন্ধ্যার মধ্যে দেশের যেসব অঞ্চলে বৃষ্টি বা বজ্রবৃষ্টির আশঙ্কা

১৯

আটকে পড়া প্রবাসীদের সুখবর দিল আমিরাত

২০
X