কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৫, ০৯:২৮ পিএম
অনলাইন সংস্করণ

একটা দল শেখ হাসিনার মতোই মিথ্যাচার করছে : রিজভী

বক্তব্য রাখছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ছবি : কালবেলা
বক্তব্য রাখছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ছবি : কালবেলা

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘অনেক রাজনৈতিক দল নানা রকম কথা বলে। কেউ বলেন, তারা নাকি মানুষকে জান্নাতে নিয়ে যাবেন, জান্নাতের হুরপরি পাইয়ে দেবেন; কত অদ্ভূত সব প্রতিশ্রুতি দেন, শুধু ভোট পাওয়ার আশায়। এই যে মিথ্যাচার আর ভণ্ডামি শেখ হাসিনা ঠিক তেমনই করেছেন।’

শনিবার (২৫ অক্টোবর) বিকেলে রাজধানীর নয়াপল্টনে জিয়া মঞ্চের ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রুহুল কবির রিজভী বলেন, ‘শেখ হাসিনা ও তার মন্ত্রীরা জনগণের টাকা লুট করেছেন। জনগণের ঘামঝরা টাকায় বিদ্যুৎ, পদ্মা সেতু, অবকাঠামো—সবখানেই চলেছে লোপাট আর হরিলুট। তার মেয়ে, ছেলে, ভাগ্নি, ভাগিনা—সবাই লন্ডনে আরামে-আয়েশে বাস করছে। শেখ হাসিনা তাদের জন্যই এসব ব্যবস্থা করে রেখেছেন।’

তিনি বলেন, ‘শেখ হাসিনার বাড়ি ধানমন্ডিতে, শেখ রেহানারও বাড়ি রয়েছে। তারপরও ৬০ কাঠা জমি পূর্বাচলে। কার নামে? শেখ হাসিনার ছেলেমেয়ের নামে, শেখ রেহানার ছেলেমেয়ের নামে। একের পর এক সম্পত্তি। এমনকি শেখ হাসিনার এক ভাগ্নি ইংল্যান্ডের নাগরিক, সেখানে এমপি পদেও আছেন। তাহলে তার এত সম্পত্তি বাংলাদেশে কেন? ইংল্যান্ডে তো রাজনীতিবিদদের জবাবদিহি করতে হয়। এই বিষয়টি এখন আন্তর্জাতিক সংবাদমাধ্যমেও উঠে এসেছে, আর তা নিয়ে সরকারজুড়ে টানাপড়েন চলছে।’

তিনি দাবি করে বলেন, ‘শেখ হাসিনা এখন নানা কৌশলে দেশের অভ্যন্তরে অস্থিরতা সৃষ্টি করার চেষ্টা করছেন। এমনকি পার্শ্ববর্তী দেশের সহযোগিতায় নাশকতার ইঙ্গিতও রয়েছে—এমন প্রশ্ন জনগণের মনে জেগেছে।’

সাম্প্রতিক অগ্নিকাণ্ডের প্রসঙ্গে বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, ‘একদিকে শেখ হাসিনা শান্তির কথা বলেন, আর অন্যদিকে দেশে অগ্নিসংযোগের ঘটনা ঘটছে। মিরপুরে রাসায়নিক গুদাম পুড়ে ১৬ জন মারা গেল, তার দুদিন পর এয়ারপোর্টে আগুন, তারপর লঞ্চে আগুন, আবার চট্টগ্রামের বিভিন্ন স্থাপনায় অগ্নিকাণ্ড—এটা কি কাকতালীয়? না, এর পেছনে নিশ্চয়ই একটি ষড়যন্ত্র আছে।’

তিনি জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নিয়মিতভাবে দেশের বিভিন্ন অঞ্চলের অসহায় পরিবার, শহীদ পরিবারের সদস্যদের খোঁজখবর নিচ্ছেন এবং নেতাকর্মীদের নির্দেশ দিচ্ছেন তাদের পাশে দাঁড়াতে। তার নেতৃত্বে বিএনপি আজ মানবহিতৈষী ও সমাজসেবামূলক কাজ করে যাচ্ছে সারা দেশজুড়ে।

সংগঠনের সভাপতি ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আব্দুস সালাম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

কালবেলা/নূর/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পদ্মায় ঝাঁপ দেওয়া সেই নারীকে জীবিত উদ্ধার

রাজনীতি নিষিদ্ধ যবিপ্রবিতে ছাত্রলীগের আহ্বায়ক কমিটি, সদস্যদের কারও নেই ছাত্রত্ব

তুরস্ক সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান 

প্রিমিয়ার লিগের ক্লাবে বাংলাদেশি বংশোদ্ভূত আরেক ফুটবলারের অভিষেক

সিরিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত অন্তত ৩৫

রাজবাড়ীতে সংবাদ সংগ্রহকালে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ

শাহজালাল বিমানবন্দর এলাকায় আগুন, এক ঘণ্টায় নিয়ন্ত্রণে

বিলাসবহুল গাড়িতে পাওয়া গেল কোটি টাকার গাঁজা

ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত ভারতের প্রাচীন বৌদ্ধ স্থান সারনাথ

পরিচয় মিলল চলন্ত ফেরি থেকে পদ্মায় ঝাঁপ দেওয়া নিখোঁজ সেই নারীর 

১০

মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি গোপাল চন্দ্র, সম্পাদক শুভাশীষ কুমার

১১

রাওয়ার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত

১২

রিয়ালে এক পা বিশ্বকাপের গোল্ডেন বলজয়ী তারকার!

১৩

আধিপত্য বিস্তার নিয়ে বিএনপি নেতা গুলিবিদ্ধ 

১৪

ফ্যামিলি কার্ড নিয়োগ পরীক্ষায় ছাত্রদলের ২ নেতার মারামারি

১৫

মেসি আর্জেন্টিনার নন! রক্তে ব্রাজিলের ছোঁয়া, গবেষণায় বেরিয়ে এলো পারিবারিক ইতিহাসের এক অজানা অধ্যায়

১৬

গোপনে কারামুক্ত হলেন তৌহিদ আফ্রিদি

১৭

মৌলভীবাজারে দায়ের কোপে নারীর পা বিচ্ছিন্ন

১৮

পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি থেকে পদ্মায় ঝাঁপ, নারী নিখোঁজ

১৯

ঈশানের প্রত্যাবর্তন আর তিলকের তাণ্ডবে নতুন রেকর্ড ভারতের

২০
X