কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৫, ০৬:৩৯ এএম
অনলাইন সংস্করণ

আজ যেসব বিভাগের মনোনয়নপ্রত্যাশীর সঙ্গে মতবিনিময় করবেন তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ছবি : সংগৃহীত
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ছবি : সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে ধানের শীষের মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে মতবিনিময় করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রোববার বিকেলে ৪টায় চট্টগ্রাম ও রংপুর বিভাগের মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে প্রথমে মতবিনিময় শুরু করেন তারেক রহমান। এরপর ময়মনসিংহ, ফরিদপুর ও কুমিল্লা বিভাগের মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে বসেন তারেক রহমান।

আজ সোমবার (২৭ অক্টোবর) রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট ও ঢাকা বিভাগের মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে মতবিনিময় করবেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান।

বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে সবাইকে ফোন করে আমন্ত্রণ জানানো হয়েছে। তবে খুলনা বিএনপির দীর্ঘদিনের কাণ্ডারি নজরুল ইসলাম মঞ্জুর বৈঠকে ডাক পাওয়া নিয়ে শহরজুড়ে চলছে আলোচনা।

দলীয় সূত্রে জানা গেছে, শনিবার রাত থেকেই খুলনাসহ বিভিন্ন বিভাগের সম্ভাব্য প্রার্থী ও মনোনয়নপ্রত্যাশীরা কেন্দ্রের ফোন পেতে শুরু করেন। খুলনা জেলার ৬টি আসন থেকে মনোনয়নপ্রত্যাশী হিসেবে ঢাকায় যাবেন অন্তত ২০ জন। এ ছাড়া বিভাগের ৩৬টি সংসদীয় আসন থেকে ঢাকায় যাচ্ছেন শতাধিক সম্ভাব্য প্রার্থী।

এদিকে রোববারের মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের মনোনয়নপ্রত্যাশী বিএনপির নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান ভুইয়া মিল্টন। তিনি জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যেসব নির্দেশনা দিয়েছেন তা খুবই গুরুত্বপূর্ণ। আসন্ন নির্বাচনে তিনি যাকেই মনোনয়ন দিবেন তার পক্ষে কাজ করার কথা বলেছেন। আমি মনে করি তার দিকনিদের্শনা আমাদের জন্য মানা অত্যাবশ্যকীয়। আমি বিশ্বাস করি আগামী নির্বাচনে তারেক রহমানের সিদ্ধান্তই চূড়ান্ত এবং সবাই তা মেনে চলবে ইনশাআল্লাহ।

কালবেলা/এএএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফাইনালে হারার ‘কষ্ট’ নিয়ে এবার মুখ খুললেন ম্যাক অ্যালিস্টার

এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস পেল এটেক

সম্পদের তথ্য গোপন: সাবেক উপজেলা চেয়ারম্যানের ৭ বছরের কারাদণ্ড

স্কুল থেকে অপহৃত ৭ বছরের শিশু পুলিশের অভিযানে উদ্ধার

ফ্রি খাদ্য কর্মসূচির বাজেট ২ বিলিয়ন ডলারের বেশি কমাল ইন্দোনেশিয়া

কান কামড়ে জখমের মামলার আসামি বিএনপি নেতার প্রকাশ্যে সমাবেশ

‘বিএনপিকে একচুল ছাড় নয়’, ফেসবুকে কেন বললেন রনি

ইরানের শান্তি আলোচনার আন্তরিকতা নিয়ে প্রশ্ন যুক্তরাষ্ট্রের

ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৫৩৪৬

কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা

১০

‘৩০ শতাংশ না দিলে প্রকল্প নয়’—ঘুড়কা ইউপির প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ

১১

সন্দেহজনক কার্গো জাহাজ জব্দ করল দক্ষিণ কোরিয়া

১২

গাজীপুরে হাজীর মাজার বস্তিতে পুলিশের অভিযান

১৩

মালয়েশিয়ায় বাংলাদেশি প্রবাসীর মৃত্যু

১৪

ময়মনসিংহে প্রতারক হরিদাস চন্দ্রের বিরুদ্ধে মানববন্ধন

১৫

ভিডিও বিতর্কে গাজী নজরুলকে কড়া ভাষায় আক্রমণ জামায়াত এমপি এনামুলের

১৬

অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে নিয়োগ দেবে প্রাণ গ্রুপ, আবেদন শেষ ৩১ জুলাই

১৭

‘তাদের উচ্ছ্বাস আমার পুরো দিনটাকে আনন্দময় করে তুলল’

১৮

ফের পিছিয়ে উত্তর কোরিয়ার কাতারে বাংলাদেশের পাসপোর্ট

১৯

৩০০ তরুণ-তরুণীকে চাকরি দেবে বেসরকারি সংস্থা, বেতন ১৮ হাজার

২০
X