কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৫, ০৬:১১ পিএম
আপডেট : ০৯ নভেম্বর ২০২৫, ০৭:৪২ পিএম
অনলাইন সংস্করণ

আমজনতা দলের নিবন্ধন পুনর্মূল্যায়ন হোক : ইশরাক

আমজনতা দলের নিবন্ধন পুনর্মূল্যায়ন হোক : ইশরাক
ছবি : সংগৃহীত

নির্বাচন কমিশনকে (ইসি) রাজনৈতিক দল হিসেবে আমজনতার দলের নিবন্ধন প্রক্রিয়া পুনর্মূল্যায়নের আহ্বান জানিয়েছেন ঢাকা-৬ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।

রোববার (৯ নভেম্বর) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সামনে দলের নিবন্ধনের দাবিতে অনশনরত আম জনতার দলের সদস্যসচিব তারেক রহমানকে সংহতি জানাতে গিয়ে এসব কথা বলেন তিনি।

ইশরাক বলেন, ইসি দল নিবন্ধন প্রক্রিয়াটা পুনরায় রিভিউ বা পুনঃনিবন্ধন করুক। আইনগতভাবে অযোগ্য হননি আমজনতার তারেক। ইসির তদন্ত নিয়ে অভিযোগ আছে। আমজনতার তারেকের অভিযোগগুলো খতিয়ে দেখা উচিত ইসির।

‘আমজনতার দল’ নামে নতুন রাজনৈতিক দল হিসেবে নির্বাচন কমিশনের (ইসি) নিবন্ধন না পাওয়ায় তারেক রহমান আমরণ অনশনে বসেছেন। এখন পর্যন্ত তার অনশন চলছে ১২৫ ঘণ্টা ধরে। টানা অনশনে অসুস্থ হয়ে পড়েছেন তিনি। ইতোমধ্যে তার শরীরে চারটি স্যালাইন পুশ করা হয়েছে। তার রক্তচাপ আশঙ্কাজনকভাবে নেমে গেছে। এমনকি তিনি স্বাভাবিকভাবে কথা বলতেও পারছেন না, ইশারা-ইঙ্গিতে সব বোঝানোর চেষ্টা করছেন।

আমজনতার দলের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘সংগ্রামী তরুণ নেতা তারেক রহমান বর্তমানে আমরণ অনশন কর্মসূচিতে অংশগ্রহণরত অবস্থায় গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। তিনি এখন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে অবস্থান করছেন। তার শারীরিক অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। এই কঠিন মুহূর্তে আমজনতার দল দেশবাসীর নিকট তার দ্রুত সুস্থতার জন্য আন্তরিক দোয়া ও আশীর্বাদ কামনা করছে।’

দলটি আরও জানায়, ‘এরই মধ্যে ১২২ ঘণ্টা পেরিয়ে গেছে তারেক রহমানের আমরণ অনশন কর্মসূচির। কিন্তু নির্বাচন কমিশনের এখনো টনক নড়েনি। গণদাবি ও নিবন্ধনের ন্যায্য প্রশ্নে নীরব নির্বাচন কমিশনের এই উদাসীনতা জনমনে গভীর উদ্বেগ ও ক্ষোভের জন্ম দিয়েছে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাছ ধরতে গিয়ে বজ্রপাতে মাদ্রাসা শিক্ষকসহ নিহত ২

টিকটকে পরিচয়, একসঙ্গে থাকার সিদ্ধান্ত দুই তরুণীর

শান্তি চুক্তি নিয়ে আলোচনা করতে ইরানে কাতারের প্রতিনিধিদল

বিশ্বকাপে জিতেছে, মিরপুরে কি পারবে অস্ট্রেলিয়া?

ঘুরতে নিয়ে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, প্রেমিকসহ আটক ৩

সরকারি স্বাস্থ্যসেবায় অবহেলা অনিয়ম গ্রহণযোগ্য নয় : স্বাস্থ্যমন্ত্রী

থানার ব্যারাকে পুলিশ কনস্টেবলের মৃত্যু, কী লিখে গেলেন চিরকুটে

স্থায়ী জামিন পেলেন মুফতি আমির হামজা

বেনজীরের গ্রেপ্তার ইস্যুতে সংসদকে অবহিত করলেন স্বরাষ্ট্রমন্ত্রী

শূন্যরেখায় ৯ নাগরিক / বিজিবি-বিএসএফ পতাকা বৈঠকেও মেলেনি সমাধান

১০

সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী / দুবাইয়ে গ্রেপ্তার বেনজীরকে ‘অতি দ্রুত’ দেশে আনা হবে

১১

লিটন-তাওহীদ-মোসাদ্দেকের ফিফটিতে অজিদের বড় টার্গেট দিল টাইগাররা

১২

শাকিবকে দেখে পূর্ণিমার আক্ষেপ, ‘এই লুকটা আগে কোথায় ছিল!’

১৩

দুবাইয়ে গ্রেপ্তার হলেন বেনজীর

১৪

আত্মসমর্পণ করলেন আমির হামজা

১৫

সাংস্কৃতিক চর্চায় নতুন আয়োজন ‘থিয়েটারের গান’

১৬

সাবেক আইজিপি বেনজীর গ্রেপ্তার

১৭

‘আমি ভুল করেছি, ক্ষমা চাই’, দায় স্বীকার করলেন রামিসার হত্যাকারী

১৮

২২ দিন ধরে বিদ্যুৎ না থাকায় ভোগান্তিতে মাদ্রাসার ৩শ শিক্ষার্থী

১৯

নেপাল থেকে অতিরিক্ত ২০ মেগাওয়াট বিদ্যুৎ পাচ্ছে না বাংলাদেশ

২০
X